কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
পেখলু গৌরচন্দ্র নটরাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৬ ।

.        ॥ পুনঃ সুহই ॥

পেখলু গৌরচন্দ্র নটরাজ ।
লোহত ভকতচন্দ্রগণ মাঝ ॥
অনুখণ কীর্ত্তন নটন বিভোর ।
অরুণিম নয়নযুগলে লোর ॥
বিপুল পুলকে ভরু সুললিত অঙ্গ ।
তিলে তিলে উপজত কতহি তরঙ্গ ॥
না বুঝই কৈছে হোয়ই কথি লাগি ।
ভণ ঘনশ্যাম পুরুব রস জাগি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু স্বপনে যৈছে সুকুমারী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৪২ ।

.        ॥ ধানশী ॥

পেখলু স্বপনে ধৈছে সুকুমারী ।
সো কি বরজে রহু বুঝই না পারি ॥
কেশর বিজুরী কনকমণি জোতি ।
তাকর তনুরুচি সরিখ না হোতি ॥
পদনখে শরদ চাঁদ মদ ভাগি ।
মনমথ কোটি রোয়ই পগলাগি ॥
অবহুঁ ভঙ্গি হিয়ে জাগই মোর ।
কো অছু ঐছে করব তছু ওর ॥
কো বিহি গঢ়ল কি অমিয় মিশায় ।
কবহুঁ না শুনলু দেখব কিয়ে তায় ॥
গুণ ঘনশ্যাম বরজে রহু সোয় ।
তাকর দরশ ভাগ সঞে হোয় ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখহ নব নাগর কিয়ে মুরুতি ঋতুরাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫৮ ।

॥ বসন্ত ॥

পেখহ নব নাগর কিয়ে মুরুতি ঋতুরাজ ।
বিরচিত নব বিবিধ কুসুম,                     পল্লব অবতংস সুষম,
শিরে শিখিপিঞ্ছা তিলক সুকেশর সুবসন সাজ ॥ ধ্রু ॥
ঝলকত মুখকমল ললিত,                    অলকাবলি অলি বলয়িত,
চঞ্চল নয়নাঞ্চলে দলে কুলবতীকুল-লাজ ॥
মনমথময় মধুর দেহ                              বরষত ঘনশ্যাম নেহ
কৈছে ধরব ধৈরজ কহু কি করই হিয় মাঝ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
পৈঠল কুঞ্জ ভবনে বনি কান
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২০ ।

.          ॥ ধানশী ॥
পৈঠল কুঞ্জ-ভবনে বনি কান ।
সুন্দরী হেরইতে হরল গেয়ান ॥
উচ কুচকঞ্জ পরশ রস আশ ।
হাসি কহই কি মন্ত্রময় ভাষ ॥
লাজে রহই ধনী বয়ন ছাপাই ।
অলখিত চুম্বরে চতুর মাধাই ॥
দৃঢ় পরিরম্ভণে উপজল রঙ্গ ।
ভিগেও ঘরমে তড়িতঘন অঙ্গ ॥
বৈঠল কুসুমশেজে দুহু মেলি ।
মরকত হেম একত জনু ভেলি ॥
দুহু ছবি হেরইতে সখীক উলাস ।
কব ঘনশ্যাম রহব তছু পাশ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিপুল-পুলককুল-বলিত সুদেহ   
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৬ ।

অথ সংক্ষিপ্তসম্ভোগস্য রসোদ্ গারঃ
সখী শ্রীকৃষ্ণ প্রত্যহ—
 
.         ॥ ধানশী ॥

বিপুল-পুলককুল-বলিত সুদেহ ।
অলস ভরল দিঠি ঝলকত লেহ ॥
মাধব ! কপট না কর মঝু পাশ ।
সো ধনী সহ কহ কৈছে বিলাস ॥ ধ্রু ॥
উহ নব রমণী তুহু সে নব নাহ ।
পহিল মিলনে সংশয় মন মাহ ॥
শুনি ইহ বচন রচই লহু হাস ।
হেরি ঘনশ্যামে ভণই মৃদু ভাষ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভানু পূজত বৃষভানু-কিশোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫৮ ।

.        ॥ পঠমঞ্জরী ॥

ভানু পূজত বৃষভানু-কিশোরী ।
সুলছন পেখি লখই চহুঁ ওরি ॥
বৃন্দা বেগি গমন তহি জোই ।
পুছত কুশল যতনে কহু সোই ॥
এ ধনি !  কৈছে কয়লি তুহু যাগ ।
ঐছে সুপুরুষ মিলয়ে বহু ভাগ ॥
কি কহব যব্ ধরি পেখল তোয় ।
তব্ ধরি নাহ ধৈরজপন খোয় ॥
দেব ঘটায়ল তুয় সঞে লেহ ।
গুণইতে তোহে অবশ সব দেহ ॥
অনুখণ দগধয়ে মদন দুরন্ত ।
তাহে বিষম ইহ সময় বসন্ত ॥
তুয় বিনু স্ববপনে আন নাহি ভায় ।
শুনইতে ঐছন পুলক ভরু গায় ॥
চললহি ললিত শিঙ্গারিণী রাই ।
কহু ঘনশ্যাম শ্যাম-পয়ে যাই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবে গরগর গৌরসুন্দর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৪ ।

॥ পুনঃ মালবশ্রী ॥

ভাবে গরগর                             গৌরসুন্দর
ধরই সহচর-পাণি ।
ঝরই ঝরধর                            নয়নযুগ ঘন
ভণই গদগদ বাণী ॥
সুঘর পরিকর                         বরজ- চরিত
সুমধুর সুরসঞে গাত ।
শ্রবণ পরশত                          ধিরজ ধরতন
ধরণি ঘন গড়ি যাত ॥
থকিত বহুখণে                         কম্প নিরুপম
ঝম্পি গরজে গভীর ।
স্বেদবিন্দু                             বিনিন্দি মোতিম
ঝলকে কনক শরীর ॥
করভকর-মদ                          হারি ভুজ ভুরু
পতিত দুরগত দেখি ।
প্রেম অমিয়                          পিয়ায়ে ঘন ঘন
শ্যাম কুমতি উপেথি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবে বিভোর গৌর রসসাগর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৭ ।

.     ॥ পুনঃ নটনারায়ণ ॥

ভাবে বিভোর গৌর রসসাগর ।
সংকীর্ত্তন-লম্পট নটনাগর ॥
বিহরত সুরধনীতীর ধীরগতি ।
মাধুরী মধুর হরত কুলবতী-ধৃতি ॥
ঝলকত চাঁদবদন রুচি রুচিকর ।
লহু লহু হাস অমিয়া ঝরু ঝর ঝর ॥
বিপুল পুলক কুল ললিত অঙ্গ ভরু ।
লোচন যুগলে নিমিষ নাহি সঞ্চরু ॥
বিতরত প্রেমরতন ধন অবিরত ।
বেদন বিসরি দুখিতগণ উনমত ॥
নিজগুণে ঐছে করুণ পরকাশল ।
ভণ ঘণশ্যাম সুবশ মহী ভাসল ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মদন মদভর-হরণ সুমধুর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৯০ ।

অথ তানবে—
॥ আশাবরী ॥

মদন মদভর--                       হরণ সুমধুর
মুরুতি গৌরকিশোর ।
বিবিধ বেশ-                       বিশেষ মাধুরী
তরুণী-লোচনচোর ॥
আজু কিয়ে নব                       ভাবে গরগর
হোত দুর্ব্বল দেহ ।
পতিত পামরে                 খোঁজি করু করুণা
না বাঁধই থেহ ॥
পহুঁক চরিত                      নেহারি পরিকর
বরজ কেলি আলাপি ।
শুনত শ্রুতিভরি                      ভূরি নিশ্বসই
চৌকি থরহরি কাঁপি ॥
নয়ন-বারিজ                       বারি সুরধনী-
ধার সহ বহি যাত ।
ভণত গদ গদ                     বাণী শুনি ঘন-
শ্যাম হিয় অকুলাত ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মধু যব বেকত কহল - শুনি কান
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮২ ।

.       ॥ পৌরবী ॥

মধু যব বেকত কহল--- শুনি কান ।
বারই ঘন ঘন তরল নয়ান ॥
ভগবতী কহে কাহে গোপহ মোয় ।
আজু হাম কৈছে নেহারিয়ে তোর ॥
ঐছে বচনচ্ছলে মরম উঘারি ।
শুনি উলসিত হিয় ধরই না পারি ॥
কানুক বিরহে বৈছে রহু রাই ।
সো সব কহ ধনশ্যাম-মুখ চাই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর