| কবি ঘনশ্যাম কবিরাজের বৈষ্ণব পদাবলী |
| অধর সুধা-কণ-মিলিত সমীরণ কবি ঘনশ্যাম দাস ১৯২৬ সালে প্রতাশিত সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, পৃষ্ঠা ৬২। কবিতাটি তাঁরা পেয়েছিলেন কমলাকান্ত দাস সঙ্কলিত পদরত্নাকর ও সাহিত্য পরিষদের ২০১ পুথি থেকে। [ রাস ] ॥ কেদার॥ অধর সুধা-কণ-মিলিত সমীরণ ভরি নব রন্ধ্র সুযন্ত্র। মনসিজ-তস্ত্র বিচার-বিশারদ গাওত মনসিজ-মন্ত্র। অপরূপ নট-বর-রাজ। পরিসর শশধর রতন-বেদি পর মদন-মনোহর সাজ॥ ধ্রু॥ কল-পদ সমুঝি নাম সঞে নিজ নিজ পরিহরি কুল-ভয়-লাজ। হেরি সুলম্পট রতি-রণ-প্রতিভট বেঢ়ল যুবতি-সমাজ॥ কেহ ভূজ-পাশ পসারল পীঠহিঁ কেহ কুচ-গিরি দরশায়। ভুরু-যুগ-কাম-কমান ধুনায়ত জোরি বিষম-শর তায়॥ ঈষত-হাস সুধা-রসে মাতল বিছুরল নিজ পর-ভান। কহ ঘনশ্যাম দাস মিলি সব সঞে নাচত নাগর কান॥ এই পদটি, ১৯৪৬ সালে প্রতাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন,পৃষ্ঠা ৭৯৬-এ এভাবে দেওয়া রয়েছে। এই পদটি ঘনশ্যাম দাস কবিরাজের পদ বলে এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। রাসনৃত্য ॥ কেদার॥ অধরসুধাকণ মিলিত সমীরণ ভরি নবরন্ধ্র সুযন্ত্র। মনসিজ তস্ত্র বিচার বিশারদ গাওত মনসিজ মন্ত্র॥ অপরূপ পেখলুঁ নট-বর-রাজ। পরিসর শশধর রতনবেদি পর মদন মনোহর সাজ॥ ধ্রু॥ কলপদ সমুঝি নাম সঞে নিজ নিজ পরিহরি গুরুভয় লাজ। হেরি সুলম্পট রতিরণ প্রতিভট বেঢ়ল যুবতিসমাজ॥ কেহ ভূজপাশ পসারল পীঠহি কেহো কুচগিরি দরশায়। ভুরুযুগ কাম- কামান ধুনাওত জোড়ি বিষম শর তায়॥ ঈষৎ হাস- সুধারসে মাতল বিছুরল নিজপর ভান। কহ ঘনশ্যাম দাস মিলি সব সঞে নাচত নাগর কান॥ . ******************* এই ঘনশ্যাম ( ঘনশ্যাম কবিরাজের ) সূচীতে . . . ঘনশ্যাম নরহরি চক্রবর্তীর সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| অধর সুধারস লুবধক মানস কবি ঘনশ্যামর দাস ১৯৪৬ সালে প্রতাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, পৃষ্ঠা ৮০২-তে এভাবে দেওয়া রয়েছে। এই পদটি ঘনশ্যাম দাস কবিরাজের পদ বলে এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। মিলন ॥ কামোদ॥ অধর সুধারস লুবধক মানস তনু পরিরম্ভণ চাহ। অনিমিখ লোচন মুখ অবলোকন কৈছে হোত নিরবাহ॥ দেখ সখি রাধামাধব প্রেম। দুলহ রতন জনু দরশন মানয়ে পরশন গাঁঠিক হেম॥ ধ্রু॥ আনন্দনীরে নয়ন যব ঝাঁপয়ে তবহি পসারিত বাহ। কাঁপিয়ে ঘন ঘন কৈছে করব পুন সুরত-জলধি-অবগাহ॥ মধুরিম হাসি সুধারস বরিখনে গদগদ রোধয়ে ভাষ। চিরদিনে মিলন লাখগুণ নিধুবন ভণ ঘনশ্যামর দাস॥ . ******************* এই ঘনশ্যাম ( ঘনশ্যাম কবিরাজের ) সূচীতে . . . ঘনশ্যাম নরহরি চক্রবর্তীর সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| আজুক হাম স্বপনে সমুখে এক মুনিবর কবি ঘনশ্যামর দাস বা ঘনশ্যামরু দাস ১৯৪৬ সালে প্রতাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, পৃষ্ঠা ৮০১-এ এভাবে দেওয়া রয়েছে। এই পদটি ঘনশ্যাম দাস কবিরাজের পদ বলে এই গ্রন্থে উল্লেখ করা রয়েছে। স্বপ্নোল্লাস ॥ বিভাস॥ আজু হাম স্বপনে সমুখে এক মুনিবর হেরি করলু পরণাম। সো মোহে কহল অচিরে তুয়া মঙ্গল পূরব মানস কাম॥ সজনি ইহ পুন কহ জনি কোই। রজনিক শেষ সময় অরুণোদয় স্বপন বিফল নাহি হোই॥ ধ্রু॥ আওব কানু পুনহি কিয়ে ব্রজমাহা ঐছে মনহি যব কেল। তবহুঁ একজন ফুকরিয়ে আওত তত বিহি ইঙ্গিত ভেল। ফূরয়ে বাম নয়ন ভুজ ঘন ঘন হোওত মনহি উল্লাস। ঐছে সুলক্ষণ আন নহত পুন ভণ ঘনশ্যামর দাস॥ এই পদটিই, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৮ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১২শ পল্লব, ভাবোল্লাস, পদসংখ্যা ১৯৭১-এ এভাবে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ আজুক সপনে সমুখে এক মুনিবর দেখি করলুঁ পরণাম। সো মুঝে কহল অচিরে তুয়া মঙ্গল পূরব মনরথ কাম॥ এহ পুন কহ জনি কোয়। রজনিক শেষ-সময় অরুণোদয় স্বপন বিফল নাহি হোয়॥ আওব কানু পুনহি কিয়ে ব্রজ মাহা ঐছে মনহি যব কেল। তবহি এক জন ফুকরই যায়ত উতরহি ইঙ্গিত ভেল। ফূরয়ে বাম নয়ন ভুজ ঘন ঘন হোয়ত মন হি উলাস। ঐছে সুলক্ষণ আন নহত পুন ভণ ঘনশ্যামর দাস॥ এই পদটিই, দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”-এর পৃষ্ঠা ৪৩৫-এ এভাবে রয়েছে। ॥ রাগিণী কামোদ তালোচিত॥ আজুক সপনে সমুখে এক মুনিবর দেখি করলু পরনাম। সো মুঝে কহল অচিরে তুয়া মঙ্গল পূরব মনরথ কাম॥ এহ পুন কহো জানি কোয়। রজনিক শেষ সময় অরুণোদয় সপন বিফল নাহি হোয়॥ আওব কানু পুনহি কিয়ে ব্রজমাহা ঐছে মনহি জব কেল। তবহি একজন ফুকুরিয়া যায়ত উতরহি ইঙ্গিত ভেল। ফুরই বাম নয়ন ভুজ ঘনঘন হোওত মনহি উল্লাস। ঐছে সুলক্ষণ আন লহত পুন ভণ ঘনশ্যামরু দাস॥ . ******************* এই ঘনশ্যাম ( ঘনশ্যাম কবিরাজের ) সূচীতে . . . ঘনশ্যাম নরহরি চক্রবর্তীর সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| উজর হার উর পীতবসনধর কবি ঘনশ্যামর দাস ১৯৪৬ সালে প্রতাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, পৃষ্ঠা ৭৮৭। এই পদটি ঘনশ্যাম দাস কবিরাজের পদ বলে উল্লেখ করা রয়েছে। ॥ কামোদ॥ উজোর হার উর পীতবসনধর ভালহি চন্দনবিন্দু। মিলিত বলাকিনি তড়িত জড়িতঘন উপর উজোরল ইন্দু॥ পেখলুঁ অপরূপ শ্যামর ধাম। কুঞ্জ সমীপ নীপ অবলম্বন রহই ত্রিভঙ্গিম ঠাম॥ ধ্রু॥ চরণ অবধি বনমাল বিরাজিত হেরইতে উনমত হোই। মধুকরীছলে কত ব্রজরমণী চিত তঁহি রহু মতিগতি খোই॥ মুরলী আলাপি ঝাঁপি গগনাবধি গায়ত কতহুঁ সুতান। ভণ ঘনশ্যাম দাস চিত ঝুরত মদন রায় পরমান॥ ব্যাখ্যা - বক্ষে উজ্জ্বল মণিহার, কাটিতে পীতবসন, ললাটে চন্দনের তিলক, যেন বকপংক্তি মিলিত বিদ্যুত বিজড়িত মেঘদাম, তাহার উপরে চন্দ্রোদয়। অপরূপ শ্যামধামকে দেখিলাম। কুঞ্জ সমীপে কদম্ব অবলম্বনে ত্রিভঙ্গিম ঠামে দাঁড়াইয়া ছিল। চরণ পর্য্যন্ত বিলম্বিল বনমালা, দেখিতেই পাগলিনী হইলাম। তথায় (সেই বনমালার এবং চরণ কমলে) ভ্রমরীর ছলে কত ব্রজরমণীর চিত্ত যে গতি ভুলিয়া মতি খোয়াইয়া আশ্রয় লইয়াছে (তাহার সংখ্যা হয় না)! মুলীর আলাপনে গগনাবধি পরিপূর্ণ করিয়া কত সুতানই না গান করিতেছে। ঘনশ্যাম বলিতেছেন, আমার চিত্ত ঝুরিতেছে, মদনরায় তাহার প্রমাণ ; (মদনরায়---কবির একজন বন্ধু ; মদন---মন্মথ)। ----হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, বৈষ্ণব পদাবলী॥ এই পদটি, ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৭-এ রয়েছে। তাই আমরা এই পদটি, ঘনশ্যাম কবিরাজ ও ঘনশ্যাম চক্রবর্তী, দুজনের পাতাতেই রাখছি। || কামোদ || উজরহার উর পীত বসনধর ভাল হি চন্দন বিন্দু মিলিত বলাকিনী তড়িত জড়িত ঘন উগরে উজোরল ইন্দু অপরূপ শ্যামর ধাম কুঞ্জ সমীপ নীপ অবলম্বন রহই ত্রিভঙ্গিম ঠাম চরণ-অবধি বনমাল বিরাজিত হেরইতে উনমত হোই মধুকর চলে কত ব্রজরমণীচিত তহি রহু মতি গতি খোই মুরলি আলাপি ঝাঁপি গগনাবধি গায়ত কতহু সুতান ভণ ঘনশ্যাম দাস চিত ঝুরত মদন রায় মন মান || এই পদটি, আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩৮ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ২৮শ পল্লব, শ্রীকৃষ্ণের রূপ, পদসংখ্যা ২৪২১-এ এইভাবে রয়েছে। ॥ কামোদ॥ উজর হার উর পীত-বসন-ধর ভালহিঁ চন্দন-বিন্দু। মিলিত বলাকিনি তড়িত-জড়িত ঘন উপরে উজোরল ইন্দু॥ অপরূপ শ্যামর-ধাম। কুঞ্জ সমীপ নীপ অবলম্বন রহই ত্রিভঙ্গিম ঠাম॥ ধ্রু॥ চরণ অবধি বন-মাল বিরাজিত হেরইতে উনমত হোই। মধুকর ছলে কত ব্রজ-রমণী-চিত তহিঁ রহু মতি গতি খোই॥ মুরলি অলাপি ঝাঁপি গগনাবধি গায়ত কতহুঁ সুতান। ভণ ঘনশ্যাম দাস চিত ঝুরত মদন রায় মন মান॥ এই পদটিই, ১৯১৬ সালে হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলি সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা” গ্রন্থ, পৃষ্ঠা ১৫৮। ॥ শ্রীরাগ॥ উজোর হার উর পীতবসন ধর ভালহি চন্দনবিন্দু। মিলিত বলাকিনি তড়িত জড়িত ঘন, উপরে উজোরল ইন্দু॥ পেখলু শ্যামর ধাম। কুঞ্জ সমীপে নীপ অবলম্বই রহই ত্রিভঙ্গিম ঠাম॥ চরণ অবধি বনমাল বিরাজিত হেরইতে উনমত হোই। মধুকরী ছলে কত ব্রজ রমণী চিত তহি রহি মতি গতি খোই॥ মুরলী আলাপি ঝাপি গগনাবধি গাওত কতহুঁ সুতান। ভণ ঘনশ্যাম দাস চিত ফুরত রোয়ত মদন মান॥ এই পদটিই, ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত মহাজন পদালীর সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, পৃষ্ঠা ৪৭৪-এ এভাবে রয়েছে। রূপানুরাগ ॥ রাগিণী সুহই - তাল ধরা॥ উজোর হার উর, পীত বসন ধর, ভালে হি চন্দন বিন্দু। মিলিত বলাকিনি, তড়িত জড়িত ঘন, উপরে উজোরল ইন্দু॥ পেখলুঁ শ্যামরু ধাম। কুঞ্জ সমীপে, নীপ অবলম্বনে, রহই ত্রিভঙ্গিম ঠাম॥ চরণ অবধি বন, মালা বিরাজিত, হেরইতে উনমতি হোই। মধুকর ছলে কত, বরজ রমণী চিত, তহি রহু হতি মতি খোই॥ মুরলী আলাপি, ঝাঁপি গগনাবধি, গাওত কতহু সুতান। ভণ ঘনশ্যাম, দাসচিত ঝুরত, মাদন রায় পরমাণ॥ . ******************* এই ঘনশ্যাম ( ঘনশ্যাম কবিরাজের ) সূচীতে . . . ঘনশ্যাম নরহরি চক্রবর্তীর সূচীতে . . . দ্বিজ ঘনশ্যামের সূচীতে . . . অনির্দিষ্ট ঘনশ্যামের সূচীতে . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |