কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
শুনি পহু বিকল পরাণ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২৭ ।
. ॥ সুহই ॥
শুনি পহু বিকল পরাণ ।
চলইতে পন্থ বিপথ নাহি মান ॥
দূতীবদন ঘন হেরি ।
পুছই গোরীচরিত কত বেরি ॥
প্রেমক গতি আনিবার ।
পৈঠত শুভখণে কুঞ্জমাঝার ॥
ধনীতনু সৌরভ থোর ।
নাসা পরশে ভ্রমরসম ভোর ॥
চহুঁ দিশ চৌকি নেহারি ।
দিঠি পথগত ভেল সো সুকুমারী ॥
পায়ল নিধি কি উলাস ।
ভণ ঘনশ্যাম সফল অভিলাষ ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শুনি ধনী বচন-মাধুরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৫ ।
. ॥ সুহই ॥
শুনি ধনী বচন-মাধুরী ।
কহে কত সুখে সহচরী ॥
যারে তুমি দেখিলা স্বপনে ।
সে অতি দুলহ ত্রিভুবনে ॥
পিরীতি মুরুতি সেই কালা ।
গুণেতে জগত করে আলা ॥
যত কুলবধূ ব্রজপুরে ।
তার লাগি নিরবধি স্মরে ॥
ওগো তার নাগরালি বেশে ।
যুবতির জাতি কুল নাশে ॥
স্বপনে পাইলা সাথী তার ।
কি কব সে রসের পাথার ॥
হেন জন সহ যার লেহা ।
সে কৈল সফল নিজদেহা ॥
বিধি অতি সদয় তোমারে ।
স্বপনেতে দেখাইল তারে ॥
বিরচিয়া বিবিধ উপায় ।
তুরিতে মিলাব আনি তায় ॥
এত কহি কানু-পাশে গিয়া
কহে ঘনশ্যাম মুখ চায়া ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শুনি ধনী সহচরী বচন বিলাস
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৭৩ ।
. । ধানশী ॥
শুনি ধনী সহচরী বচন বিলাস ।
সুমধুর হাসি বদনে দেই বাস ॥
তৈখণে দূতী কানু পয়ে যাই ।
লহু লহু কহই কি কহব মাধাই ॥
ঘোষই জগতে সুযশ রসরাজ ।
তুয়া অপযশ অব ভেল সখীমাঝ ॥
কাহুক কোউ যবহি কছু দেত ।
সো পুন কবহি ফেরি নাহি লেত ॥
তহুঁ যে কয়লি ইহ কহুঁ নাহি ভেলি ।
দেই তনু লেই চেতন পুন নেলি ॥
ইথে উপদেশ তোহে হাম দেব ।
সোপবি তনু মন পুন নাহি লেব ॥
ঐছে মিলবি দউ তনু তনু ছাঁদি ।
জনু না রহু পবন পরশ কি সাধি ॥
অচিরে ঘুচব তব ইহ পরিবাদ ।
তাকর সখীক পূরব সব সাধ ॥
দূতী বচন জনু অমিয় প্রবাহ ।
পৈঠত শ্রবণে ভবন তেজি নাহ ॥
চললহি রাই নিয়রে উপনীত ।
ভণ ঘনশ্যাম কি রসময় রীত ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শুনি সুখী সুন্দরী-বাণী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮৩ ।
. ॥ দেব গান্ধার ॥
শুনি সুখী সুন্দরী-বাণী ।
করু আশোয়াস সময় ভেল জানি ॥
তৈখণে ভগবতী গেলি ।
হেরইতে গোরী উলস হিয় ভেলি ॥
পুছই কি করু উহ নাহ ।
ভগবতী কহই কি কহব উছাহ ॥
অনুখণ তোহারি ধিয়ান ।
তুয়া বিনে তিলেক না ভায়ই আন ॥
শুনি ধনী করু অভিসার ।
কানু হেরই পথ কুঞ্জ-মাঝার ॥
নিরুপম নবীন সুলেহ ।
উপজাত কত শঙ্কা নহু থেহ ॥
শুনইতে নূপুর-নাদ ।
দূরে গেও দারুণ হৃদয়-বিষাদ ॥
ভণ ঘনশ্যাম কিশোরী ।
পৈঠই কুঞ্জে পরম রসভোরি ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শ্যামর গোরী মধুরতর গাত
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮৬ ।
. ॥ কামোদ ॥
শ্যামর গোরী মধুরতর গাত ।
নিরখত সখী সুখ কহই না যাত ॥
ভগবতী পরম হরষ হিয় ভেলি ।
তুরিতহি গোরী-নিয়রে চলি গেলি ॥
পহিল মিলনভয়কাতর জানি ।
পুছত কুশল কলিত-মৃদুবাণী ॥
সম্ভ্রমে ধনী অবলোকত তার ।
নেত চরণ-ধূলি লজ্জিত হিয়ার ॥
গোপত বসনে বয়ন অনুপাম ।
কিয়ে নবনীত নিছনি ঘনশ্যাম ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শ্যাম রমণীমণি সঙ্গ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৪৬ ।
. ॥ ধানশী ॥
শ্যাম রমণীমণি সঙ্গ ।
পহিল মিলন কিয়ে রঙ্গ ॥
ছরমে ঘরমে দুহুঁ দেহ ।
ভীগল জনু নব লেহ ॥
সহচরীচয় চহুঁ ওর ।
দুহু মুখ নিরখি বিভোর ॥
ভণ ঘনশ্যাম সুভাতি ।
রহব কি ইহ সুখে মাতি ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শ্যাম-সমীপে সখী যাই
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২০৯ ।
. ॥ আশাবরী ॥
শ্যাম-সমীপে সখী যাই ।
গদগদ বাণী ভণই মুখ চাই ॥
জগভরি সুযশ তোহার ।
তাহে তুয় নাম কয়ল অবিচার ॥
সো কুলবতী বয় থোরি ।
তাকর ধিরজ রতন করু চোরি ॥
নামে আশ তোহে দেল ।
হাসি ফরয়ে সভে শুনি দুখ ভেল ॥
তবহি ঘুচব ইহ লাজ ।
যব ধনী সাবি ধরবি হিয়মাঝ ॥
সো যদি ইথে নাহি মানি ।
তৈখণে তাক গহবি পগপাণি ॥
সো যৈছে পরশ ন হোই ।
কহলুঁ তোহে করবি তুহুঁ সোই ॥
শুনইতে ঐছন বাত ।
পায়ল নিধি কি উলসে ভরু গাত ॥
ধৈরজ ধরই না পারি ।
বেগি চলল যাঁহা রহু সুকুমারী ॥
ভণ ঘনশ্যাম কি রঙ্গ ।
দুহু দুহু দরশে অবশ দুহু অঙ্গ ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
শ্রীমদদ্বৈত মুদসদন গুণভূপ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩১ ।
. ॥ কর্ণাট ॥
শ্রীমদদ্বৈত মুদসদন গুণভূপ ।
কনকভূধর-গরব হারি বররূপ ॥
ঝলকত সুললিত অবিরল পুলক পাঁতি ।
সঘন গরজত গৌরপ্রেমরস মাতি ॥
বিদিত ব্রহ্মাণ্ডমধি বিক্রম অপার ।
প্রবল পাষণ্ডকুল দলই অনিবার ॥
ভবভয়-বিভঞ্জন মহাকরুণধাম ।
পতিতপাবন পহুঁক নিছনি ঘনশ্যাম ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
সখি! জলদবরণ কিশোর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯০ ।
. ॥ দাক্ষিণাত্য তোড়ী ॥
সখি ! জলদবরণ কিশোর ।
হেরি মরমে পৈঠলি মোর ॥
কুলধরম সব হরি নেল ।
মোহে বিষম বাউরী কেল ॥
অব জীবন রহব কি যাব ।
বুঝি পুন ন দরশন পাব ॥
হাম পোয়লু পুহপক হার ।
লেহ কন্ঠে সোঁপবি তার ॥
কছু কহবি মরম বিচারি ।
ইহ ভণত ঝরু দিঠি বারি ॥
ঘনশ্যাম দেই আশোয়াস ।
বেগে চলল কানুক পাশ ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .
*
সখীমুখে শুনি ধনি কানুক রীত
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৬৭ ।
. ॥ ধানশী ॥
সখীমুখে শুনি ধনি কানুক রীত ।
উপজল লাজ উলসে ভরু চিত ॥
রহই মধুর হাসি কহই না পার ।
সমুঝি চতুর সখী কয়ল সিংগার ॥
অলখিত চলু অতি শুভখণ পাই ।
কুঞ্জভবনে পরবেশল যাই ॥
হেরইতে কানু নয়ন করু হেট ।
ভণ ঘনশ্যাম অনুপ নব ভেট ॥
. *******************
এই
ঘনশ্যাম
(
নরহরি চক্রবর্তীর
)
সূচীতে . . .
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .
দ্বিজ ঘনশ্যা
মের
সূচীতে . . .
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .
সম্মিলিত ঘনশ্যামের
সূচীতে . . .
মিলনসাগর
কবি
ঘনশ্যাম-
নরহরির পরিচিতির পাতায় . . .