| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| সুন্দরি! অরু কি কহব অব তোয় কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৯৬ । দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণস্য মোহদশাং প্রাহ--- ॥ বেলাবলী ॥ সুন্দরী! অরু কি কহব অব তোয়। সো সুপুরুখ তুয় দরশে বিয়াকুল পরশ-পিয়াস অবধি নাহি হোয় ॥ ধ্রু ॥ তুয় তনু অনুপম মাধুরী ভণইতে উসসি উসসি নিশসই বহু বেরি । বারি নিঝরে ঝরু অরুণিম লোচন মুদই খণে চহুদিশ হেরি ॥ বিসরল সুললিত মুরলী আলাপন দূরে শিখিপিঞ্ছ পলক নহু থির । কি বিষম নবম দশা পরবেশল বিলুঠই খিতিতলে নিচল শরীর ॥ যব তুয় নাম শ্রবণপুটে পৈঠত তবহি ঠোকি অচরজ অনুরাগি । ভণ ঘনশ্যাম কতয়ে তুহুঁ ভাখবি ঐছে সুজনে অনুরত বড় ভাগি ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |