কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
পূর্ণিমা-প্রতিপদ-সন্ধি সময় পাই
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৪৪। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.                        ॥ বসন্ত॥

পূর্ণিমা-প্রতিপদ-সন্ধি সময় পাই, রাহু গরাশল গগনশশী।
নিম্ব-মহীরুহতল-সূতিকাগেহে, উদয় ভেল গৌরশশী॥
শিশুরূপ আলা ভুবন উজল করু জ্বলিল জনু প্রদীপ শত।
স্বরগ পরিহরি সুর সুর-রমণী সূতিকাগেহে ভেল আগত॥
সহস্রলোচন ব্রহ্মা চতুরানন, ষড়ানন গজবদন পঞ্চমুখ।
উনপঞ্চাশ পবন বরুণ ধনেশ্বর আওল সভে পাই বহু সুখ॥
নেহারি পহুঁমুখ বহুভাগ্য মানল সভে প্রণত ভই পহুঁ চরণে।
কেবল শচীমাই নেহারল ইহ সব রঙ্গ সুবিহ্বলিত মনে॥
শতচন্দ্র জনু উদল সূতিকালয়ে দেবদল অঙ্গআভারুপে।
ঘনশ্যাম ভণ সানন্দিত মন, জগ মুধগল নব শিশুরূপে॥

.                        *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
জগন্নাথ মিশ্রের ভবনে
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৪৪। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.        ॥ ধানশী॥

জগন্নাথ মিশ্রের ভবনে।
বাজে বাদ্য মঙ্গল বিধানে॥
নারীগণে দেই জজকার।
ভাটগণে পড়ে কায়বার॥
শভক্ষণে শচীর নন্দন।
যজ্ঞসূত্র করয়ে ধারণ॥ ধ্রু॥
যজ্ঞসূত্র উপমা কি আনে।
সূক্ষ্মরূপে অনন্ত আপনে॥
কেশহীন মস্তক-মাধুরী।
কার বা না করে চিত চুরি॥
রক্তবাস পরিধেয় ভালো।
রূপে দশদিশা করে আলো॥
চতুর্দ্দিকে ব্রাহ্মণ সমাজ।
তার মাঝে গোরা দ্বিজরাজ॥
হাতে দিব্য দণ্ড ঝুলি কাঁধে।
তা দেখি ধৈরজ কেবা বাঁধে॥
বামন আবেশ বেশ শোহে।
ভঙ্গীতে ভুবনমন মোহে॥
হাসি মৃদু সুমধুর ভাষে।
ভিক্ষা মাগে ভকতের পাশে॥
সবে চাহে প্রাণ ভিক্ষা দিতে।
যে দেই তাহা না ভায় চিতে॥
দেবনারী মানুষে মিশাই।
ভিক্ষা দেন চাঁদমুখ চাই॥
কেবা না নিছয়ে জীবন।
জয়ধ্বনি করে সর্ব্বজন॥
ভণে ঘনশ্যাম মিশ্রালয়ে।
সুখের সমুদ্র উথলয়ে॥

.         *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
রজনী প্রভাত সময়ে সব সুন্দরী
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন  
“শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৬৫। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত
“ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায়
রাখা হলো।

॥ বেলাবলী॥

রজনী প্রভাত                                   সময়ে সব সুন্দরী
চলত ললিতগতি অতি রুচিকারী।
অপরূপ বেশ                                    সরস রসনা মণি-
নূপুর-রব মুনিজনমনোহারী॥
অনুভব নহই                                কৌনে সিরজিল প্রতি
অঙ্গকিরণে করু ভুবন উজোর।
মনমথ শত শত                              মুরছে হেরিয়া তনু
সৌরভে মধুপ ধায়ত চহু তোর॥
হরষ পরস্পর                                      পরম রঙ্গ উর
তুরিতহি রুচির গেহ মধি গেল।
অঙ্গন সুখবর                                    সরসি তাহি নব
কমলবৃন্দ জনু প্রফলিত ভেল॥
আইক নিয়ড়ে                                      যাবহু যতনহি
যূথ যূথ সবই করু পরণাম।
চম্পক-কলি                                  অঞ্জলি অঞ্জলি ভরি
বিহি পূজত পদ বুঝি ভণ ঘনশ্যাম॥

.         *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
হোত শুভ অধিবাস শুভক্ষণে
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন  
“শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৬৭। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত
“ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায়
রাখা হলো।

॥ তুড়ী॥

হোত শুভ অধিবাস শুভক্ষণে,                           গগনে সুরগণ মগন গণ সনে
পরস্পর বহু চরিত ভণি অনিবার মুদমতি গতি নয়ী।
গৌরব সময় রসিক শেখর                              সরস আসনে বিলসে রুচির
কর কনক-দরপণ দরপ ভর হর, মূদল তনু তনু মনমথজয়ী॥
বদন বিধু বিধু-গরব-ভঞ্জন,                                 হাস মৃদু মৃদু হৃদয়-রঞ্জন
মঞ্জ দিঠিযুগ কঞ্জ ঝলকত, ভালে তিলক শোহয়ে।
ভুজগ ভুজবর বক্ষ পরিসর,                          ক্ষীণ কটি প্রতি অঙ্গ সুরুচির,
চিকণ চাঁচর চিকুর নিরুপম ভুবন-জনমন মোহয়ে॥
ঐছে মাধুরী হেরি গুণিজন,                            মানি সুকৃতি উছাহে ঘন ঘন,
বিবিধ রাগ আলাপি গায়ত বীণ গহি শ্রুতি সরসয়ে।
সুঘড় বাদক-বৃন্দ ভায়ত,                                  মধুর মৃদঙ্গ মূরজ বায়ত,
থোঙ্গ থোঙ্কৃণ ঝিকিকু ঝাঙ্কিট ঠিটঠি টনন নন নায়ে॥
নটত নর্ত্তক হস্ত অভিনয়,                            ললিত ভঙ্গী বিথারি অতিশয়,
বদত তক তক থৈত থৈতত ধারিলি লিলিলি লললঈ।
নিয়ত জয় জয় শবদ ভুবি ভরু,                          ভূরি ভূসুর বেদধ্বনি করু,
দেত উলু লুলু নারীগণ ঘনশ্যাম হিয়া সুখে উথলঈ॥

.         *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
গৌর বিধুবর বরজসুন্দর
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৬৯। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.                ॥ তুড়ী॥

গৌর বিধুবর বরজসুন্দর, জননী পদধূলি ধরত শিরপর,
করত বিজয় বিবাহে ভূসুরবৃন্দ সুশোহয়ে।
চঢ়ত চৌদোল, নাহি ঝলকত, অঙ্গে কিরণ-সমুদ্র উছলত,
মদন-মদভর-হরণ সরস, শিঙ্গার জনমন মোহয়ে॥
বিপুল কলরব কহি না আয়ত, নারী পুরুষ অসংখ্য ধায়ত,
পন্থ বিপন্থ নাহি মানি কাহুক, গেহ গমন ন রহুঁ স্মৃতি।
তেজি অলখিত দেবগণ দিবি, ব্যাপি সব নদীয়া নগর ভুবি,
ভ্রমই পহুঁ ক বিবাহে গতি অবলোকি কোউ ন ধর ধৃতি॥
বাদ্য দুন্দুভি ভেরী তিত্তিরি, শৃঙ্গিক কবিলাস কংসারি,
ঢোল ঢোলক ডুমুর ডিণ্ডিম মঞ্জ কুণ্ডলী বারুণা।
বীণ পণব পিনাক কাহল, মূরজ চঙ্গ উপাঙ্গ মাদল,
বাজতহি তকথোঙ্গ থোঙ্গিনতক থবিকু তক্ তক্ থনা॥
মধুর সুর গুণিগণ গানে নিমগন, নটত নর্ত্তক নর্ত্তকীগণ,
উঘটি ধি ধি কট ধা ধিনি নি নি নি দৃঙ্কুতা দৃমিত কথঈ।
ভাট ভণ নব চরিত রসময়, বিবিধ মঙ্গল নিত অতিশয়,
হোত জয় জয়কার ঘন ঘনশ্যামহিয় উমতাঅঈ॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
দেখ ভুবনমোহন গোরা নদীয়ানগরে
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৯২। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.                ॥ ধানশ্রী॥

দেখ ভুবনমোহন গোরা নদীয়ানগরে।
রূপের ছটায় দশদিশ আলো করে॥ ধ্রু॥
কনকভূধর-গরবভঞ্জন ঝলকত ভালি রে।
অতনুধনু দূরে দরপ ভূরুদিঠি, ভঙ্গী কি মধুর ভাঁতিয়া।
হাস-মিলিত ময়ঙ্ক মুখ লস, দশম মোতিম পাঁতিয়া॥
চারু শ্রুতি অবতংস সুন্দর, গণ্ডমণ্ডল শোহয়ে।
নাসিক শুকচঞ্চুজিত সতী যুবতীগণ মন মোহয়ে॥
জানু লম্বিত ললিত ভুজযুগ, গঞ্জি ভুজগ মৃণালরে।
বক্ষ পরিসর পরম সুগঠন, কণ্ঠে মালতী মাল রে॥
ত্রিবলি বলিত সুনাভি সরসিজ, ভ্রমর তনুরুহ বাজয়ে।
সিংহ জিনি কটিদেশ কৃশ ঘন অংশু অংশুক ভ্রাজয়ে॥
মদনমদ দলি কদলি ঊরু গুরু, পর্ব্ব অতি অনুপাম রে।
চরণতল থলকমল, নখমণি নিছনি ঘনশ্যাম রে॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
চম্পককুসুম কনক নব কুঙ্কুম
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৯২। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.                ॥ শ্রীরাগ॥

চম্পককুসুম কনক নব কুঙ্কুম
তড়িতপুঞ্জ জিনি বরণ উজোর।
ঝলমল মখ্চাঁদ মনমথ ফাঁদ
মধুরিম অধরে হাস অতি থোর॥
জয় জয় গৌর নটন জনরঞ্জন।
বলিকলিকালগরবভরভঞ্জন॥ ধ্রু॥
মঞ্জু পুলককুলবলিত কলেবর
গর গর নিরত তরল লহু থির।
গদ গদ ভাষ অবশ নিশি বাসর
ঝর ঝর কঞ্জনয়নে ঝরে নীর॥
নিরুপম চারু চরিত করুণাময়
পতিত-বন্ধু যশ বিশদ বিথার।
ভণ ঘনশ্যাম ভাগ ভূয়স রস
বিতরণ লাগি ললিত অবতার॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
আহা মরি মরি দেখ আঁখি ভরি ভুবনমোহন রূপ
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৯৩। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.                ॥ কামোদ॥

আহা মরি মরি দেখ আঁখি ভরি ভুবনমোহন রূপ।
অদ্বৈত আনন্দ কন্দ নিত্যানন্দ চৈতন্য রসের ভূপ॥
জিনি বিধুঘটা বদনের ছটা মদন-গরব হারে।
লহু লহু হাসি, সুধা রাশি রাশি, বরষে রসের ভরে॥
করে ঝলমল তিলক উজ্জ্বল ললিত লোচন ভুরু।
কিবা বাহু-শোভা মুনি-মনোলোভা বক্ষ পরিসর চারু॥
গলে শোভে ভাল নানা ফুলমাল সুবেশ বসন সাজে।
অরুণ চরণ বিলসয়ে ঘনশ্যামের হৃদয় মাঝে॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচে শচীর দুলাল রঙ্গে
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন  
“শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-১৬৭। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত
“ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায়
রাখা হলো।

.॥ ধানশী॥

নাচে শচীর দুলাল রঙ্গে।
অদ্বৈত নিতাই গদাধর শ্রীবাসাদি পরিকর সঙ্গে॥ ধ্রু॥
অঙ্গভঙ্গী কি মধুর ছাঁদে।
পগ ভরে মহী করে টলমল, কে তারে ধৈরজ বাঁধে॥
নানা তালে দিয়া করতালি।
গোবিন্দ মাধব বাসু যশ গায় চৌদিকে শোভয়ে ভালি॥
গোরাচাঁদ মুখে হরি বোলে।
জগাই মাধাই হেরি বাহু পসারি করয়ে কোলে॥
গোরাচাঁদের পরশ পাঞা।
জগাই মাধাই নাচে ভুজ তুলি ভাবেতে বিভোল হৈঞা॥
দোহে লোটায় ধরণীতলে।
কাঁপে তনু অনুপম পুলকিত তিতয়ে আঁখের জলে॥
গোরা-করুণা প্রকাশ দেখি।
নাচে সুরগণ গগনেতে রহি সঘনে জুড়ায় আঁখি॥
কে না ধায় সে করুণা আশে।
জয় জয় ধ্বনি অবনী ভরল ভণে ঘনশ্যাম দাসে॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত গৌর ভাবভরে গরগর
কবি ঘনশ্যাম
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব
পদাবলী সংকলন  “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-১৬৮। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম
ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই
পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

.           ॥ ধানশী॥

নাচত গৌর ভাবভরে গরগর।
বিপুল পুলক-কুল-বলিত কলেবর॥
হাস মিলিত লস বদন সুধাকর।
বরষত নিয়ত অমিয়-রস ঝর ঝর॥
তরুণ অরুণ জিনি লোচন ঢর ঢর।
করত ভঙ্গী কত নিন্দি কুসুমশর॥
কর-কিশলয় অভিনয় অতি সুন্দর।
কতহি রঙ্গে পগ ধরয়ে ধরণী পর॥
উনমত অনুখন জনু মত্ত কুঞ্জর।
ঝলমল করু কিয়ে কনক ধরাধর॥
নিরুপম বেশ কেশ দৃশি ধৃতিহর।
চৌদিশে বিলাস উলসে প্রিয় পরিকরে॥
গায়ত নব নব গীত মধুরতর।
শুনয়িতে ধায়ত অখিল নারীনর॥
বায়ত থমক মৃদঙ্গ রঙ্গকর।
উদঘট ধাধা ধিগিতি নিরন্তর॥
জয় জয় ভণ সুর সহিত পুরন্দর।
ধনি কলিকাল ভাগ লহু পটতর॥
ভাসল সুখসায়রে যত পামর।
ইথে বঞ্চিত এ কুমতি ঘনশ্যামর॥

.               *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর