কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
এ সখি! নিরুপম রঙ্গিণী গোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৯৫ |

.      || পুনঃ ধানশী ||

এ সখি ! নিরুপম রঙ্গিণী গোরী |
হেরইতে হৃদয়ে পৈঠি রহু মোরি ||
যৈছে করই হিয় কহই না হোই |
রহব জীবন যব ভেটব সোই ||
অব হাম পৈঠলু শরণ তোহারি |
গুণইতে ঐছে নয়নে ঝরু বারি ||
তব পরবোধি চলল ঘনশ্যাম |
কানুক চরিত কহই ধনীঠাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! ভানিপূজনে মন ভেল
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২০৬ |

পুনন্তদ্ যথা – [ নায়িকা সখীং প্রত্যাহ ]

.           || ধানশী ||
এ সখি! ভানুপূজনে মন ভেল |
গুরুজন তৈখণে অনুমতি দেল ||
চলইতে পন্থে ধয়লু পদ আধ |
গায়ত গুণী শুনইতে ভেল সাধ ||
কি মধুর মধুর সে শ্যাম চরিত |
পৈঠল শ্রবণে হরল মঝু চিত ||
তব ধরি আন শ্রবণ নাহি মোর |
জীউ কি করই না সমুঝই থোর ||
বিরলে বৈঠি হাম কয়লু বিচার |
ধৈরজ ধরম না রহব হামার ||
ভণ ঘনশ্যাম হোয়ব পরমাদ |
রাখবি যতনহি কুল মরিযাদ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! মরম কহব কত তোয়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫২ |

শ্রীরাধিকাহ—

॥ বেলাবলী॥

এ সখি !  মরম কহব কত তোয় |
কুলবতী-গরব                     খবর অব হোওল
দুরঘট বিহি এ ঘটায়ল মোয় ||
চলইতে পন্থে                  চপল মতি অতিশয়
নীপবিপিন-পথে কয়লু পয়ান |
তঁহি নব মদন                     মন্ত্র শ্রুতি পৈঠত
পড়লু ধরণীতলে হরলু গেয়ান ||
পুছইতে কোই                    কহল ইহ কাননে
কানু বাজায়ই মুরলী অভঙ্গ |
হোয়লু অধিক                    বিয়াকুল শুনইতে
কি মধুর মধুর নাম পরসঙ্গ ||
তা সঞে লেহ                    ঘটব যব তব মঝু
সফল এ ভাগ ঘুচব হিয়-দাহ |
রচবি উপায়                     যতনে মন বাঁধবি
ভণ ঘনশ্যাম দুলহ উহ নাহ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! যব ধরি পেখলু গোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮৪ |

.        || পুনঃ ধানশী ||

এ সখি! যব ধরি পেখলু গোরী |
তব্ ধরী মোহে ধীরজ গেও ছোরি ||
যৈছে করই হিয় কহই না যায় |
কৈছে মিলব পুন রচহ উপায় ||
ঐছে ভণত ঝরু লোচনে বারি |
সহচরী বোধে না রহই সম্ভারি ||
তৈখণে তুরিত চলল ঘনশ্যাম |
গদ গদ ভাষে ভণয়ে ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! যব্ ধরি ভেটলু কান        
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩২ |

শ্রীরাধিকা সখীং প্রত্যাহ---

.        ॥ গান্ধার॥

এ সখি !   যব্ ধরি ভেটলু কান |
তব্ ধরি বরিষে কুসুমশর-বাণ ||
কুলবতী গরব রহল নাহি থোরি |
ধৈরজ লাজ সবহি গেও ছোরি ||
গেহ গহন গহ রহই না গেল |
চন্দন-পঙ্ক অনল সম ভেল ||
জীউ ন সহই দহই মঝু দেহ |
তণ ঘনশ্যাম মিলব রসমেহ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! রজনী রহল যব থোরি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৪ |

.      শ্রীকৃষ্ণবাক্যং—

.        ॥ ধানশী॥  

এ সখি !  রজনী রহল যব থোরি |
পেখলুঁ স্বপনে তবহি নব গোরী ||
আলয় নিয়রে লাজভয় ভূরি |
পরশিতে তরসি রহল কছু দূরী ||
করইতে কোরে অগোরলু তায় |
সহচরী সোপি দেয়ল সমুঝায় ||
বিবইতে অবর কমল মকরন্দ |
ভাঙল নিন্দ হোয়লু হাম ধন্দ ||
পুন মঝু নয়ন নিন্দগত ভেল  ||
পুন ধনী স্বপনে আলিঙ্গন কেল |
তব্ ধরি ধৈরজ ধরই না পারি |
পৈঠি রহল হিয়ে দুলহিনী নারী ||
কি মধুর রূপ বিসরি নাহি যাত |
হরল শ্রবণ ভরি লহু লহু বাত ||
নাসা তছু তনুসৌরভে ভোর |
কহব কি এক বদনে নহু ওর ||
তা সঞে যৈছে মিলন পুন হোয়
ঐছে উপায় রচহ কহি তোয় ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! রমণী মোহন উহ-মাহ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩৩ |

.  শ্রীরাধিকা সখীং প্রত্যাহ—

.             || সুহই ||

এ সখি !  রমণী মোহন উহ মাহ |
পেখলু নবীন নীপবন মাহ ||
লেচন কোণে কি কহল না জানি |
তব ধরি মদন তিখিণ শর হানি ||
দগধই দেহ দহন সম সোই |
ভণইতে ঐছে রহই ধনী রোই ||
কত পরবোধি তব্ হি ঘনশ্যাম |
চলল তুরিত কহু কানুক ঠাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! সো কিয়ে মনমথরাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮২ |

.           || পুনঃ দেশী ||

এ সখি !  সো কিয়ে মনমথরাজ |
কি বুঝব তাক দুলহ সব কাজ ||
ঐছে কয়ল সুধি সব হরি নেল |
কো জানে কৈছে রজনি বহি গেল ||
সাচি কহলু মন রহু তছু পাশ |
তা’ বিনু তিলে তিলে সকল উদাস ||
ঐছে বচনে উলসিত ঘনশ্যাম |
চলল বেগি কহু কানুক ঠাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! হেরইতে তায়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৬৬ |

.        || ভূপালী ||

এ সখি! হেরইতে তায় |
মোহে হেরি হাসি নয়ন সকুচায় ||
শুনি সখী কহে কিয়ে ভাগ |
সমুঝলু তোহে তাক অনুরাগ ||
পুন কহে কানু কি ভেল |
হিয় মাহা পৈঠি সকল হরি নেল ||
অব তনু বরই ন যাই |
শুনি ঘনশ্যাম কহয়ে যাহা রাই ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সুন্দরি সুকুমারী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২১৪ |

.    || পুনঃ আশাবরী ||

এ সুন্দরি সুকুমারী,
না বুঝিয়ে চরিত তোহারি ||
কাহু সঞে না কহসি বাত,
বদন মলিন ভই যাত ||
কানড় কুসুম নেহারি
নয়ন যুগলে ঝরু বারি ||
তেজসি সঘনে নিশ্বাস |
অনুখণ রহসি উদাস ||
কি ভেল তুয় হিয় মাঝ |
কহইতে না কর বিয়াজ ||
শুনি ধনী পোপই না পারি |
কহে ঘনশ্যামে নেহারি ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর