| কবি ঘনশ্যাম কবিরাজের বৈষ্ণব পদাবলী |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ শ্রীশ্রীপদকল্পতরু আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক বিরহ, পদসংখ্যা ১৮১৫। পদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায়, পৃষ্ঠা ৮৮-তে সতীশচন্দ্র রায় জানিয়েছেন যে এই পদগুলি তাঁরা ঘনশ্যাম কবিরাজের পদ বলে মনে করছেন, ভণিতা না থাকলেও। পদকল্পতরুতে এই বারটি পদরে আলাদা আলাদা পদসংখ্যা দেওয়া হয়েছে। ১৮১৫ থেকে ১৮২৬ সংখ্যক পদগুলির শেষ (১৮২৬) পদটিতেই কেবল ভণিতা রয়েছে। এগুলো সব মিলে শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ সম্পূর্ণ হয়। অন্যান্য সংকলনে, যেমন, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন এবং দ্বিজ মাধব দ্বারা সংকলিত “শ্রীপদমেরুগ্রন্থ”-এ পাওয়া “শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ” বিষয়ক পদকে একটি পদ হিসেবে গণ্য করা হয়েছে। আমরা এই পদাবলীর তিনটি রূপই একের পর এক এখানে উপস্থাপন করছি । শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ দেখ পাপি আঘণ মাস কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮১৫। ॥ ধানশী সুহই॥ দেখ পাপি আঘণ মাস। জনু নাহ-বিরহ-হতাশ॥ দরশাই সুখ বিহি নেল। হিয়ে কৈছে সহে ইহ শেল॥ হিয়ে কৈছে সহ ইহ শেল ভেল মঝু প্রাণ-পিয়া পরদেশিয়া। জনু ফুটল ফুল-শর যুটল অন্তর রহল তহি পরবেশিয়া॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব পৌষ ভেল পরবেশ কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮১৬। ॥ ধানশী সুহই॥ অব পৌষ ভেল পরবেশ। মঝু নাহ রহুঁ দুর দেশ॥ গণি সোই কামিনি-ভাগি। রহু পিয়ক হিয় হিয় লাগি॥ রহু পিয়ক হিয় হিয় লাগি শয়নহি বয়ন বয়নহিঁ ঝাঁপিয়া। হাম সে পাপিনি পৌষ-যামিনি নেব থরহরি-কাঁপিয়া॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ দিন রজনি গণি গণি শেষ কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮১৭। ॥ ধানশী সুহই॥ দিন রজনি গণি গণি শেষ। অব মাঘ ভেল পরবেশ॥ অরু কতহ হেরব পন্থ। নহি যাত জিবন দুরন্ত॥ নহি যাত জিবন দু- রন্ত অন্তর কান্ত সন্তত চিন্তিয়া। মরম জর জর নয়ন ঝর ঝর তিলেক নাহি বিছুরন্তিয়া॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব ভেল ফাগুন মাস কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮১৮। ॥ ধানশী সুহই॥ অব ভেল ফাগুন মাস। নহি গেল তবহি দুরাশ॥ হত চিত আন না ফূর। দিন রাতি তছু গুণ ঝুর॥ দিন রাতি তছু গুণ ঝুর দূরসোঁ উরঁ পরে যব লাইয়ে। তবহিঁ হব চিত হোত সচকিত হেরি পুন নহি পাইয়ে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ দেখ শিশির-নিশি বহি গেল কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮১৯। ॥ ধানশী সুহই॥ দেখ শিশির-নিশি বহি গেল। মঝু পিয়কো দরশ না ভেল॥ মধু-মাস পহিলহি সাজ। হত মদন সঞে ঋতু-রাজ॥ হত মদন সঞে ঋতু- রাজ আওত ভ্রমর গাওত মাতিয়া। কুহরে কোকিল সতত কুহু কুহু কুহুলিয়া উঠে ছাতিয়া॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব ভেল মাহ বৈশাখ কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২০। ॥ ধানশী সুহই॥ অব ভেল মাহ বৈশাখ। তরু কুসুমে ভরু নব শাখ॥ বহুঁ মলয়-মারুত মন্দ। ঝরু মাধবী-মকরন্দ॥ ঝরু মাধবী মক- রন্দ গন্ধহি মত্ত মধুকর ঝঙ্কহি। টঁকারি কার্ম্মুক সান্ধি মনসিজ বিন্ধে মরম নিশঙ্কহি॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ ইহ জৈঠ পৈঠল আগি কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২১। ॥ ধানশী সুহই॥ ইহ জৈঠ পৈঠল আগি। মঝু দহত তনু-বন লাগি॥ রহু বেঢ়ি আশ না পাশ। নহি জীউ হরিণি নিকাশ॥ নহি জীউ হরিণি নি- কাস শাস না নিকসে ফাপর ধূমহি। হৃদয় বীদর শেষ শশধর সতত লুঠত ভূমহি॥ টীকা বা ব্যাখ্যা - ১-৪। “ইহ” ইত্যাদি। অগ্নি স্বরূপ এই জৈষ্ঠ প্রবেশ করিল ; (উহা) আমার দেহ-রূপ বনে লগ্ন হইয়া দগ্ধ করিতেছে! (ঐ অগ্নি) বেড়িয়া রহিয়াছে. --- আশ-পাশ নাই,--- জীবন-রূপ হরিণীর নির্গম নাই। ৫-৮। “নাহি জীউ” ইত্যাদি। জীবন-রূপ হরিণীর নির্গম নাই ; (এমন কি) সেই অগ্নির ধূমে ফাঁফর (হওয়ায়) শ্বাস নির্গত হইতেছে না ; (সুতরাং) হৃদয় বিদীর্ণ হইতেছে অর্থাৎ হৃদয়-রূপ হরিণীর শ্বাস-রোধ হইয়া মৃত্যু ঘটিয়াছে! (চির-সহচরী হরিণীর শোকে) অবশিষ্ট মৃগাঙ্ক চন্দ্র সতত ভূতলে লুণ্ঠিত হইতেছে! (অকলঙ্ক---শশি- মুখী শ্রীরাধার প্রয়তমের বিরহে ভূতলে লুণ্ঠন কবি কর্ত্তৃক হরিণী-হীন চন্দ্রের হরিণী-শোকে ভূ-লুণ্ঠনরূপে উৎপ্রেক্ষিত হওয়ায় রূপক-মূলক উৎপ্রেক্ষা-অলঙ্কার ঘটিয়াছে। ব্যাখ্যাত পাঠের অর্থ না বুঝিতে পারিয়াই বোধ হয় পরবর্ত্তী কেহ প-র (পদ রত্নাকর) পুখির গৃহীত “হৃদয়ে হৃদ জল” ইত্যাদি সুগম পাঠ কল্পনা করিয়াছেন)। ---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব মাস ভেল আষাঢ় কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২২। ॥ ধানশী সুহই॥ অব মাস ভেল আষাঢ়। হিয়া-দাহ শতগুণ বাঢ়॥ যাহাঁ দৈব দারুণ লাগি। তাহাঁ চাঁদ বরখিয়ে আগি॥ তাহাঁ চাঁদ বরখিয়ে আগি লাগয়ে গরল মলয়জ-পঙ্কহি। অমল কোমল জজল কিশলয় অনল সম হেরি শঙ্কহি॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব ভেল শাঙণ মাস কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২৩। ॥ ধানশী সুহই॥ অব ভেল শাঙণ মাস। অব নাহি জিবনক আশ॥ ঘন গগনে গরজে গভীর। হিয়া হোত জনু চৌচীর॥ হিয়া হোত জনু চৌ- চীর থীর না বান্ধে পলকাধো আর রে। ঝলকে দামিনি খোলি খাপসে মদন লেই তলোয়ার রে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ অব ভেল ভাদর মাস কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২৪। ॥ ধানশী সুহই॥ অব ভেল ভাদর মাস। ঘন বরিখে নহি দিগপাশ॥ জনু কাল-রাহুক লাগি। দিন-রাতি-পতি ভয়ে ভাগি॥ দিন রাতি পতি ভয়ে ভাগি রহলহি দিবস রজনি অভেদ রে। ঐছে দিন পিয়া নাহি মন্দিরে কোন সহ ইহ খেদ রে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ দশ দীশ ভেল পরকাশ কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২৫। ॥ ধানশী সুহই॥ দশ দীশ ভেল পরকাশ। ভৈ গেল আশিন মাস॥ হত প্রাণ অবহুঁ না জান। অরু পুন কি হেরব কান॥ অরু পুন কি হেরব কান হাম কি নিয়ড়ে ও মুখ-চন্দ রে। অমিয়া মাখন মধুর ভাখন শুনব মৃদু মুখ সুন্দরে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ দেখ সোই কাতিক মাস কবি ঘনশ্যাম দাস শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, পদসংখ্যা ১৮২৬। ॥ ধানশী সুহই॥ দেখ সোই কাতিক মাস। ভেল কুন্দ মুকুন্দ বিকাশ॥ পুম সোই রজনি সুঠান। ইহ সবহুঁ বিছুড়ল কান॥ ইহ সবহঁ বিছুড়ল কান পুন তাহে কোন অব সমুঝায় রে। প্রিয় নন্দ-নন্দন চরণে ভণ ঘন- শ্যাম দাস পুন আয় রে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |
| শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ বৈষ্ণব পদাবলী ১৯৪৬ সালে প্রতাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত “বৈষ্ণব পদাবলী” সংকলন, পৃষ্ঠা ৭৯৪-তে একটি পদ হিসেবে এইভাবে ধরা রয়েছে। কিন্তু আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৯ম পল্লব, দ্বাদশমাসিক বিরহ, পদসংখ্যা ১৮১৫। পদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায়, পৃষ্ঠা ৮৮-তে সতীশচন্দ্র রায় জানিয়েছেন যে এই পদগুলি তাঁরা ঘনশ্যাম কবিরাজের পদ বলে মনে করছেন, ভণিতা না থাকলেও। পদকল্পতরুতে এই বারটি পদরে আলাদা আলাদা পদসংখ্যা দেওয়া হয়েছে। ১৮১৫ থেকে ১৮২৬ সংখ্যক পদগুলির শেষ (১৮২৬) পদটিতেই কেবল ভণিতা রয়েছে। সেখানে সব মিলে শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ সম্পূর্ণ হয়। শ্রীরাধার দ্বাদশমাসিক বিরহ ॥ সুহই॥ দেখ --- পাপি আঘণ মাস। জনু --- নাহ বিরহ হুতাশ॥ দর --- শাই সুখ বিহি নেল। হিয়ে --- কৈছে সহে ইহ শেল॥ রে হিয়ে --- কৈছে সহ ইহ শেল ভেল মঝু প্রাণপিয়া পরদেশিয়া। জনু --- ফুটল ফুল-শর যুটল অন্তর রহল তঁহি পরবেশিয়া॥ অব --- পৌষ ভেল পরবেশ। মঝু --- নাহ রহুঁ দুরদেশ॥ গণি --- সোই কামিনী ভাগি। রহু --- পিয়ক হিয় হিয় লাগি॥ রহু --- পিয়ক হিয় হিয় লাগি শয়নহি বয়ন বয়নহিঁ ঝাঁপিয়া। হাম --- সে পাপিনি পৌষ-যামিনি যাপি থরহরি কাঁপিয়া॥ দিন --- রজনি গুণি গুণি শেষ। অব --- মাঘ ভেল পরবেশ॥ অরু --- কতহু হেরব পন্থ। নাহি --- যাত জিবন দুরন্ত॥ রে নাহি --- যাত জিবন দুরন্ত অন্তর কান্ত সন্তত চিন্তিয়া। মরম --- জরজর নয়ন ঝর ঝর তিলেক নাহি বিছুরন্তিয়া॥ অব --- ভেল ফাগুন মাস। নহি --- গেল তবহি দুরাশ॥ হত --- চিতে আন না ফূর। দিন --- রাতি তছু গুণ ঝূর॥ রে --- দিনরাতি তছু- গুণ ঝুর দূরসো ঊর পরে যব লাইয়ে। তবহিঁ --- হত চিত হোয়ত সচকিত হেরি পুন নাহি পাইয়ে॥ দেখ --- শিশিরনিশি বহি গেল। মঝু --- পিয়াক দরশ না ভেল॥ মধু --- মাস পহিলহিঁ সাজ। হত --- মদন সঞে ঋতুরাজ॥ রে --- হত মদন সঞে ঋতুরাজ আওত ভ্রমর গাওত মাতিয়া। কুহরে কোকিল সতত কুহু কুহু কুহুলিয়া উঠে ছাতিয়া॥ অব --- ভেল মাহ বৈশাখ। তরু --- কুসুম ভরু নব শাখ॥ বহু --- মলয় মারুত মন্দ। ঝরু --- মাধবী মকরন্দ॥ রে --- ঝরু মাধবী মকরন্দ গন্ধ সোঁ মত্ত মধুকর ঝঙ্কহিঁ। টঁকারি কার্মুক সাধি মনসিজ বিঁধে মরম নিশঙ্কহিঁ॥ ইহ --- জৈঠ পৈঠলি আগি। মঝু --- দহত তনুবন লাগি॥ রহু --- বেঢ়ি বেঢ়ি আশ পাশ। নাহি --- জীও হরিণী নিকাশ॥ নহি --- জীউ হরিণি নিকাশ শ্বাস না নিকসে ফাঁপর ধূমহিঁ। হৃদয় --- হৃত শেষ রস বিশোষিত লুঠত সুতপত ভূমহি॥ অব --- মাস ভেল আষাঢ়। হিয়া --- দাহ দশগুণ বাঢ়॥ যাহাঁ --- দৈব দারুণ লাগি। তাহাঁ --- চাঁদ বরখিয়ে আগি॥ তাহাঁ --- চাঁদ বরিখয়ে আগি লাগয়ে গরল মলয়জ-পঙ্কহিঁ। কমল --- কোমল সজল কিশলয় অনল সম হেরি শঙ্কহি॥ অব --- ভেল শাঙণ মাস। অরু --- নাহি জিবনক আশ॥ ঘন --- গগনে গরজে গভীর। হিয়া --- হোত জনু চৌচীর॥ রে --- হিয়া হোত জনু চৌচীর থীর না বাঁধে পলক আঁধারে। ঝলকে --- দামিনী খোলি খাঁপসি মদন লেই তরোয়াল রে॥ অব --- ভেল ভাদর মাস। ঘন --- বরিখে নাহি দিশপাশ॥ কিয়ে --- কাল রহুক লাগি। দিন --- রাতিপতি ভয়ে ভাগি॥ রে --- দিনরাতিপতি ভয়ে ভাগি রহলহি দিবস রজনি অভেদ রে। ঐছে ---সময়ে না কাহ্ন মন্দিরে কৈছে সহ ইহ খেদ রে॥ দশদিশ --- ভেল পরকাশ। ভৈগেল --- আশিন মাস॥ হত --- চিত অবহুঁ না জান। অরু --- পুন কি হেরব কান॥ অরু --- পুন কি হেরব কান নিরখব নিয়ড়ে সো মুখ চন্দ রে। অমিয়া মাখন মধুর ভাখন শুনব পুন মৃদু মন্দরে॥ দেখ --- সোই কাতিক মাস। নাহি --- যাত তবহুঁ হুতাশ॥ পুন --- সোই রজনী সুঠান। ইহ --- সবহুঁ বিছুরল কান॥ রে --- ইহ সবহঁ বিছুরল কান কান হি কোন পুন সোঙরাবরে। পিয় --- নন্দ-নন্দন চরণে যব ঘন- শ্যাম দাস ন আবরে॥ ঃঃঃঃঃ . ঘনশ্যাম কবিরাজের সূচীতে . . . . সম্মিলিত ঘনশ্যামের সূচীতে . . . মিলনসাগর |