| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| দুলহ নাহ যব কোরে মিলাওব কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩০৩ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ দুলহ নাহ যব কোরে মিলাওব তব সহচরি মঝু নাম । রসবতি দূতি শপথ করি ধাওল আওল নাগর ঠাম ॥ সহচরি কহতহিঁ গদ গদ বাণী । কানুক পিরিতি আজু তুহুঁ বিছুরলি চিরদিনে কি করবি জানি ॥ নব নব লেহ ছোড়ি তুহুঁ আওলি কো কহু বিদগধ কাহ্ন । তুয়া বিরহানলে তনু মন জারল রসবতি হরল গেয়ান ॥ সোঁয়রি রভসরস অবশ কলেবর বিগলিত লোচনলোর । আধ পলক কত যুগ বহি যায়ত দরশ পরশ বিনু তোর ॥ রসময় নাহ কাহে তুহুঁ ভোরলি পিরিতি পরম রসসার । দীনবন্ধু বলে রাইক মন্দিরে তুরিতে করহ অভিসার ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| দূতি কহল সব নিরসল মাধব কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪০৫ পদসংখ্যা। দূতি কহল সব নিরসল মাধব যামিনী ভেল অবসান । কানন পরিহরি নিজ মন্দিরে হরি তুরিতহিঁ কয়ল শয়ান ॥ হরি হরি নাগর আকুল দেহ । মনসিজ ধূমে ঘূম নাহি লোচনে জীবন না বান্ধই থেহ ॥ মাই যশোমতি যাই জাগাওত নিজ বালক যদুরাজ । গো-দোহন করি সহচরগণ মেলি গোঠে চলল বনমাঝ ॥ রাই বিরহজর- কাতর অন্তর ছোড়ি সখাগণ সঙ্গ । দীনবন্ধু ভণ কাহ্ন চলল পুন করইতে মানক ভঙ্গ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| দেখ সখি কাতর নন্দদুলাল কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৪৬ পদসংখ্যা। দেখ সখি কাতর নন্দদুলাল । মুরছিত জনে পুন কী ফল ঘাতন মাফ করহ একবার ॥ শ্যাম বরণ অবহুঁ ভেল ঝামর ফাগু-অরুণ দুটি আঁখি । বিগলিত লোর ঘোর দিঠি পঙ্কজ সমর পরাভব সাখি ॥ মুরলি চোরাই যাই নিজ মন্দিরে কী ফল কানন মাঝ । যাকর গানে মান দুর ভাগল তেজলুঁ কুল ভয় লাজ ॥ সোই মুরলি অব বলে ছলে পাইলে সফল হইব সব কাজ । দীনবন্ধু ভণ মুরলি সহিত পুন ল. টই বিদগধরাজ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| দোহন শিশু পালন পতি সেবন কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১২৬ পদসংখ্যা। ॥ ধানশী ॥ দোহন শিশু পা- লন পতি সেবন করইতে মন্দির মাঝ । তুয়া মুখ মধুর মুরলী শুনি আকুল বিছুরলুঁ সব নিজ কাজ ॥ মাধব তুহুঁ গুণসাগর জান । কোন যুবতি সতি ধৈরজ বান্ধই শুনি তুয়া সুমধুর গান বিগলিত কেশ বেশ তনু পুলকিত ভাঙ্গল কুলভয় লাজ বিচলিত অঞ্চল ফুরই পয়োধর জাগল মনমথরাজ তুয়া মুখচন্দ্র সুধারস পিবইতে অন্তরে উপজল আশ যৈখনে আওলুঁ তৈখনে পূরল দীনবন্ধু অভিলাষ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| ধনী তিলেক ডাড়াঞা রয়্য ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৭২ পদসংখ্যা। ॥ ভাটিয়ালী ॥ ধনী তিলেক ডাড়াঞা রয়্য । আমি একা প্রাণ যমুনা দুকান বুঝিঞা বচন কয়্য ॥ তোর কুচগিরি মোর ভাঙ্গা তরী কেমনে সহিবে ভার । তেজিঞা বসন মণি অভরণ চাপ দেখি একবার ॥ নিতি নিতি যাও কিছুই না দাও আজু না ছাড়িব আর । আগে কর পণ ও নব যৌবন তবে সে করিব পার ॥ হৃদয়ে করিঞা তোমারে ধরিঞা তরণী বাহিব জলে । দীনবন্ধু কয় হেন মনে লয় বজর পড়িল কুলে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নৌকাবিলাস শ্রীরাধাকৃষ্ণ ও সখীর উক্তি-প্রত্যুক্তি ॥ ভাটিয়ালী ॥ ধনী তিলেক ডাড়াঞা রয়্য । আমি একা প্রাণ যমুনা দুকান বুঝিঞা বচন কয়্য ॥ তোর কুচগিরি মোর ভাঙ্গা তরী কেমনে সহিবে ভার । তেজিঞা বসন মণি অভরণ চাপ দেখি একবার ॥ নিতি নিতি যাও কিছুই না দাও আজু না ছাড়িব আর । আগে কর পণ ও নব যৌবন তবে সে করিব পার ॥ হৃদয়ে করিঞা তোমারে ধরিঞা তরণী বাহিব জলে । দীনবন্ধু কয় হেন মনে লয় বজর পড়িল কুলে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| ধনী তুমি রাজার যোগানি যদি ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৭৫ পদসংখ্যা। ॥ ভাটিয়ালী ॥ ধনী তুমি রাজার যোগানি যদি । যমুনার ধারে বল বারে বারে ভয়ে শুখাইবে নদী ॥ কংসের বড়াই মোর কাছে নাই তাথে কিবা মোর হয় । আমি শিশুমতি তোমরা যুবতি দেখিঞা লাগিছে ভয় ॥ তোমা হেন নিধি মিলাইল বিধি কি ধন মাগিব আর । সরল হইঞা নাএ চাপসিঞা অমনি করিব পার ॥ তোমার লাগিঞা তটে তরী লঞা বেলা গেল মিছা পাকে । দীনবন্ধু কয় বিলম্ব না সয় ও পারে মানুষ ডাকে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নৌকাবিলাস শ্রীরাধাকৃষ্ণ ও সখীর উক্তি-প্রত্যুক্তি ॥ ভাটিয়ালী ॥ ধনী তুমি রাজার যোগানি যদি । যমুনার ধারে বল বারে বারে ভয়ে শুখাইবে নদী ॥ কংসের বড়াই মোর কাছে নাই তাথে কিবা মোর হয় । আমি শিশুমতি তোমরা যুবতি দেখিঞা লাগিছে ভয় ॥ তোমা হেন নিধি মিলাইল বিধি কি ধন মাগিব আর । সরল হইঞা নাএ চাপসিঞা অমনি করিব পার ॥ তোমার লাগিঞা তটে তরী লঞা বেলা গেল মিছা পাকে । দীনবন্ধু কয় বিলম্ব না সয় ও পারে মানুষ ডাকে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |