কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
এ সুবদনি ধনি রাই
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮১ |

.           সখী আহ –

.         || পঠমঞ্জরী ||

এ সুবদনি ধনি রাই |
শিখলি কাঁহা তুহুঁ ইহ চতুরাই ||
তুয়া তনু বেকত বিলাস |
কো অছু বচনে করব বিশোয়াস ||
মন রহু অনত বিয়াপি |
পুছইতে পরিজনে কপট আলাপি ||
ঐছে উচিত নহু কাজ |
কহ ঘনশ্যামে করহ কাহে লাজ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
এ সুবদনি! সমুঝলু সব কাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৭৮ |

.         ||  সুহই ||

এ সুবদনি !  সমুঝলু সব কাজ |
মাধব আজ পাওব বহু লাজ ||
অনুমতি বিনু এ কয়ল অতি দোষ |
না বুঝে সুরত ইথে না করবি রোষ ||
যব নবকুঞ্জে মিলব উহ বেলি |
দেখবি শিখাই সুরত রস কেলি ||
শুনি ধনী উলস লাজে লহু হাসি |
ভণ ঘনশ্যাম কি রস পরকাশি ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
ওহে কালা কি কাজ করিলা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩৫ |

দূতী শ্রীকৃষ্ণস্য নিকটে তম্মোহদশামাহ –

.            ||ধানশী ||

ওহে কালা কি কাজ করিলা |
অবলা-বধের ভাগী হইলা ||
সে কখনু ইহা নাহি জানে |
জানাইলা নয়ান-সন্ধানে ||
না জানি ঘটাইলা কি নেহা |
অবশ হইল হেম দেহা ||
দিবানিশি আনছান করে |
কারে কিছু কহিতে না পারে ||
সদাই ভাসয়ে আঁখির জলে |
মুরুছি পড়য়ে মহীতলে ||
ইহাতে জানহ পরিণাম |
কি আর কহিব ঘমশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কত যে কহব ধনি! তোয়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮২ |

.        || পুনঃ ধানশী ||

কত যে কহব ধনি ! তোয় |
তুয় গুণ শুনইতে রোয় ||
কালিদমন-দিনে কান |
তোহে হেরি হরল গেয়ান ||
না বুঝি ঘটল কিয়ে লেহ |
তিলে তিলে ভেল ক্ষীণ দেহ ||
সো সুপুরুষ অনুরাগী |
বুঝিয়ে হোয়বি বধভাগী ||
স্বপনে অনত নহু চিত |
তা সঞে সমুচিত প্রীত ||
বেগি চলহ তিঁহি ঠাম |
সুযশ ঘুষব ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কতশত যুবতি যাহে অনুরাগি  
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩২৪ |

.      || পুনঃ সুহই ||

কতশত যুবতি যাহে অনুরাগি |
সো নিশি দিবস ঝুরই তুয় লাগি ||
সুন্দরি !  তুয় তনু পরশ-পিয়াস |
পহিরই কনক ভূষণ পীতবাস ||
চম্পক হার হরষে উর আনি |
ধরইতে বিজুরি পসারই পাণি ||
কুঙ্কুম পঙ্কে লেপি সব অঙ্গ |
শ্রবণে না শুনে আন পরসঙ্গ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কবহ কি মরম করম কিয়ে লেখি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩২২ |

অথ শ্রবণং--  ( শ্রীকৃষ্ণ প্রাহ )

.             || সুহই ||

কবহ কি মরম করম কিয়ে লেখি |
রহব কি ভরম, সরম নাহি পেখি ||
ব্রজপতি কুলদীপক কহু মোয় |
সো সব সুযশ তেজি চলু রোয় ||
তিলে তিলে ঐছে উপজে উপচঙ্ক |
দিশই দিঠে জনু ঘটল কলঙ্ক ||
ভাবিহু বিরলে ধীরজপন রাখি |
তৈখণে কৌউ কাহুসঞে ভাখি ||
রাধানামে রমণীমণি যোই |
তাকর সরিখ ভুবনে নাহি কোই ||
শুনলু ঐছে যব্ তুয় গুণ-লেশ |
তব মঝু বিরজ ভাজি দূরদেশ ||
করইতে করই কি ঝরই নয়ান |
কহত কি কহই না রহত গেয়ান ||
বুঝই না পারি কি হোয়ল হিয়ায় |
কহ ঘনশ্যাম কি করব উপায় ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কহইতে লাজ করহ কাহে গোরি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৭১ |

.          || পুনঃ শ্রীরাগ ||

কহইতে লাজ করহ কাহে গোরি |
কানুক নবীন নেহে ভেলি ভোরি ||
শুনি ধনী সহচরী বচন-বিলাস |
মৃদু মৃদু হাসি ভণই মৃদু ভাষ ||
এ সখি ! সরম ভরম তুয়া হাত |
তোহে না কহব ঐছে নাহি বাত ||
জানসি মরম পুছসি পুন মোয় |
তাকর লেহ কহই নাহি হোয় ||
মোহে দরশি রসে হসই সুছন্দ |
করইতে কোরে করই অনুবন্ধ ||
লাজে পলটি যব পদ দুই চারি |
তব করযুগ যুগচরণে পসারি ||
পরশে হরষে তনু থরহরি কাঁপি |
পায়ত কত নিধি মুখে মুখ ঝাঁপি ||
সো সব গুণত কি করু মঝু ছাতি |
ভণ ঘনশ্যাম তাক ইহ ভাতি ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কহ কহ অব কিয়ে করব উপায়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭০ |

.     ||পুনঃ পঠমঞ্জরী ||

কহ কহ অব কিয়ে করব উপায় |
চেটক করি গেও কছু না শোহায় ||
লোচন মন এ রহল তছু পাশ |
লাগত মোহে সব জগত উদাস ||
বহুরি হেরব যব সো বরনারী |
তবহি জীয়ব ইহ জীবন হামারি ||
মনমথ-দহনে দহই অবিরাম |
কত পরবোধি রাখব ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কহ কহ এ ধনি! মরকত বাত
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৫৬ |

.         পুনন্তদ্ যথা

.     [ সখী রাধিকাং প্রত্যাহ ]

.          || তোড়ী ||

কহ কহ এ ধনি ! মরমক বাত |
অনুখণ কাহে পুলকময় গাত ||
লোচন চঞ্চল চহুদিশ হেরি |
করসি গতাগতি কত শত বেরি ||
মরকত হার উরহি উরঝাই |
নীল বসন ঘন পহির খসাই ||
না বুঝিয়ে কাহু লাগায়লি দিঠ |
ভন ঘনশ্যাম কৈছে রসমিঠ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর
*
কহ কহ নাগররাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৪২ |

.   সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ

.        || সুহই ||

কহ কহ নাগররাজ |
কৈছে লখই তোহে আজ ||
পুলক বিয়াপল গায় |
লোচন চহুঁদিশ ধায় ||
কাহুক দরশ কি ভেলি |
তা সঞে করবহু মেলি ||
শুনি ঘনশ্যামে নেহারি |
লহু লহু বচন উচারি ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   

মিলনসাগর