কবি ঘনশ্যাম-নরহরির বৈষ্ণব পদাবলী
*
জয় জয় সীতাপতি পহুঁ মোর        
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০। ১৯৩৪ সালে প্রকাশিত,
জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন  
“শ্রীগৌরপদ তরঙ্গিণী”, পৃষ্ঠা-২৯৩। এই পদটি এই গ্রন্থের সূচীতে ঘনশ্যাম ওরফে নরহরি
চক্রবর্তী রচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের ঘনশ্যাম ভণিতাযুক্ত পদ। তাই এই পদটি
মিলনসাগরের ঘনশ্যাম চক্রবর্তীর পাতায় রাখা হলো।

অথ শ্রীঅদ্বৈতচন্দ্রস্য
.       ॥ বিভাস ॥

জয় জয় সীতাপতি পহুঁ মোর ।
কনকাচল জিনি মূরতি উজোর ॥ ধ্রু ॥
অবিরত গৌরপ্রেমরসে মাতি ।
ঝলমল অবিরল পুলকক পাঁতি ॥
গরগর অঙ্গ অথির অনিবার ।
ঝরই নয়ন জনু সুরধনীধার ॥
হসই মধুর মৃদু গদগদবাণী ।
জপই কি কোই মরম নাহি জানি ॥
দীন হীন পামর পতিত নেহারি ।
করই কোরে ভুজ যুগল পসারি ॥
বিতরত সোই রতন অনুপাম ।
বঞ্চিত করমদোষে ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দামিনী দাম-দমন মনোহারী    
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১১ ।

.        ॥ রাগ গান্ধার ॥

দামিনী দাম-দমন মনহারী ।
রঙ্গিণীরূপ কি অমিয় উগারি ॥
ঝলমল সিঁথে সিন্দুর কচপাশ ।
মেহ-নিয়রে কি অরুণ পরকাশ ॥
অঞ্জনে উজর তরল যুগ আঁখি ।
নাচত কিয়ে নব খঞ্জন পাখী ॥
মধুরিম বদনে হাস অতি মন্দ ।
বিকচ কমলে কি ঝরই মকরন্দ ॥
উচ কুচ কঞ্চু নিলীম রুচিকারি ।
মেরুশিখরে কিয়ে জলদ বিথারি ॥
সুরুচির কর অঙ্গুলি নখরাজি ।
চম্পক-কলি কি মল্লী সহ সাজি ॥
মাঝহি খীণ ধিরজভর মেটি ।
নেল শরণ কি সিংহ কটী ভেটি ॥
পদতল লাল লসত অনুপাম ।
যাবক ছলে কি রহল ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দারুণ বিরহ-জলধি সঞে নিকসল
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৫৭ ।

তথাপ্তদূতীগত্যুক্ত্যাদৌ—
॥ বেলাবলী ॥

দারুণ বিরহ-                   জলধি সঞে নিকসল,
দহ দহ হৃদয়দাহ দূরে গেল ।
সদয় দৈবে অব                       কত পরশংসই
বিপুল উছাহ লছিমীময় ভেল ॥
কি কহব পহুঁ নবভাবে বিভোর ।
ভূষণ বসন                         সম্ভারি হসই মৃদু
মধুর তরল দিঠে হেরি চহু ওর ॥
প্রিয় পরিকর                    কর ধরই ধাই কত
যতনে কহই দূতি তুহুঁ সে সেয়ানী ।
মরি মরি তোহে                 আপন জীউ সোঁপলু
সাধলি কাজ মরম মঝু জানি ॥
গুরুজন কাল                      কঠিন কুল কন্টক
কৈছে নিবারি লেয়বি তছু ঠাম ।
ঐছে কহই কত                      রহই নিরব পুন
শুনইতে অধিক ধন্দ ঘনশ্যাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতি উলসিত ছাতি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৮৯ ।

    
.          শ্রীকৃষ্ণে কামলেখার্পণং
.         ॥তিরোতিয়া ধানশী ॥

দূতী উলসিত ছাতি, কহু কি কহই ন যাতি ।
কানু যব সব কুশল পুছত তবহি দেয়ল পাতি ॥
পাতি করসঞে নেল, পরশে কত সুখ ভেল ।
নিরখি আখর নয়ন ঝরু, কছু পড়ত পড়ই না গেল ॥
বিরমি রহু ঘড়ি আধ, উপজে তিলে কত সাধ ॥
ভণই মনমথ দোষ পরিহরি মোহে দেই অপবাদ ।
ঐছে কহি রস ভোরি, রহই শকতি না থোরি ।
জানি শুভখণ গমন করু ঘনশ্যাম সহজহি গোরী ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতীক বিরস বদন ধনী হেরি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৪১ ।

.         ॥ ধানশী ॥
দূতীক বিরস বদন ধনী হেরি ।
করে ধরি যতনে কহই পুন বেরি ॥
করলি উপায় হোয়ল সব বাদ ।
দৈবরচিত ইহ না কর বিষাদ ॥
তেজল মোহে রসিকবর নাহ ।
ধিক্ রহু ঐছে জীবনে কিয়ে চাহ ॥
তেজব দেহ নিচয় কহি তোয় ।
শুনি ঘনশ্যাম কহই কছু রোয় ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী তুরিত গয়ো তাঁহি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৪ ।

.     ॥ কামোদ ॥

দূতী তুরিত গয়ো তাঁহি ।
রাইক লাগি বিকল পহুঁ যাঁহি ॥
কহলহি সকল সম্বাদ ।
শুনইতে হিয়ে উপজল কত সাধ ॥
বিরচল নটবর বেশ ।
বেঢ়ল কুসুমে সুকুঞ্চিত কেশ ॥
মধুর মুরলি গহি পাণি ।
রাই নিয়রে গেয়ো শুভক্ষণ জানি ॥
দুহে দুহুঁ নিরখত থোরি ।
উনমত কানু লজিত ভেল গোরী ॥
দুহুঁক নিছনি ঘনশ্যাম ।
তিলে তিলে নবীন মিলন অনুপাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী-নিদেশ শুনত শ্রুতি পাতি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫৫।


.        ॥ শ্রীরাগ ॥
দূতী-নিদেশ শুনত শ্রুতি পাতি ।
মাধব মধুর হসত মুদ মাতি ॥
সুন্দরী লাজ-বসনে তনু গোই ।
উলটি রহল দিঠে বঙ্ক বিনোই ॥
হেবি উহ ভঙ্গি শ্যামর মেহ ।
ভুজভরি বরিষে নিয়ত নবলেহ ॥
উরোজ কমলপর পরশিতে সাধ ।
উদসল ছলে কুচকঞ্চুকী আধ ॥
খোলল বয়নক নীলিম সুবাস ।
জনু ঘনসঞে শশী কয়ল প্রকাশ ॥
যতনে সুধারি অলক-অলি পাঁতি ।
পিবই অধরমধু মধুকর মাতি ॥
ভাঙ্গি সুরতভয় ভণি মৃদু ভাষ ।
উরে উর ঝাঁপি পূরই অভিলাষ ॥
কুসুমিত সেজে গঢ়ায়ল অঙ্গ ।
গায়ব কব ঘনশ্যাম এ রঙ্গ ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি! তুহুঁ ভালে মনমোহিনী ভেলি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৯৬।

.        ॥ পুনঃ ধানশী ॥

ধনি ! তুহুঁ ভালে মনমোহিনী ভেলি ।
পুরুখরতন বধ দুরবশ নেলি ॥
অব সব হসব হেরি ইহ রীত ।
ভাগ সে ঘটয়ে দুলহ উহ প্রীত ॥
দূর কর লাজ তুরিতে চল তাঁহি ।
সো খিতিপতিত নিচল রহু যাহি ॥
কি কহব তুহুঁ তছু জীবন উপায় ।
জীয়ব তব যব পরশবি তায় ॥
শুনি ধনী-হৃদয় বিয়াকুল ভেল ।
চলইতে তৈণে অনুমতি দেল ॥
শুভখণ জানি যতনে ঘনশ্যাম ।
লেই চলল ধনী কানুক ঠাম ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি ধনি! নাহ তোহারি রসকেলি
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮২।

.           ॥ তোড়ী ॥

ধনি ধনি ! নাহ তোহারি রসকেলি ।
রসিকিণী মাঝে সুযশ বহু ভেলি ॥
পুছইতে তাহে কহই নাহি পারি ।
উলসে ভরল তনু পুলক বিথারি ॥
তুয়া পথ নিরখি ভ্রমত নব কুঞ্জ ।
চলতহি তুরিতে বরষ রসপুঞ্জ ॥
তৈখণে কানু মিলল ধনিপাশ ।
ভণ ঘনশ্যাম কি ললিত বিলাস ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী অনুরাগ অমিয় রসসিন্ধু
কবি ঘনশ্যাম
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৩৩।

.          ॥ সুহই ॥

ধনী অনুরাগ অমিয় রসসিন্ধু ।
ডুবল তাহে  বরজকুল-ইন্দু ॥
চলত তুরিত তহি উলসিত দেহ ।
হেরইতে রূপ নয়নে ঝরু লেহ ॥
ভণই কি মধুর কোণে নিরমাই ।
জগত লখিমী কি হোয়ল এক ঠাঁই ॥
দলিত কেশর কিয়ে চম্পক মাল ।
কনক পুতরিকি বিজরি থিরজাল ॥
পিরীতি মুরুতি কি উরল মহীমাঝ ।
ভেটলু ভাগ সফল দিন আজ ॥
যব লহু হাসি হেরব ধনী মোর ।
তব ঘনশ্যাম সকল সিধি হোয় ॥

.          *******************          

এই ঘনশ্যাম ( নরহরি চক্রবর্তীর ) সূচীতে . . .    
ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . .   
দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . .    
অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . .    
সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . .   


মিলনসাগর