কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
কানু বিরলে কহ মোয়
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১৪ |

পুনস্ততঃ স্বাপ্নসংক্ষিপ্তসম্ভোগপূর্বকং যথা—

সখী শ্রীকৃষ্ণ প্রত্যাহ—

.        || ধানশী ||
কানু বিরলে কহ মোয় |
আজু কোউ মিলল বুঝি তোয় ||
হোয়ল পুলকময় দেহ |
লোচন যুগলে ঝলকে নব লেহ ||
রচহ শয়ন অনিবার |
ঘটল এ অলস কবহুঁ বহু আর ||
শুনি সুমধুর মৃদু হাসি |
কহু ঘন শ্যামে শ্যাম রসে ভাসি ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কানু মিলনে চলু রঙ্গিণী রাধা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১২৪ |

.        || কামোদ ||

কানুমিলনে চলু রঙ্গিণী রাধা |
পূরল সকল সখীক মনসাধা  || ধ্রু ||
কাঞ্চন বেলি রুচির ছবি জান |
লপটব কিয়ে নব তরুণ তমাল ||
দিশি দিশি চঞ্চল নয়নে নেহারি |
নীলকমল কিয়ে জগতে বিথারি ||
ঝলমল মধুর বদনে মৃদুহাস |
কিয়ে কত শরদ চাঁদ পরকাশ ||
রাতুল চরণে নূপুর রব ভেল |
শুনইতে মদন মুরুছি রহি গেল ||
ললিত অঙ্গ-পরিমলে অলি ভোর |
শুঞ্ছই পুঞ্জ ভ্রমই চহু ওর ||
পহিল মিলনে মঙ্গল পরচার |
গায়ই পিকু পঞ্চম অনিবার ||
ভণ ঘনশ্যাম কি নিরুপম সাজ |
শুভক্ষণে পৈঠল কুঞ্জক মাঝ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালা এমন হৈয়াছ কেনে
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫৯ |

.     পুনস্তদ্ যথা—

.       || ধানশী ||

কালা এমন হৈয়াছ কেনে |
হাসি অঙ্গ মোড়া দিছ খেণে ||
খেণে পুলকে ভরিছে দেহা |
খেণে ধরিতে নারিছ থেহা ||
খেণে চাহিছ পথের পানে |
খেণে ভাবিছ আপন মনে ||
খেণে মুদিছ নয়ান রাতা |
খেণে কহি না কহিছ কথা ||
খেণে পরিছ কনকবাস |
খেণে ছাড়িছ দীঘল শ্বাস ||
খেণে বিজুরী ধরিতে চাও |
খেণে দু’ বাহু পসারি ধাও ||
অতি অবশ হয়েছে খেণে |
বোলো মরম মরমিজনে ||
ঘনশ্যাম সমাধিব কাজ |
শুনি কহয়ে নাগররাজ ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালা কেনে এমন হৈলা
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৪৮ |

শ্রীকৃষ্ণং প্রতি সখীবাক্যং—

.       || শ্রীরাগ ||

কালা কেনে এমন হৈলা |
দুটি আঁখি কাহারে সোঁপিলা ||
পুলক আনিলা কোথা হৈতে |
তিলেক ধৈরজ নাই চিতে ||
সদাই কালিন্দীতীরে যাও |
না জানি কি ধন তাহা পাও ||
লাজ তেজি কহ সখীঠামে |
ইহা শুনি কহে ঘনশ্যামে ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কহব অপরূপ রঙ্গ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮৪ |

.        || শ্রীরাগ ||

কি কহব অপরূপ রঙ্গ |
দুহুঁ দুহুঁ দরশে উলস দুহুঁ অঙ্গ ||
কুঞ্জভবনে পরবেশ |
নব নব ভঙ্গি বরণি নহু লেশ ||
শোভা দুহুঁক অপার |
জনু ঘনতড়িত ঝলকে অনিবার ||
ভগবতী গুপতে একেলী |
নিরিখয়ে দুহুঁকর নিরুপম কেলি ||
পূরল সব মনকাম |
হেরব কব ইহ সুখ ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি পুছহ এ সখি! করলু অকাজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১০৩ |

পুনঃ শ্রীমত্যাহ—

.          || সুহই ||

কি পুছহ এ সখি !   করলু অকাজ |
কহইতে অন্তরে উপজয়ে লাজ ||  ধ্রু ||
কোই সুপুরুষ সরসতনু শ্যাম |
বুঝি ব্রজমাঝ রহই কৌ গাম ||
পৈঠল অলখিত হিয়মাহা মোরি |
ধৈরজ ধরম না রাখল থোরি ||
পলছন মন না রহয়ে মঝু ঠাম |
ভেল বিপরীত জানয়ে ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কিয়ে নব লেহ থেহ নাহি বাঁধ         
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭৮ |

.      || বালাধানশী ||

কিয়ে নব লেহ থেহ নাহি বাঁধ |
কত শত বেরি চুম্বই মুখচাঁদ ||
মাধব মুদিত মদনমদে মাতি |
শুতই মুগধিনী হিয়ে হিয় জাঁতি || ধ্রু ||
ঝলকে বিমল দুঁহু ললিত শরীর |
জলধর তড়িত রহল জনু থির ||
আজু নিকুঞ্জে কেলি অবিরাম |
লোচন ভরি কি হেরব ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি শুনলু ললিত নীপবন মাঝ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১১২ |

বংশীশ্রবণাদ্ যথা –

.          || তোড়ী ||

কি শুনলু ললিত নীপবন মাঝ |
খোয়লু কুলশীল ধৈরজ লাজ ||
চলইতে তাহি চললু পথ যোয় |
তুরিতহি ধাই ধয়ল সখি ! মোয় ||
লেই চলল গৃহ যতনে নেবারি |
উমড়ই হিয় পুন রহই না পারি ||
তব উহ সকল কলহ সমুঝায় |
বায়ই বংশী শ্যাম নটরায় ||
ঐছে বচনে মন অধিক অধির |
ঝরই নয়ন ঘন অবশ শরীর ||
যাকর নাম শ্রবণ মনহারি |
সো জনি কৈছে কতহি গুণধারী ||
কোই ন করহি কহল ইহ বাণী |
বিহি মোহে আজু ঘটায়ল আনি ||
অব কি উপায় করব কহ মোয় |
ভণ ঘনশ্যাম ধিরজে সব হোয় ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুঞ্জে রমণীমণি আজ
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫৭ |

.         || গুজ্জরী ||

কুঞ্জে রমণীমণি আজ |
বৈঠলি সখীক সমাজ ||
মরন বেকত নাহি কেলি |
ধৈরজ গহি রহি গেলি ||
তহি সখী কোউ সিয়ানী |
পুছই চপল চিত জানি ||
তব ঘনশ্যামে নেহারি ||
লহু লহু কহু সুকুমারী ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুঞ্জে রমণীমণি রাই
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৭৭ |

|| গান্ধার ||

কুঞ্জে রমণীমণি রাই |
গোপই রজনি-                  বিলাস আলীসঞে
করত বচনে চতুরাই  || ধ্রু ||
তব তহি কানু                    কুসুমছলে আয়ল
হেরইতে উপজল লাজ |
সহচরী হাসি                  কহই কিয়ে সুঘটন
দৈব প্রকট করু আজ ||
কৌতুক ঐছে                   রচই সখী-ইঙ্গিতে
মাধব মদনে বিভোর |
বিধুমুখী অবনত                 বদন বিলোকত
কতহি যতনে করি কোর ||
চুম্বই অধর                  মধুর করে করসঞে
কুচ কঞ্জকি অনুপাম |
বিলসই সুললিত              কেলি তলপে দুহুঁ
লেহ নিছনি ঘনশ্যাম ||

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর