| কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী |
| কুলভর লাজ ধরম দেই আগি কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩০ । সখ্যা উত্তরং . ॥ সুহই ॥ কুলভর লাজ ধরম দেই আগি । কো অছু জগতে নহই অনুরাগী ॥ এ সুবদনি ! উহ বরজকিশোর । কহইতে তাক চরিত নহু ওর ॥ ধ্রু ॥ সো রসময় তনু ভরইতে ছাতি । কত শত যুবতি ঝুরই দিনরাতি ॥ রহু ঘনশ্যাম নিছনি তছু পায় । কহে পুন কৈছে দেখলি তুহুঁ তায় ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| কো সিরজল তনু কনকলতা জনু কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১১ । ॥ মালবশ্রী ॥ খঞ্জননয়নী রমণীমণি রাই কো সিরজল তনু কনকলতা জনু মাজল বিজুরি মিশাই ॥ ধ্রু ॥ সুরুচির চিকুর ভার জবু চামর সিঁথে সিন্দুর জনু ভান । গণ্ড মুকুর জনু জলদ লতা ভুরু ললিত ললাট সুঠাম ॥ নাসা তিল ফুল কীর চঞ্চু জনু বেশর মনমথ ফান্দ । মঞ্জু বদনে মৃদু মধুর হাস জনু অমিয় উগারই চান্দ ॥ অধর বিম্ব জনু দশন মোতিবর লসে রসনা অনুপান । বৈঠলে কমলে মধুপ জনু মৃগমদ চিবুকে নিছনি ঘনশ্যাম ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| গোরী শ্যাম সরস লসত কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫৯ । ॥ বসন্ত ॥ গোরী শ্যাম সরস লসত অমন্দ মন্দির মাহ । হোত তিলে তিলে রঙ্গ নিরুপম বিপিনে ভরল উছাহ ॥ তরুণ তরুকুল বল্লি নূতন পত্র কুসুম-বিকাশ । মত্ত মধুকর পুঞ্জ মঞ্জুল গুঞ্জে ভ্রমি চহুঁ পাশ ॥ কুহকে কুহু কুহু কোকিলাবলি ভখই মুকুল রসাল । ললিত পিঞ্ছ পসারি ছবি সঞে নাচি ফিরু শিখিজাল ॥ শারি শুক নব চরিত গাওত সফল সময় বসন্ত । ভণত ঘন ঘন- শ্যাম কৌতুক লখব রহি কি একান্ত ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| চাহিতে মুখের পানে পরাণ কবি ঘনশ্যাম ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩১৮ । অথ মৃত্যুদশায়াং ॥গান্ধার ॥ চাহিতে মুখের পানে পরাণ বিদরে হে নাতি তোরে আর কব কত । ঘটিল দশমী দশা বিষম হইল যে সকল দেখিয়ে কানুমত ॥ রাধার বিরহে সে না অতি নিরজনে হে তেজিব জীবন কৈল মনে । সখীমুখে সে ধনী শুনিয়া ব্যাকুল হে পিয়ায় মিলিল গিয়া বনে ॥ তোমার এদশা যদি শুনে সে রমণী হে তবে ওনা পরাণে মরিব । এ কুল-কলঙ্ক ভয় লাজ ঘুচাইয়া হে জীবন যৌবন সমর্পিব ॥ কালিয়া হইতে তুয়া অধিক এ রীত হে এ হেন সময়ে কর লাজ ॥ শুনিলে সে নাম ঘন-- শ্যাম সেথা গিয়া হে তুরিতে সাধয়ে সব কাজ ॥ . ******************* এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |