কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
মনমথ-দরপ-দমন পহুঁ গোরা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৯ ।

.        ॥ ধানশী ॥

মনমথ-দরপ-দমন পহুঁ গোরা ।
নিরুপম ভঙ্গি কি বয়স কিশোরা ॥
তনু-রুচি রুচির তরুণীচিতচোরা ।
কীর্ত্তনে রত না ধরত ধৃতি থোরা ॥
তিলে তিলে অবিরল পুলক উজোরা ।
গদ গদ হৃদয় বহই দিঠি লোরা ॥
বিতরত প্রেম ভুবন ভেল ভোরা ।
ভণ ঘনশ্যাম পরশ নহু মোরা ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মরি মরি কি নব গৌরহরি বরণা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২ ।

॥ পুনঃ বালা ধানশী ॥

মরি মরি কি নব গৌরহরি বরণা ।
অভিনব ভঙ্গি মদনমদ-হরণা ॥
নিরুপম অমিয় ঝরই শশিবয়নে ।
টলমল জল জলজারুণ নয়নে ॥
ভাবে বিভোর ধিরজ নাহি রহই ।
গরজি সঘনে ঘন হরি হরি কহই ॥
ধূসর ধূরি ধরণিতলে লুঠই ।
পবনবেগে পহুঁ চহুদিশ ছুটই ॥
সুরগণ দুলহ প্রেম নবরতনে ।
বিতরই পতিত দুখিতে কত যতনে ।
কিয়ে অপরূপ করুণা পরচরই ।
ভণ ঘনশ্যাম ভুবনে যশ ভরই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব কি কহব পূণফল তোরি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২০ ।

.         ॥ সুহই ॥

মাধব !  কি কহব পুণফল তোরি ।
তোহে অনুরাগিণী নওল কিশোরী ॥
তুয় বিনু শয়নে স্বপনে নাহি আন ।
অনুখন কাজরে রচই নয়ান ॥
পহিরই ঘনঘন নীলিম বাস ।
জলধর ধরইতে করু অভিলাষ ॥
হোয়ত পথগত চলু পুন গেহ ।
তেজই নিশ্বাস তিলেক নহু থেহ ॥
আয়লু তাহে কতহি সমুঝাই ।
শুভখণে অবহি মিলহ তুহু যাই ॥
শুনইতে উপজল উলস অশেষ ।
তহি ঘনশ্যাম করই উপদেশ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! কি কহব বয়নে
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১১৭ ।

॥ পুনঃ ধানশী ॥

মাধব !  কি কহব বয়নে ।
যাই নিরিখ নিজ নয়নে ॥
সো ধনী সহচরী পাশে ।
দগধয়ে মদন-হুতাশে ॥
যতনে না ধৈরজ ধরই ।
ঝরঝর লোচন ঝরই ॥
কহইতে বাত না কহয়ে ।
নিশসি মৌন গহি রহয়ে ॥
তনু রুচি কনক-কসেলা ।
সো কাজর-সম ভেলা ॥
ইথে ঘনশ্যাম সন্দেহা ।
কৈছে ধরব অব দেহা ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! ধনী কি করব অব থেহা
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২৪ ।

.       ॥ গান্ধার ॥

মাধব ! ধনী কি করব অব থেহা ।
বিরহিত-গমন গহন ভেল গেহা ॥
দারুণ মদন-বহন হিয় দহই ।
সখী-পরবোধ বচন নাহি সহই ॥
তুয় গুণ ভণই মলিন বিধু বয়নে ।
জাগই রজনী নিন্দ গত নয়নে ॥
শুনইতে ঐছে নয়ন জল গলই ।
গহি ঘনশ্যাম-পাণি পহুঁ চলই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব তবহি তুরিত গতি যাত
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩১ ।

.       ॥ কামোদ ॥

মাধব তবহি তুরিত গতি যাত ।
কো কহু কতহি উলসে তরু গাত ॥
পৈঠল কুঞ্জ-ভবনে যহি গোরী ।
মানি সফল জীউ হেরইতে থোরি ॥
সো নিজ সখীক কহই কত ভাতি ।
অলখি অলপ শ্রবণে পহুঁ মাতি ॥
উপনীত নিয়রে যব্ হি নব নাহ ।
তব্ ধনী চৌঁকি চপল দিঠে চাহ ॥
লাজে ভরল হিয় হরষিত ভেলি ।
বদনচান্দে ঘন ঘুঘট দেলি ॥
হাসি মধুরতর নওল কিশোর ।
চুম্বই মুখ জনু লুবধ চকোর ॥
কুচ কর গহি রহই উর ঝাঁপি ।
ধরই না থেহ মদন ভরে কাঁপি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব ধরি প্রিয় সহচরী-পাণি
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১২৩ ।

    ॥ ধানশী ॥

মাধব ধরি প্রিয় সহচরী-পাণি ।
নয়নে নীর ভরু ভণইতে বাণী ॥
নিজকর-গ্রথিত ললিত বনমাল ।
সোঁপি যতনে কহি বচন রসাল ॥
গোপনে চতুরী দূতী লই গেল ।
অচেতনী রমণীমণিক গলে দেল ॥
চমকি উঠল তহি ধনী অনুরাগী ।
ভণ ঘনশ্যাম নিন্দে জনু জাগি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! বিরহে বিকল সুকুমারী
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১১৮ ।

.        ॥ পুনঃ বারাটি ॥

মাধব !  বিরহে বিকল সুকুমারী ।
সখী পরবোধ সহই নাহি পারি ॥
বারিজনয়নে গলই জলধার ।
মনমথ দাহ দহই অনিবার ॥
ভ্রমইতে ভূরি অবশ নিশি দিন ।
অসিত চতুরদশী শশিসম খীণ ॥
তিলে তিলে বিষম কি কহু ঘনশ্যাম ।
না সহে বিলম্ব চলহ তছু ঠাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব মধুর হাসি ধরু হাত
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৬৩ ।

.        ॥ শ্রীরাগ ॥

মাধব মধুর হাসি ধরু হাত ।
লাজে কমলমুখী অবনতমাথ ॥
হেরইতে ভঙ্গি অথির পহুঁ ভেল ।
ঘূঘট খোলি অধর রস নেল ॥
কুচযুগ পরশে অবশ ভেল নাহ ।
যতনহি আনি ধয়ল হিয় মাহ ॥
শুতলে তলপে মিলন দুহু রঙ্গ ।
ভণ ঘনশ্যাম হেরব কিয়ে রঙ্গ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব মরম ছিপাইতে মোয়         
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩২১ ।

.        ॥ পুনঃ সুহই ॥
মাধব !  মরম ছিপাইতে মোয় ।
না বুঝলু কৌনে শিখায়ল তোয় ॥
তুয় মুখমুকুর গুপত নাহি খোই ।
তিলে তিলে সকল বেকত করু মোই ॥
কয়লি ছৈলপন ছুটই ন নীঠ ।
না কহ কাহুপৈ দেয়লি দিঠ ॥
শুনইতে ঐছে বচন ঘনশ্যাম ।
লহু লহু হাসি কহই সখীঠাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর