কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
কানুক ঐছে বচনে চলু কোই
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৮ |

.     || পুনঃ সুহই ||

কানুক ঐছে বচনে চলু কোই |
সুমুখী ভেটি ভণে উলসিত হোই ||
যো নিজসরবস্ব বিতরই যাক |
সো নাহি ভুলি কপট করু তাক ||
মাধব দরিদে পরশ-ধন দেলি |
হোয়ব সুখ কি দ্বিগুণ দুখ ভেলি ||
ভণ ঘনশ্যাম কপট তেজি রাই |
পূরহ তছু মনোরথ পুন যাই ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানুক গমন নেহারি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৪৫ |

.      || ধানসী ||

কানুক গমন নেহারি |
উলসিত সব সুকুমারী ||
তবহি তরল দিঠি হোই |
লাজ বসনে তনু গোই ||
মাধব চপল-চরিত |
নিরখি মুদিত ধনী রীত ||
ধৈরজ ধরই না থোরি |
পরশিতে তরসই গোরী ||
সহচরী করি চতুরাই |
সোপল কত সমুঝাই ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানুক নিরখত গোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৭৪ |

.        || কামোদ ||

কানুক নিরখত গোরী |
চঞ্চল নয়ন লাজে মুখ মোরি ||
মাধব মধুরিম হাসি |
করইতে কোরে কতহি রসে ভাসি ||
চুম্বই চাঁদ বয়ান |
কুচে কর ধরইতে হরই গেয়ান ||
ঘন ঘন উরে উর ঝাঁপি |
খোলত নীবিবন্ধন ঘন কাঁপি ||
কুসুম শেজে দুহুঁ মেলি |
বিলসত রঙ্গে কতহি সুখ ভেলি ||
পূরল সখী মনকাম |
ইহ নবলেহ নিছনি ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু কহব কত তোয়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২২৯ |

.     || ধানশী ||

কানু কহব কত তোয় |
ধরণী-শয়নে ধনী ধিরজ না হোয় ||
হুহু শবদ অনিবার |
মনমথ দহই সে সহই না পার ||
দরশন শ্রবণ অভাব |
তুয়গুণ গণত জীবন বুঝি যাব ||
ভ্রমকি ভণব ঘনশ্যাম |
বিরচহ বেগি গমন তছু ঠাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু কহব কি আর
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩১ |

|| তিরোতিয়া ধানশী ||

কানু কহব কি আর                  মরমে পৈঠলি তার |
শুনত তুয় গুণ                  শুণত সুবদনী            নয়ন ঝরু অনিবার ||
যতনে ধরই না থেহ                গহন সম ভেল গেহ |
ভুলল কুলভয়                   লাজ নিশি দিশি          দহই তুয় নব নেহ ||
খণহি করু কত খেদ                খণহি কত নিরবেদ |
বসই নিরজনে                 সঘনে নিশ্বসই        হেরত হিয়ত হউ ভেদ ||
বিরহ সহই না যায়                আয়লু কত সমুঝায় |
নিরখি রহি ঘন-                শ্যাম তুয় পথ           তুরিতে ভেটহ তায় ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু কহল বিশেষ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭৩ |

.        || ধানশী ||

কানু কহল বিশেষ |
শুনত উলস অশেষ ||
দূতী পরম সিয়ানী |
মনহি কৌতুক ঠানি ||
কানু হিয় করি থির |
রাখি কুঞ্জকুটীর ||
চলল গমন সুছন্দ |
রচই কত পরবন্দ ||
তবহি সুলছন ভেলি |
রাই সমীপহি গেলি ||
হেরি ধনীমুখ জোতি |
কতহি অনুভব হোতি ||
দূতী গমন নেহারি |
পুছত শুভ সুকুমারী ||
রভসে তব ঘনশ্যাম |
ভণই সুবদনী ঠাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু কিঞ্চিত দূর সঞে
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮৬ |

.  || গান্ধার ||

কানু কিঞ্চিত দূর সঞে শশিবদনী তনু অবলোকি |
করত কত অভিলাষ তিলে তিলে তরল মন রহু রোকি ||
সোই সময় অদূর কলকল শবদ অতিহি বিশাল |
খণত খিতি খুর গরজি আওত অরিট অসুর করাল ||

তব এ সব নব-                              কুঞ্জ কুহরে
প্রবেশহি রহল ছাপি |
সখীক কর গাহি                        গোরী করু বাত
খেদ তনু মন কাঁপি ||
বরজ রাজ-কুমার                           রণ-মদমত্ত
মারল তায় |
নিরখি কৌতুক                           রমণী-মণিগণ
সহ কি হরষ হিয়ায় ||
বকুল পাদপবীথ                               বিলসত
যুদ্ধজয়ী ব্রজবীর |
শিথিল ললিত                          সুবেশ শ্রমজল
ঝলকে সকল শরীর ||
বিখুরি বাহুবল                         কালি-অলিমুখ
কমল ছবি বলিহারি |
দেবী উলসে                          বিলোকি ঘনতনু
পরশি বচন উচারি ||
করলি দুষ্কর                                কর্ম বৎস
কি পারিতোষিক দেব |
কানু কহ তুয়                         মদভিরুচি হাম
সোই শিরপর নেব ||
তবহি ভগবতী                        ভূরি কৌতুকে
নিরখি হরিণনয়ানী |
নেত নাগর                           নিয়রে কর গহি
গদত মধুরিম বাণী ||
পেখি পিয়তনু                         ক্রুর সহ পরি-
ছরমে ঘরম চূয়ায় |
লাজ পরিহরি                          ঘরম হর নিজ
বসন অঞ্চল বায় ||
রাই বয়ন-                                ময়ঙ্ক মঞ্জুল
বঙ্কনয়নে নেহারি |
পুলক বলিত                      সুললিত তনু ঘন
ধিরজ ধরই না পারি ||
দেবী তব হাসি                        কহই ইহ পর
প্রিয় কি কহ্নড় তোয় |
শুনত ভণ ঘন                         শ্যাম ইহ পর
প্রিয় না দিশই মোয় ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু নিরখি নব রঙ্গিণী গোরী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১০ |

.         || ধানশী ||

কানু নিরখি নব রঙ্গিণী গোরী |
লাজে বদনশশী বসনে আগোরি ||
উপজত অন্তরে পরাশ-তরাস |
তিলেক না তেজই সহচরী পাশ ||
মাধব ধনিক ভঙ্গি অবলোকি |
মিটল ধিরজপন রহই না রোকি ||
লহু লহু বচন ভণত অতি মিঠ |
শুনই সুতনু তরল ভেল দিঠ ||
তবহি মধুর হসি রভসে কিশোর |
সুন্দরী কর গাহি কয়লহি কোর ||
দুহুঁকর পহিল কেলি অনুপাম |
সখী ইঙ্গিতে কি হেরব ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু পরবোধি চলু দূতী ধনিপাশ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৫ |

.                || সোহিনী ||

কানু পরবোধি চলু দূতী ধনীপাশ |
ভেটি নিরজনে ভণই মধুর মৃদুভাষ ||
এ সুমুখি ! বরজবিধু-হৃদয়ে পশি গেলি |
তাক সঞে স্বপনে তুহুঁ বসলি রসকেলি ||
ভণত তুয় রীত উহ ধরত নাহি থেহ |
লোরে ভরু নয়ন দৌ অবশ সব দেহ ||
রচই ঘন শয়ন পুন সো স্বপন লাগি |
তুয় মূরতি ধ্যান ধরি রজনী রহু জাগি ||
শুনত তছু বাত মঝু মরমে কছু ভেল |
দুলহ ইহ পুরুখে বিধি ধনী অধীন কেল ||
মরি মরি কি পিরীতিময় চরিত নহু অন্ত |
যৈছে রসবতী তুহুঁ তৈছে রসবন্ত ||
তাক নব বয়স তুয় বয়স নব ভাল |
সো সজল জলদ তনু তুহুঁ তড়িতমাল ||
যব দুহুঁক বদনবিধু লখব এক ঠাম |
সফল তব মানব এ জীবন ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু বিকল বিলাপ শুনি ধনী
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮৮ |

|| কল্যাণ ||

কানু বিকল                    বিলাপ শুনি ধনী
ধীরজ ধরই না পারি |
দূতী কর গহি                    পুছই পুন পুন
নয়নে ঢরকই বারি ||
তবহি সখী সুখে                 ভাখি লহু লহু
মিলবি যব তুহুঁ তায় |
            তবহি সমুঝবি                   রসিকপন তছু                
তুহুঁ সে জীবন-উপায় ||
থোরি হসি মুখ                   মোরি সব তনু-
বসনে রহবি অগোরি |
তোহে পরশব                     নাহ যব তব
কোরে বৈঠবি মোরি ||
ঐছে কতহি                    শিখাই লেই চলু
কুঞ্জে করু পরবেশ |
কঞ্জলোচনী                      গমন লখি ঘন-
শ্যাম উলস অশেষ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর