| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| আজু কি আনন্দ বিদ্যানিধি-ঘরে কবি ঘনশ্যাম ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-২১১। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ ধানশী॥ আজু কি আনন্দ বিদ্যানিধি-ঘরে রাধিকা-জনমচরিত গানে। নাচে সে আবেশে শচীসুত গোরা সে নবভঙ্গী কি উপমা আনে॥ চারি পাশে গোপ- বেশে পরিকর কাঁধে ভার ফিরে অঙ্গনে রঙ্গে। নবনীত দধি হরিদ্রাদি দেই হাসি হাসি সভে সভার অঙ্গে॥ মৃদঙ্গ মন্দিরা শঙ্খ করতাল নানা বাদ্য বায় বাদক ভালে। সে মধুর ধ্বনি ভেদয়ে গগন কে না নাচে ধিক ধিক ধেন্নানা তালে॥ বিবিধ মঙ্গলবার করে নারীকুল পুলকিত চিত উলুলু দিয়া। বৃকভানুপুর সম শোভা ভণে ঘনশ্যাম সুখে উথলে হিয়া॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| প্রভু নিত্যানন্দ আনন্দের কন্দ কবি ঘনশ্যাম ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-২৭৪। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ সুহই॥ প্রভু নিত্যানন্দ আনন্দের কন্দ পূরবে রোহিণী-তনয় যেহোঁ। কলি ধন্য কৈলা শুভক্ষণে হৈলা পদ্মাবতী-গর্ভে প্রকট তেহোঁ॥ জয় জয় জয় ধ্বনি অতিশয় হাড়াই পণ্ডিতের ঘরে। একচক্রাবাসী লোক সুখে ভাসি ধাঞা আসে ধৃতি ধরিতে নারে॥ সূতিকা-মন্দিরে ঝলমল করে নিতাইর মুখ-চন্দ্রমা চারু। সে শোভা দেখিতে কত সাধ চিতে দেখে আঁখে নাই নিমিখ কারু॥ হর্ষে দেবগণ বর্ষে পুষ্প ঘন অলখিল নৃত্য ভঙ্গিমা ভালে। ঘনশ্যাম গায় নানা বাদ্য বায় ধা ধা ধিকি ধিকি ধেন্যা না তালে॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| আজু শুভক্ষণে নিতাইচাঁদের কবি ঘনশ্যাম ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-২৮৭। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ বেলাবলী বা মঙ্গল॥ আজু শুভক্ষণে নিতাইচাঁদের অধিবাসে কিবা শোভার ঘটা। নিরুপম-বেশে বিলাসয়ে ভালে ঝলমল করে অঙ্গের ছটা॥ কত শত মন- মথ-মদহরে হাসি নিশামুখ চন্দ্রমা চারু। কঞ্জদলদলি ললিত-লোচন চাহনি না রাখে ধৈরজ কারু॥ চারিপাশে বিপ্র বেদ উচ্চারয়ে চরু-ভঙ্গী হেরি হরষ হিয়া। নারীগণ-মন উথলে উলসে ঘন ঘন উলু লুলুলু দিয়া॥ নানা বাদ্যধ্বনি ভেদয়ে গগন নাচে নর্ত্তক কি মধুর গতি। জয় জয় রবে ভরয়ে ভুবন ভণে ঘনশ্যাম কৌতুক অতি॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| মাঘে শুক্লাতিথি, সপ্তমীতে অতি কবি ঘনশ্যাম ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-২৯৫। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ মায়ূর॥ মাঘে শুক্লাতিথি, সপ্তমীতে অতি, উথলয়ে মহা আনন্দ-সিন্ধু। নাভাগর্ভ ধন্য, করি অবতীর্ণ, হৈল শুঙক্ষণে অদ্বৈত-ইন্দু॥ কুবের পণ্ডিত, হৈয়া হরষিত, নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া। সূতিকামন্দিরে, গিয়া ধীরে ধীরে, দেখি পুত্রমুখ জুড়ায় হিয়া॥ নবগ্রামবাসী, লোক ধাঞা আসি, পরস্পর কহে না দেখি হেন। কিবা পুণ্যফলে, মিশ্র বৃদ্ধকালে, পাইলেন পুত্ররতন মেন॥ পুষ্পবরিষণ, করে সুরগণ, অলখিত রীতি উপমা নহু। জয় জয় ধ্বনি ভরল অবনী, ভণে ধনশ্যাম মঙ্গল বহু॥ এই পদটি, ১৯১৬ সালে হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলি সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা” গ্রন্থ, পৃষ্ঠা ৪৩-এ এভাবে রয়েছে। ॥ মাযর॥ মাঘে শুক্লা তিথি সপ্তমীতে অতি উথলয়ে মহা আনন্দ সিন্ধু। নাভা গর্ভ ধন্য করি অবতীর্ণ হৈল শুভক্ষণে অদ্বৈত ইন্দু॥ কুবের পণ্ডিত হৈয়া হরষিত নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া। সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্রমুখ জুড়ায় হিয়া॥ নবগ্রামবাসী লোক ধাঞা আসি পরস্পরে কহে না দেখি হেন। কিবা পূণ্যফলে মিশ্র বৃদ্ধকালে পাইলেন পুত্র রতন যেন॥ পুষ্প বরিষণ করে সুরগণ অলখিত রীতি উপমা নহু। জয় জয় ধ্বনি ভরল অবনী ভণে ঘনশ্যাম মঙ্গল বহু॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| জয় জয় রসিক সুরসিক মুরারি কবি ঘনশ্যাম ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৩১৪। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ বেলাবলী॥ জয় জয় রসিক সুরসিক মুরারি। করুণাময় কলি- কলুষবিভঞ্জন নিরমল গুণগণ জনমনোহারী॥ ধ্রু॥ প্রবল প্রতাপ পূজ্য পরমাদ্ভূত ভক্তিপ্রকাশক সুখদ সুধীর। ডগমগ প্রেম হেম সম উজ্জবল ঝলকত অতিশয় সুখদ শরীর॥ শ্যামানন্দ-চরণ চিত চিন্তন অনুখন সংকীর্ত্তনরস পান। যাকর সবরস গৌরচন্দ্র বিনু কি হব স্বপনে না জানয়ে আন॥ অপরূপ কীর্ত্তি লসত ত্রিজগত মধি কবিবর কাব্য বিদিত অনুপাম। নিপট উদার- চরিত চারু কছু সমুঝি না শকত পতিত ঘনশ্যাম॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| জয় জয় গুণমণি শ্রীশ্রীনিবাস কবি ঘনশ্যাম দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-৩১৫। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো। ॥ সারঙ্গ॥ জয় জয় গুণমণি শ্রীশ্রীনিবাস। ধনি ধনি অবনী- ভাগ কিয়ে অপরূপ গৌর প্রেমময় মূরতি প্রকাশ॥ ধ্রু॥ কুঙ্কুম কনক কুঞ্জ জিনি তনুরুচি রুচির বদন বিধু অধর সুচার। মধুরিম হাস ভাষ মৃদু মঞ্জুল জনু বরষিয়ে নব অমিয় অপার॥ চন্দন তিলক ভাল ভরু নিরুপম ডগমগ লোচন-কমল বিশাল। কোমল ভুজযুগ জানু বিলম্বিত কম্বুকণ্ঠ উর মণ্ডিত মাল॥ শোহই পহিরণ বসন কৃশোদর ত্রিবলী সুবলিত নাভি অবিরাম। উরু উরু পর্ব্ব জঙ্ঘ জনরঞ্জন পদনখ নিছনি দাস ঘনশ্যাম॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |