কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
মাধব! মরম না কহ কাহে মোয়
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮৯ ।

.         কশ্চিদাহ
.         ॥ ধানশী ॥

মাধব ! মরম না কহ কাহে মোয় ।
কৈছে করই হিয় হেরইতে তোয় ॥
ঐছে বচন শুনি তেজই নিশ্বাস ।
লহু লহু কহু কি কহব তুয়া-পাশ ॥
থোরি বয়স রস উমগত গোরী ।
অচিরে কয়ল এ অচলচিত চোরি ॥
এ ঘনশ্যাম সো মুরুতিনি কাই ।
করি কত যতন কৌনে নিরমাই ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব লহু লহু কহু মৃদু বাত
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৯ ।

.        ॥ ধানশী ॥

মাধব লহু লহু কহু মৃদু বাত ।
মনমথ দোষী দোষ মঝু মাথ ॥
যো কছু কয়লু উলটি নাহি আব ।
পরশন করব দরশ যব পাব ॥
তাকর চরণ মাথে গহি লেব ।
তনু মন প্রাণ সোপি সব দেব ॥
কহু হাম ঐছে করউ মঝু সাতি ।
ভুজে ভুজ বাঁধউ উরে উর জাঁতি ॥
তব কহু কোউ তুহুঁ সে অতি টীট ।
নিজ অপমান লাগি বহু মিঠ ॥
তহি অলখি তছু লতাতলে গোরী ।
কানুক বচনে উলস হসি থোরি ॥
তব উহ দূতী হরষ হিয় মাহ ।
রাই সমুখে দরশায়ল নাহ ॥
নাগর বিহসি চলল ধনী ঠাম ।
আজুক সুখ কি কহব ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব শুনি সুন্দরী-অনুরাগ
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২১৬ ।

.        ॥ ধানশী ॥

মাধব শুনি সুন্দরী-অনুরাগ ।
মানল সফল জীবন নিজ ভাগ ॥
বেগি চলল যাহা নওল কিশোরী ।
ভরল পুলক তনু হেরইতে থোরি ॥
রঙ্গিণী নাহ নয়ন ভরি পেখি ।
আপন ভাগ সফল করি লেখি ॥
যব দুহু নয়নে নয়নে ভেল ভেট ।
তব ধনী লাজে বয়ন করু হেট ॥
শ্যাম সুমধুর হাসি রসে মাতি ।
ভুজ  ভরি গৌরী উরহি উর জাতি ॥
চুম্বই অধরে অধর রহু লাগি ।
ভণ ঘনশ্যাম লাজ ভয় ভাগি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
মুগধিনী রমণী সুরত ভয়ে কাঁপি
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭১ ।

.          ॥ কেদার ॥

মুগধিনী রমণী সুরত ভয়ে কাঁপি ।
ঘন ঘন নীল বসনে তনু ঝাঁপি ॥
কি মধুর ধনীক ভঙ্গি উহ বেরি ।
মাধব উলসে ভরল হসি হেরি ॥
রসময় বচনে চতুর রসরাজ ।
ভাঙ্গই ধনীক সুরত ভয় লাজ ॥
সহচরী ইঙ্গিতে মধুকর কান ।
করু ধনী বদন-কমল-মধু পান ॥
সহচরী হরখে নিরিখে রহি দূর ।
হোয়ল সকল মনোরথ পূর ॥
ভণ ঘনশ্যাম সফল হব ভাগ ।
গায়ব কব নব মিলন-সোহাগ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
যাহা রহু রঙ্গিণী রাই   
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫৩ ।

.        ॥ ধানশী ॥

যাহা রহু রঙ্গিণী রাই ।
তুরিতহি দূতী মিলল তহি যাই ॥
সুন্দরী উলসিত গাত ।
তাকর করগহি কহু মৃদু বাত ॥
কাহা সঞে আয়লি ধাই ।
চঞ্চল মতি গহি লখই না যাই ॥
মরম ভণহ মঝু ঠাম ।
ঐছে বচনে কছু কহু ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
রমণী-মণি ধনী গৌরবর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৮০ ।


রমণী-মণি ধনী                    গৌরবর অনু-
রাগভরে ভেল ভোর ।
রহই ভবন-                     মাঝার নিরজনে
প্রাণপ্রিয় সখীকোর ॥
ললিত কেশ সু-                    বেশ বিগলিত
মলিন বিধুমুখ জোতি ।
তেজি সঘনে                     নিশাস পুন কছু
কহই শকতি ন হোতি ॥
অরুণ কমল-                   বিনিন্দি দিঠি দৌ
লোরে ঢরকত যাত ।
নিন্দ নিরদয়                     দিবস দূরে নিশি
জাগি করু পরভাত ॥
অতিহি পীড়িত                        প্রাণ ছলছল
দেহ ধরই ন যায় ।
বেগি উহ ঘন-                     শ্যাম পহুঁ পরে
কোন্ কহব বুঝায় ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই অতি অথির হিয়ায়
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৮ ।

.      ॥ ধানশী ॥

রাই অতি অথির হিয়ায় ।
কালিয়া দেবতা পূজিবারে বেগে যায় ॥
সখীরে পুছয়ে বারেবারে ।
কি দিয়া ভেটিব দেবে বোলহ আমারে ॥
সখী সে জানায় মৃদুভাষে ।
যা দিয়া ভেটিবা তা আছে তুয়াপাশে ॥
শুনি ধনী চৌদিকে নেহালে ।
কহে ঘনশ্যাম ওই দেখ নীপমূলে ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইক বিষম বিরহ শুনি কান
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৪৮ ।

.        ॥ সুহই ॥

রাইক বিষম বিরহ শুনি কান ।
সহচরী সহ করু তুরিতে পয়ান ॥
দেখল নয়ন মুদি রহু গোরী ।
সিঁচই অমিয়া কর পরশই থোরি ॥
চমকি উঠল ধনী চহুঁ দিশ চাই ।
ছাপি রহল ধনী নিয়রে মাধাই ॥
ধনী কহ অব এ কৌন গতি ভেলি ।
পরশল কানু স্বপন ভই গেলি ॥
দগধই মদন সহই না পারি ।
মরণ উচিত ইথে বুঝলু বিচারি ॥
শুনি পহুঁ সমুখে রহল মুখ চাই ।
হোয়ল কি উলস অবধি নাহি পাই ॥
কানুবয়নে ধনী ধরইতে দিঠ ।
উপজল লাজ পলটি রহু পীঠ ॥
কি নব লেহ গতি লখই না পারি ।
ভণ ঘনশ্যাম দুহুক বলিহারি ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই-গুণ শুনি সখী-পাশে
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪০০ ।

.       ॥ সুহই ॥

রাই-গুণ শুনি সখী-পাশে ।
কহে কানু গদগদ ভাষে ॥
করই উপায় কোন মতে ।
মোরে যেন লভয়ে তুরিতে ॥
সখী কহে কহিতে কি আর ।
মোরা কত কৈলু উপচার ॥
ঘনশ্যাম মনে ছিল যাহা ।
হইল সে কই শুন তাহা ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইয়ের চরিত দূতীমুখে
কবি ঘনশ্যাম        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৭২ ।

.       ॥ ধানশী ॥

রাইয়ের চরিত দূতীমুখে ।
শুনিয়া উথলয়ে সুখে ॥
ধরিয়া দূতীর দুটি করে ।
কালিয়া কহয়ে ধীরে ধীরে ॥
কদম্বতলায় দাঁড়াইয়া ।
জনম সফল কৈলু চায়া ॥
জুড়াইলু তনু মন আঁখি ।
হেনরূপ কভু নাহি দেখি ॥
সামাইল সে মোর হিয়ায় ।
মো মেন বিকালু রাঙ্গা পায় ॥
বিহি এবে পূরাইল সাধা ।
আমারে সদয় হইল রাধা ॥
এত কহি চলে কুঞ্জপথে ।
রাইরূপ ভাবিতে ভাবিতে ॥
দূতী কহে ওই দেখ রাই ।
মদনে বিভোর কানু চাই ॥
ভণে ঘনশ্যাম শুভখণে ।
দুহুঁকি কৌতুক-দরশনে ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর