কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
ধনী অনুরাগ শ্রবণে নব নাহ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৪১।

.          ॥ ধানশী ॥

ধনী অনুরাগ শ্রবণে নব নাহ ।
পায়ল নিধি কি উলস হিয় মাহ ॥
পুন পুন শুনইতে সজল নয়ান ।
তুরিত দূতীসহ  কয়ল পয়ান ॥
ললিত নিকুঞ্জ ভবনে রহু রাই ।
মনমথে মাতি মিলল তঁহি যাই ॥
হেরইতে লাজে সকুচে সুকুমারী ।
ঝাঁপি ঘুবটে মুখ অলপ উঘারি ॥
সহচরী কোরে করই পরবেশ ।
পহুঁ  কাকুতি করই অশেষ ॥
সখী সোঁপি কতহি সমুঝাই ।
ভণ ঘনশ্যাম কি উলস মাধাই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
ধনীগুণরূপ শুনত নব নাহ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২০৭।

.        ॥ পঠমঞ্জরী ॥

ধনীগুণরূপ শুনত নব নাহ ।
মোদ-জলধি মধি করু অবগাহ ॥
গিরিবর কুঞ্জনিয়রে চলি গেল ।
অলখিত গোরী দরশ তহি কেল ॥
রূপ-অমিয় পিবইতে মতি মাতি ।
ভুলত পথ পগ ডগমগ ভাঁতি ॥
ঘুমত নয়ন বয়ন মুসিকাত ।
চুম্বই কমলকলিক গহি হাত ॥
কানু ধনীক দিঠি পথগত ভেল ।
চৌঁকি বদনে বসনাঞ্চল দেল ॥
ভণ ঘনশ্যাম কি রস-পরতাপ ।
ধৈরজ গত দুহুঁ পহিল মিলাপ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
নওল নিকুঞ্জভবনে নব গোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩১ ।

.      ॥ বালা ধানশী ॥
নওল নিকুঞ্জভবনে নব গোরী ।
শ্যামর মুরুতি দরশ রসে ভোরি ॥
তড়িতপুঞ্জ জিনি ধনীতনু কাঁতি ।
হেরইতে কান উলসে ভরু ছাতি ॥
মানল সকল ভাগ ভয়ে ভোর ।
রাই নিয়রে চলু চপলকিশোর ॥
লহু লহু হাসি বচন কছু বোলি ।
চুম্বই বদন ঘুঘুটপট খোলি ॥
সুন্দরী বিপুল লাজভয়ে কাঁপি ।
ভুজগহি নাহ উরহি উর ঝাঁপি ॥
প্রেমজলধি মধি নিমগন ভেলি ।
ভণ ঘনশ্যাম কি নব নব কেলি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
নিভৃতনিকুঞ্জে মঞ্জু গৃহমাঝ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৪৫ ।

.        ॥ ধানশী ॥

নিভৃতনিকুঞ্জে মঞ্জু গৃহমাঝ ।
শুভখণে পহিল মিলন ভেল আজ ॥
সহচরী ইঙ্গিতে উনমত নাহ ।
করইতে কোরে পসারই বাহ ॥
খঞ্জননয়নী রমণীমণি গোরী ।
পরশিতে তরসি রহই মুখ মোরি ॥
ছলহি ছয়ল পরিরম্ভণ কেল ।
পিবইতে অধর অমিয় ছকি গেল ॥
কুচযুগ ঝাঁপি কাঁপি গহি পাণি ।
কুসুমিত শেজে শুতায়লি আনি ॥
বাঢ়ল বিবিধ রঙ্গ রস ধাম ।
লোচন ভরি কি হেরব ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পহিল মিলন কিয়ে মঙ্গল আজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩৪ ।

.       ॥ সুহই ॥

পহিল মিলন কিয়ে মঙ্গল আজ ।
দৃঢ় পরিরম্ভণে টুটল লাজ ॥
রসময় শ্বাস সুরসময়ী গোরী ।
দুহুঁ তনু লাবণি দুহুঁ চিত চোরি ॥
তিলে তিলে উপজত কৌতুক ভালি ।
শুতল তলপে শুতায়ল আলি ॥
ভণ ঘনশ্যাম পূরব অভিলাষ ।
চামর ঢুলাব কি রহি পথিপাশ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পহিল মিলন দুহু অপরূপ কেলি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৪৯ ।

.       ॥ কামোদ ॥

পহিল মিলন দুহু অপরূপ কেলি ।
কুচে কর ধরইতে করে কর ঠেলি ॥
চুম্বনে রহই কমল মুখ মোরি ।
মাতল কানু-মধুপ নাহি ছোরি ॥
দৃঢ় পরিরম্ভণে টুটই হার ।
কিঙ্কিনি ঘন ঘন করই ফুকার ॥
শরমে ঘরমময় নিচল শরীর ।
দামিনী জলদ রহল জনু থির ॥
কুসুমিত শেজে গড়ায়ল অঙ্গ ।
বাঢ়ই তিলে তিলে মদন তরঙ্গ ॥
শোহই শিথিল বেশ অনুপাম ।
হেরইতে আশ করই ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পহিল মিলন রস বরষত নয়নে
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২৪ ।

.            ॥ কামোদ ॥
পহিল মিলন রস বরষত নয়নে ।
লাজে বসন ঘন ধরু ধনী বয়নে ॥
নাগর গরগর ধীরজ ন রহই ।
কুচযুগ কমল পাণিতলে গহই ॥
চুম্বত অধর মধুর মৃদু হসয়ে ।
দশনক জ্যোতি সকল দিশি লসয়ে ॥
কুসুমিত শেজে কত হি সুখে বিলসে ।
কব ঘনশ্যাম দেখব দোহে উলসে ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পহিল মিলন সুখ জলধি উথলই
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২২ ।

.          ॥ ধানশী ॥

পহিল মিলন সুখ জলধি উথলই ।
কর গহি চিবুক বয়ন ঘন কলই ॥
মাধব সাধে ধরল ধনী অঙ্কে ।
বিলসত কুসুম-রচিত পরিযঙ্কে ॥
কো বিহি গঢ়ল এ নিরুপম লেহা ।
তিলে তিলে বিপুল পুলকে ভরু দেহা ॥
সহচরী চতুর সুরস পরকাশে
কব ঘনশ্যাম হেরব রহি পাশে ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পেখলু কি মধুর মুরুতি সিংহার
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪০৫ ।

.       ॥ পুনঃ আশাবরী ॥
পেখলু কি মধুর মুরুতি সিংহার ।
কি মধুর নাম শুনলু হাম তার ॥
না বুঝলু কো নিরমায়ল তায় ।
শৈশব তরুণিম লখই না যায় ॥
এ সখি এ সখি !  সো সুকুমারী ।
পৈঠল হিয়ে হাম বিসরি না পারি ॥
না পূরব আশ দহব অব দেহ ।
কহ ঘনশ্যাম ছুটব কৈছে লেহ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
পেখলু ধনী কি পিরীতিময় দেহা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫৭ ।

.        ॥ পুনঃ বালা ধানশী ॥

পেখলুঁ ধনী কি পিরীতময় দেহা ।
যমুনা সিনাই চললি নিজ গেহা ॥
মঝুমন নয়নকোণে হরি নেলা ।
কৌতুকে বিহসি বসন মুখে দেলা ॥
নিরত নয়ন মন রহু তছু পাশে ।
লাগত অবশ জগত উদাসে ॥
এ ঘনশ্যাম কহল তুয়া আগে ।
পুন কিয়ে দরশ হোয়ব ইহ ভাগে ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর