| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| রাই শুনি সখী-বাণী অন্তরে কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪০৬ । ॥ তিরোতিয়া ধানশী ॥ রাই শুনি সখী- বাণী অন্তরে তরল মৃদুতর হাসি । সমুঝি সহচরী তুরিত বিরচল বেশ রস পরকাশি ॥ জানি শুভখণ গমন করু মন মানি অধিক উলাস । করত নব নব ভঙ্গি নিরুপম চতুর সখী চহুঁপাশ ॥ চলত পুন জিয় ভরত, চরণ ন ধরত কুঞ্জ মাঝার । পুনহি কত পার- বোধে চলু ইহ বালচরিত অপার ॥ বিপুল ঝলকত ললিত তনু- শোভা কি কহই না গেল । নিছনি রহু ঘন- শ্যাম দুহুঁ দুহুঁ দরশ দূর সঞে ভেল ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| শরদ-সুধাকর-দরপ বিভঞ্জন কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩০ । অত্র শ্রীকৃষ্ণস্য প্রথমদর্শনে শ্রীরাধাপ্রশ্ন :-- ॥ বেলাবলী ॥ শরদ-সুধাকর- দরপ বিভঞ্জন মঞ্জুল বদনে মধুর মৃদুহাস । চন্দন তিলক ভাল সুললত ভরু নিরুপাম খঞ্জননয়ন-বিলাস ॥ সখি! উহ কো নব জলধর অঙ্গ । দামিনী দমন বসনমণি অভরণ ঝলমল করু হেরি মুরুছে অনঙ্গ ॥ ধ্রু ॥ শিরে শিখিপিঞ্ছ- খচিত শ্রুতি কুণ্ডল কম্বুকন্ঠ ভুজ ভুজগ রসাল । মরকত রতন- কপাট নিন্দি অতি পরিসর বক্ষে তরল বনমাল ॥ নাভিকমল অলি লোম লসত নব কেশরী দূরে কটি নিপট ললাম । উরুযুগ জানু জঙ্ঘ জনরঞ্জন পাদনখমণিক নিছনি ঘনশ্যাম ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |