| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| এ রমণীমণি! ভণব কত যত কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩২৭ | ॥ পুনঃ কানড়া॥ এ রমণীমণি ! ভণব কত যত তোহে তছু অনুরাগ | হানি শিরে নিজ পাণি তুয় বিনু বিফল মানই ভাগ || উসসি নিশি দিশি চৌঁকি চহুঁ দিশ ভ্রমই দুরবল দেহ | জপই নিশি দিশি নাম তুয় তনু-- ধ্যানে ধরইন ন থেহ || পড়ই খসি শিখি পিঞ্ছ মুকুট বিলুঠই খিতি না সম্ভারি | বিসরি বংসী আলাপ অনুখণ খেদ বচন উচারি || মদন মদভর হরল লোচনে নিঝরে ঝরু জলধার | বিরহ দহনহি দহই ঘন ঘন-- শ্যাম সহই না পার || . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |