| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| সুমিখী সখী পর-বোধে মাধব কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৯৩ । বিহাগড়া সুমুখী সখী পর- বোধে মাধব- নিয়রে চলু সখী সঙ্গ ॥ অসিত বদনে অগোরি ঘন ঘন কনক দরপণ অঙ্গ ॥ বাঁধি দৃঢ় কুচ- কঞ্জ ডোরি সু নাহ পরশ-তরাস । ঝাঁপি আঁচরে চারু বদন সম্ভারি সুমধুর হাস ॥ পৈঠি কুঞ্জ- মাঝার নাগরে নিরখি রহু দিঠি মোড়ি । চৌঁকি চিত চপ- লাসি পগড়গ ভরণ শকতন থোরি ॥ তবহি বরজ- ভুজগ-রঙ্গিণী অধর দংশন লাগি । আগে চলু রচি যুগতি মনমথ- ধূমে ধৃতিভর ভাগি ॥ কানু বিকল বিলোকি সহচরী চতুর চাতুরী ঠানি । ভাখি রসময় বচন গহি দোঁহে সোপি দুহুঁ দুহুঁ পাণি ॥ ভুখিল রসিক- চকোর পিবই সো অধর অমিয় উমঙ্গ । সফল সব অভি- লাস ভেল ঘন- শ্যাম ভণব কি রঙ্গ ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |