| কবি দীনবন্ধু দাসের বৈষ্ণব পদাবলী |
| নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি ভণিতা দীনবন্ধু দাস কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৬৬ পদসংখ্যা। ॥ সুহই রাগ ॥ নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি মাএর সমুখে ডাড়াইল । করতলে কর জুড়ি মলিন বদন করি গদ গদ কহিতে লাগিল ॥ জননি গো নাচিঞা চরণ হল্য ভারি । এই না ক্ষুধার বেলা খস্যা পড়ে পীত ধড়া আর আমি নাচিতে না পারি ॥ ক্ষীর সর দেহ যদি তবে নাচি নিরবধি ঘন ঘন চরণ তুলিঞা । রুনুর ঝুনুর স্বর বাজিবে নূপুর মোর শুনিলেই রহিবে ভুলিঞা ॥ ঘাঘর ঘুংঘুর খর বাজিবে পঞ্চম স্বর নবনি পাইলে দুটি হাথে । দীনবন্ধু দাস গানে পরম আনন্দ মনে নাচিঞা বেড়াব আঙ্গিনাতে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের নবনী প্রার্থনা ॥ সুহই॥ নাচিতে নাচিতে হরি দক্ষিণ চরণ ধরি মাএর সমুখে ডাঁড়াইল । করতলে কর জুড়ি মলিন বদন করি গদ গদ কহিতে লাগিল ॥ জননি গো নাচিঞা চরণ হল্য ভারি । এই না ক্ষুধার বেলা খস্যা পড়ে পীত ধড়া আর আমি নাচিতে না পারি ॥ ক্ষীর সর দেহ যদি তবে নাচি নিরবধি ঘন ঘন চরণ তুলিঞা । রুনুর ঝুনুর স্বর বাজিবে নূপুর মোর শুনিলেই রহিবে ভুলিঞা ॥ ঘাঘর ঘুংঘুর খর বাজিবে পঞ্চম স্বর নবনি পাইলে দুটি হাথে । দীনবন্ধু দাস গানে পরম আনন্দ মনে নাচিঞা বেড়াব আঙ্গিনাতে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী ভণিতা দীনবন্ধু দাস কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৬১ পদসংখ্যা। ॥ কামোদ রাগ ॥ না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী ধরিতে না পারে নিজ তনু । দেখিঞা মাএর দুখ উভ করি চান্দ-মুখ সব শিশু বাজাইল বেণু ॥ গগন ভরিল বেণুরবে । শুনিঞা জানিল হরি সব সহচর মেলি বনে ধেনু লঞা জাত্যে হবে ॥ রাইর বিচ্ছেদে শ্যাম আকুল অবশ প্রাণ আসি যমুনার ধারে ধারে । উছুর দেখিঞা বেলা শ্রীঅঙ্গে মাখিঞা ধূলা কান্দিতে কান্দিতে আল্য ঘরে ॥ পাইঞা রতন-মণি আনন্দে আকুল রাণী বদন চুম্বয়ে অনুরাগে । দীনবন্ধু দাস ভণে পাঠাইতে হবে বনে শপথ কব়্যাছ মোর আগে ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের গৃহাগমন ॥ কামোদ॥ না দেখিঞা নীলমণি আকুল হইল রাণী ধরিতে না পারে নিজ তনু । দেখিঞা মাএর দুখ উভ করি চান্দ-মুখ সব শিশু বাজাইল বেণু ॥ গগন ভরিল বেণুরবে । শুনিঞা জানিল হরি সব সহচর মেলি বনে ধেনু লঞা যাত্যে হবে ॥ রাইর বিচ্ছেদে শ্যাম আকুল অবশ প্রাণ আসি যমুনার ধারে ধারে । উছোর দেখিঞা বেলা শ্রীঅঙ্গে মাখিঞা ধূলা কান্দিতে কান্দিতে আল্য ঘরে ॥ পাইঞা রতন-মণি আনন্দে আকুল রাণী বদন চুম্বয়ে অনুরাগে । দীনবন্ধু দাস ভণে পাঠাইতে হবে বনে শপথ কব়্যাছ মোর আগে ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাহ জাগাই চমকি ধনী বৈঠল ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৫৩ পদসংখ্যা। ॥ ধানশ্রী ॥ নাহ জাগাই চমকি ধনী বৈঠল জানি রজনি অবশেষ । চন্দন অলক তিলক শিখিচন্দ্রক দেই বনাওল বেশ ॥ দুহুঁ দরশনে দুহুঁ ভোর । সিন্দুর কাজরে সাজি রাই মুখে চুম্বই নন্দকিশোর ॥ আদর সাধ রভস রস কৌতুকে দুহুঁ তনু যৌতুক দেল । যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন চপল সপন সম ভেল ॥ অরুণ উদয় হেরি নাগর নাগরি থরহরি কাপই দেহ । দীনবন্ধু ভণ তুরিতহিঁ দুহুঁ জন পৈঠল নিজ নিজ গেহ ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। উভয়ের মিলন ॥ ধানশ্রী ॥ নাহ জাগাই চমকি ধনী বৈঠল জানি রজনি অবশেষ । চন্দন অলক তিলক শিখিচন্দ্রক দেই বনাওল বেশ ॥ দুহুঁ দরশনে দুহুঁ ভোর । সিন্দুর কাজরে সাজি রাই মুখে চুম্বই নন্দকিশোর ॥ আদর সাধ রভস রস কৌতুকে দুহুঁ তনু যৌতুক দেল । যত যত বিপদ বিরহ-দুখ চিরদিন চপল সপন সম ভেল ॥ অরুণ উদয় হেরি নাগর নাগরি থরহরি কাঁপই দেহ । দীনবন্ধু ভণ তুরিতহিঁ দুহুঁ জন পৈঠল নিজ নিজ গেহ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নাহ সোহাগ মানমদে মাতল কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ২৮৩ পদসংখ্যা। নাহ সোহাগ মানমদে মাতল কামিনি গোপগোয়াঁরি । রাই হৃদয়ে ধরি তবহিঁ লুকাওল বিদগধ কুঞ্জবিহারি ॥ গোপিনী ঢূড়ত কানন মাঝ । তরু তরু হেরি নাহ পথ পূছত পরিহরি ধৈরজ লাজ ॥ বনে বনে ভরমি ছরমি তহিঁ পায়ল গোরি শ্যামপদ ভিন্ন । পুন অনুরাগে আগে পহুঁ পেখল অধিক মগন পদচিহ্ন ॥ মনে অনুমানি জানি সব গোপিনি রাই বহন পরিবন্ধ । রঙ্গিনি-পুণ্য- পুঞ্জ সব ঘোষই দীনবন্ধু সখিবৃন্দ ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৪৫৬ পদসংখ্যা। নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত রোয়ত শুক পিক সারি । নন্দ মহল কল- রব শুনি আকুল ধাওল ব্রজপুরনারী ॥ সুন্দরি মন্দির-বাহির ভেল । গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে অপর নয়ন ধনী দেল ॥ হরি লই অক্রূর যাওত মধুপুর হেরি পড়ল পরমাদ । কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি অন্তরে উপজএ সাধ ॥ হৃদয় জানি পুন আওব বলি হরি কর-সঙ্কেত কবি গেল । দীনবব্ধু হরি- বিরহ-বেয়াকুল জীবইতে সংশয় ভেল ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথারাগ॥ নিশি পরভাতে ময়ূর নাহিঁ নাচত রোয়ত শুক পিক সারি । নন্দ মহল কল- রব শুনি আকুল ধাওল ব্রজপুরনারী ॥ সুন্দরি মন্দির-বাহির ভেল । গুরু জনে এক নয়ন পথ-পাঁতরে অপর নয়ন ধনী দেল ॥ হরি লই অক্রূর যাওত মধুপুর হেরি পড়ল পরমাদ । কুল-ভয় পরিহরি নাহ হৃদয়ে ধরি অন্তরে উপজএ সাধ ॥ হৃদয় জানি পুন আওব বলি হরি কর-সঙ্কেত করি গেল । দীনবব্ধু হরি- বিরহ-বেয়াকুল জীবইতে সংশয় ভেল ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| পবনে গমনে নিকুঞ্জ ভবনে ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সমস্ত জীবন ধরে, ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ৯৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সুবল মিলন। ॥ যথারাগ॥ পবনে গমনে নিকুঞ্জ ভবনে আসিয়া মিলিল রাধা। ঘাঘর ঘুঙ্ঘুর কলরব শুনি, পূরল মনের সাধা॥ চঞ্চল নয়নে, দশ দিক পানে, চাহয়ে চিকণ-কালা। নিকটে দেখয়ে, একলা সুবল, বাড়িল বিষম জ্বালা॥ নয়নের জল, করে ছল ছল, পড়িল ধরণীতলে। রসিক নাগরী, দুবাহু পসারি, বন্ধুয়া করিল কোলে॥ অঙ্গের পরশে, রসের আবেশে, ঘুচিল মনের ধান্ধা। নিরখি বদন করয়ে চুম্বন, চকোর মিলল চাঁদা॥ আনন্দের ভরে, আপনা পাসরে, বঁধুয়া করিয়া কোরে। দীনবন্ধু ভণে, মিলিল দুজনে, শ্রীরাধাকুণ্ডের তীরে॥ এই পদটি ১৯২৬ সালে প্রকাশিত সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৬৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। পদটি তিনি পেয়েছিলেন, নিমানন্দ দাস বিরচিত “পদরসসার” পুথি থেকে। সুবল মিলন ॥ সারঙ্গ ॥ পবন-গমনে নিকুঞ্জ-ভবনে আসিয়া মিলিল রাধা। নূপুর-কিঙ্কিণী- কলবর১ শুনি পূরিল শ্যামের সাধা॥ চঞ্চল-নয়নে দশ দিগ পানে চাহিতে নাগর-কালা। নিকটে দেখিল একলা সুবল দ্বিগুণ বাড়িল জ্বালা॥ নয়নের জল করে ছলছল পড়িল ধরণী-তলে। রসিকা নাগরী দু-বাহু পসারি নাগরে করিল কোলে॥ অঙ্গের পরশে রসের আবেশে ভাঙ্গিল মনের ধন্ধ। নিরখি বদন করিল চুম্বন চকোরে মিলল চন্দ॥ আনন্দের ভরে আপনা পাসরে বন্ধুরে পাইয়া রাধা। দীনবন্ধু বলে সুবলের ছলে পূরল মনের সাধা॥ ১ - কলরব - কলরব হবে। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| পরিসর ঘর দেহলি পুর গোপুর ভণিতা দীনবন্ধু কবি দীনবন্ধু দাস ১৬৯৩ শকাব্দে অর্থাৎ ১১৭৮বঙ্গাব্দে অর্থাৎ ১৭৭১খৃষ্টাব্দে পদকর্তা দীনবন্ধু দাস সংকলিত, ১৩৩৬ বঙ্গাব্দে (১৯২৯খৃষ্টাব্দে) অমূল্যচরণ বিদ্যাভূষণ সম্পাদিত, পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত” ৫৮ পদসংখ্যা। ॥ ধানসী ॥ পরিসর ঘর দে- হলি পুর-গোপুর হেরি যশোমতি রাণী । গোকুল চান্দ কতিহ নাহি পাওল বিপদ পড়ল হেন জানি ॥ মাই সুতবিরহাকুল ভেল । বিগলিত ক্ষীর পয়োধর-মণ্ডলে লোরে নয়ন ঢরি গেল ॥ বল বসুদাম সুবল মধুমঙ্গলে সাধই বারহি বার । ধর ধর ক্ষির সর আনি দেহ মোর জীবনলাল দুলাল ॥ যো অব নিলমনি কোরে মিলাওব ক্ষির সর সব দিব তায় । দীনবন্ধু বলে তিলে তিলে না দেখিলে পরান ধরিতে নারে মায় ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। যশোদার কৃষ্ণ অন্বেষণ ॥ ধানশী॥ পরিসর ঘর দেহলি পুর গোপুর হেরি যশোমতী রাণী । গোকুল চান্দ কতিহুঁ নাহি পাওল বিপদ পড়ল হেন জানি ॥ মাই সুত বিরহাকুল ভেল । বিগলিত ক্ষীর পয়োধর-মণ্ডলে লোরে নয়ন ঢরি গেল ॥ বল বসুদাম সুবল মধুমঙ্গলে সাধহি বারহি বার । ধর ধর ক্ষির সর আনি দেহ মোর জীবনলাল দুলার ॥ যো অব নীলমণি কোরে মিলাওব ক্ষির সর সব দিব তায় । দীনবন্ধু বলে তিলে তিলে না দেখিলে পরাণ ধরিতে নারে মায় ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |