| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| সজনি! পেখলু গৌর গোকুল কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০৭ । অথ মৃত্যুদশায়াং ॥ দেবকিরী ॥ সজনি! পেখলু গৌর গোকুল- চন্দবর পরতেক । চারু চম্পক- কুঞ্জ কেতনে থির নহু পল এক ॥ উমড়ি হিয় নব নেহ চকিত নেহারি রহু চহুঁ পাশ । পাণি-পঙ্কজে ছাতি জাতই তেজি তীখিণ নিশ্বাস ॥ ভণই ঘন ঘন শুনহ সুবল । সাংঘাত বাত হামারি । বিফল ভেল অভি- লাষ বিঘটল দৈব বুঝলু বিচারি ॥ করবি সমুচিত কাজ তনু সঞে হোয়ব জীবন ভিন । ঐছে ভণি ঘন শ্যাম পহুঁ ঘন রোই ভেল মহীলীন ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |