| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| আজু কি আনন্দ-সংকীর্ত্তনে কবি—ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭ | || কিঞ্চ সুহই || আজু কি আনন্দ-সংকীর্ত্তনে | নাচে প্রভু বিশ্বম্ভর বামদিগে গদাধর প্রেমদাতা নিতাই দক্ষিণে || ধ্রু || মুখে অদ্বৈত নাচে শ্রীনিবাস তার কাছে রামাই মুরারি বক্রেশ্বর | হরিদাস হরি বোলে জগত পড়িল ভোলে দেখি হাসে দাস গদাধর || সঞ্জয় বিজয় ভাল বায় খোল-করতাল জগদীশ শঙ্কর উদার | নরহরি গৌরীদাস মাধব মুকুন্দ পাশ গায় বাসু রসের পাথার || কিবা সে মণ্ডলী শোহে সুরগন মন মোহে গগন ছাড়িয়া তারা ধায় | পতিত পামর যত সব ভেল উনমত ঘনশ্যাম বঞ্চিত ইহায় || . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| আজু ধনী অনিবার কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৯ | || পুনঃ শুভগা || আজু ধনী অনি- বার নিরজন মাহ রহই ন থেহ | ভুবনমোহন গৌরবিধু বিধি গড়ল তা সঞে লেহ || প্রবল নব অনু- রাগ গতি অতি চিন্তি অবনত মাথ | মলিন তনু ঘন ঘরমময় মন কম্প বিরহিত বাত || চারু চম্পক- দাম বিগলীত যতনে কন্ঠ সম্ভারি | মঞ্জু খঞ্জন কঞ্জ জিনি যুগ নয়নে ঢরকই বারি || সমীপ বহু প্রিয় প্রাণসখী মুখ নিরখি তেজই নিশাস | হোত তিলে তিলে বিষম ইথে ঘন- শ্যাম হৃদয়ে তরাস || . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| আজু মরম-গতি বুঝন না গেল কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৪ | || ললিত || আজু মরম-গতি বুঝন না গেল | শুতলু থোরি রজনী যব ভেল || পেখলু স্বপন সজনি ! কহি তোয় | নীলকমল জিনি কোমল সোয় || মরকত মণি জিনি বরণ উজোর | শীতল জিনি নব জলধর ঘোর || অবহু না তেজই নয়নপথ সেহ | ভণ ঘনশ্যাম কি অচরজ এহ || মরকত মণি জিনিয়া বরণ কিবা সে নবীন বেশ | মল্লিকামালতী মালে বেড়া ভালে আউলায়া পড়িছে কেশ || ভুরু ভৃঙ্গ জিনি খঞ্জন লোচন অমিয়া বরিষে হাসি | হিলি দুলি কত ভঙ্গিতে চলয়ে অধরে বিলসে বাঁশী || সই না চিনি নাগর কে ? স্বপনেতে দেখা দিয়া হিয়া মাঝে সামায়া রহিল সে || ধ্রু || নরহরি জানে না যায় পাসরা ধৈরজ ধরিতে ভার | এ নব বয়েসে এবা কি হইল কি দোষ করিলু কার || . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |