| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| ধনী শ্যাম সোহাগে ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাদে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৫২ পদসংখ্যা। ধনী শ্যাম সোহাগে । বিছুরল সব দুখ নব অনুরাগে ॥ বড় আনন্দ মনে । শ্যামর-বচন-সুধারস পানে ॥ ধনী প্রেম-তরঙ্গে । ঢরকি ঢরকি পড়ে শ্যামর অঙ্গে ॥ হরি আদর সাধে । ঘন ঘন চুম্বই ও মুখচান্দে ॥ ধনী মাতল গোরি । শ্যামর চীত-রতন করি চোরি ॥ হরি কোরে আগোর । ভুজ ভুজ বন্ধনে পহু ভেল ভোর ॥ দুহুঁ তেজল লাজ । ঘন ঘন কঙ্কণ কিঙ্কীণী বাজ ॥ ধনী ডূবল রসসিন্ধু । সময় জানি দুরে রহু দীনবন্ধু ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। উভয়ের মিলন ॥ তথারাগ॥ ধনী শ্যাম সোহাগে । বিছুরল সব দুখ নব অনুরাগে ॥ বড় আনন্দ মনে । শ্যামর বচন-সুধারস পানে ॥ ধনী প্রেম-তরঙ্গে । ঢরকি ঢরকি পড়ে শ্যামর অঙ্গে ॥ হরি আদর সাধে । ঘন ঘন চুম্বই ও মুখচান্দে ॥ ধনী মাতল গোরি । শ্যামর চীত-রতন করি চোরি ॥ হরি কোরে আগোর । ভুজ ভুজ বন্ধনে পহুঁ ভেল ভোর ॥ দুহুঁ তেজল লাজ । ঘন ঘন কঙ্কণ কিঙ্কিণী বাজ ॥ ধনী ডূবল রসসিন্ধু । সময় জানি দুরে রহু দীনবন্ধু ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নগরক লোক সবহুঁ যব জাগল কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৯৬ পদসংখ্যা। ॥ তথা রাগ ॥ নগরক লোক সবহুঁ যব জাগল ভৈ গেল রজনি বিহান । দুহুঁ মুখ হেরি কয়ল পহুঁ কৌতুকে দুহুঁ জন বেশ বনান ॥ মাধব রাইক অনুমতি মাগি । তুরিতহিঁ আসি শয়ন নিজ মন্দিরে শুতল যামিনি জাগি ॥ গৃহ নিজ কাজে নিয়োজি দাসীগণ যশোমতি উলসিতদেহ । পরমানন্দ- মগন পহুঁ পৈঠল রোহিণী সহ সুতগেহ ॥ হরিমুখ চুম্বই গদ গদ ভাখই উঠ উঠ যাদব রায় । দিবসক আধ যাম বহি যাওত দীনবন্ধু গুণ গায় ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৩১ পদসংখ্যা। ॥ তত্র গৌরচন্দ্র॥ নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে কি শুনি দারুণ কথা । ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস কহিতে লাগএ বেথা ॥ নিমাই পরান-পুতলি তুমি । তোমা না দেখিলে হিয়া বিদরিঞা মরিঞা যাইব আমি ॥ এ জরা-জননী যুবতী রমণী পাথারে ভাসাঞা যাবে । শুনি বিষ্ণুপ্রিয়া নিছনি লইঞা অনলে পশিবে তবে ॥ রাতুল কমল জিনি পদতল কেমনে হাটিবে তায় । এ ঘর বাহিরে সরস আদরে কে আর ডাকিবে মায় ॥ ভকত-চকোর মরিব সকল না দেখি ও মুখ-চান্দে । দীনবন্ধু কহে উচিত এ নহে শুনিতে পরান কান্দে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীগৌরচন্দ্রের সন্ন্যাসের পূর্ব্বাভাস ॥ তথারাগ॥ নদীয়া নগরে প্রতি ঘরে ঘরে কি শুনি দারুণ কথা । ছাড়ি গৃহবাস করিবে সন্ন্যাস কহিতে লাগএ বেথা ॥ নিমাই পরান-পুতলি তুমি । তোমা না দেখিলে হিয়া বিদরিঞা মরিঞা যাইব আমি ॥ এ জরা-জননী যুবতী রমণী পাথারে ভাসাঞা যাবে । শুনি বিষ্ণুপ্রিয়া নিছনি লইঞা অনলে পশিবে তবে ॥ রাতুল কমল জিনি পদতল কেমনে হাঁটিবে তায় । এ ঘর বাহিরে সরস আদরে কে আর ডাকিবে মায় ॥ ভকত-চকোর মরিব সকল না দেখি ও মুখ চান্দে । দীনবন্ধু কহে উচিত এ নহে শুনিতে পরান কান্দে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নব নব যুবতি ছোড়ি সব নিজ পতি কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮০ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ নব নব যুবতি ছোড়ি সব নিজ পতি নিশি কানন পরবেশ । অব অনুমানিএ গুরু জন ঢূড়ত ঘর বাহির দুরদেশ ॥ সুন্দরি চলু সব নিজপতি পাশ । কুলবতি নারি ঘোরতর যামিনী অনুচিত কানন বাস ॥ কিএ কুসুমিত বন হেরইতে আওলি কিএ মঝু দরশন আশে । পূরল সকল মনোরথ জানিএ অব চলু নিজ নিজ বাসে ॥ কুলরমণীগণ নিজপতি সেবন সফল বেদ পরমাণ । পরম ভাগবত শুকমুখ-ভাষিত দীনবন্ধু করু গান ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাগর-কোরে ভোরি বর-নাগরি কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৩৫ পদসংখ্যা। ॥ সুহই ॥ নাগর-কোরে ভোরি বর-নাগরি অনিমিখ হরিমুখ চাই । দারুণ বিধি যব নিমিখ ঘটাওল বিরহ-বেয়াকুলি রাই ॥ হরি হরি কি কহব প্রেমতরঙ্গ । নাগর-কোরে বৈঠি ধনি কহতহিঁ কবে হব শ্যামর সঙ্গ ॥ সো মুখচান্দ- ছান্দ কিএ হেরব মধুরিম হাস বিকাস । পুন কিএ কুঞ্জ- শেজ পর বৈঠব বিদগধ নাগর পাশ ॥ সদয় হৃদয় বিধি দেওল রসনিধি কোনে চোরাওল মোর । দীনবন্ধু কহে ধনি অতি পাগলি ধরণি পড়ল পহুঁ ভোর ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সুহই ॥ নাগর-কোরে ভোরি বর-নাগরি অনিমিখ হরিমুখ চাই । দারুণ বিধি যব নিমিখ ঘটাওল বিরহ বেয়াকুলি রাই ॥ হরি হরি কি কহব প্রেমতরঙ্গ । নাগর-কোরে বৈঠি ধনি কহতহিঁ কবে হব শ্যামর সঙ্গ ॥ সো মুখচান্দ ছান্দ কিএ হেরব মধুরিম হাস বিকাস । পুন কিএ কুঞ্জ- শেজ পর বৈঠব বিদগধ নাগর পাশ ॥ সদয় হৃদয় বিধি দেওল রসনিধি কোনে চোরাওল মোর । দীনবন্ধু কহে ধনি অতি পাগলি ধরণি পড়ল পহুঁ ভোর ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাগরের সনে সরস বচনে ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ১১৬ পদসংখ্যা। ॥ কামোদ ॥ নাগরের সনে সরস বচনে আল্বাল্য আনন্দভরে । নিকটে আসিঞা হাসিঞা হাসিঞা ধরিল বন্ধুর করে ॥ অঙ্গের পরশে রসের আবেশে মাতিল নাগররাজ । রাইর আঁচল ধরি গিরিধর সাধিল আপন কাজ ॥ অঙ্গ হেলাহেলি অতি কুতূহলি কুসুম আসনে বসি । প্রেমের পসার করল বিথার অন্তরে অন্তরে পশি ॥ সোনার নূপুর ঘাগর ঘুংঘুর মধুর মধুর বাজে । দীনবন্ধু বলে চরণ কমলে শ্রীরাসমণ্ডল মাঝে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। মিলন ॥ কামোদ ॥ নাগরের সনে সরস বচনে আউলায়া আনন্দভরে । নিকটে আসিঞা হাসিঞা হাসিঞা ধরিল বন্ধুর করে ॥ অঙ্গের পরশে রসের আবেশে মাতিল নাগররাজ । রাইর আঁচল ধরি গিরিধর সাধিল আপন কাজ ॥ অঙ্গ হেলাহেলি অতি কুতূহলি কুসুম আসনে বসি । প্রেমের পসার করল বিথার অন্তরে অন্তরে পশি ॥ সোনার নূপুর ঘাগর ঘুংঘুর মধুর মধুর বাজে । দীনবন্ধু বলে চরণ কমলে শ্রীরাসমণ্ডল মাঝে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাগরি সঙ্গে রঙ্গে বর নাগর কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৩৪৯ পদসংখ্যা। নাগরি সঙ্গে রঙ্গে বর নাগর দোলত নিধুবন মাঝ । সহচরি @@ কেলিরস কৌতুকে বিছুরল কুল ভয় লাজ ॥ নাচত কোই কোই পহুঁ গাওত মদন রভস পরকার । বিগলিত চোলি খোলি কুচ কঞ্চুক চৌদিগে করত বিহার ॥ কোই কলাবতি ফাগু বিথারত মারত শ্যামরচন্দ্রে । রাইক নীল নিচোল জলদে তনু ঝাপই রস-পরিবন্ধে ॥ দোলা করে ধরি কোই সুনাগরি অধিক ঝুলাওত রঙ্গে । দীনবন্ধু কহে চমকিত রঙ্গিনী চাপি ধরত হরি অঙ্গে ॥ @ - অপাঠ্য অক্ষর। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাচ দেখি রে আর বার কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৭২ পদসংখ্যা। ॥ ভৈরবী রাগ ॥ নাচ দেখি রে আর বার । লোকমুখে শুনি আস্যাছে গোপিনী সাধ পুরহ সভাকার ॥ ললিতা বিশাখা আসি দিল দেখা বড়াই তাহাতে আগুসার । আসিঞাছে রাধা মনে করি সা তোমার নাচন দেখিবার ॥ ক্ষীর সর লুনি লইঞা রোহিণী ডাড়াঞা সাধিছে কত বার । কেনে হেন বোধ এত উপরোধ মনে মনে কিছু করা ভার ॥ নাচন না দেখি ছল ছল আখি গোপী সব মাগে পরিহার । দীনবন্ধু ভণ দেখাহ নাচন আমরা সভাই ধরি তাল ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |