| গোকুল ভণিতার কবির বৈষ্ণব পদাবলী |
| শুন রাধার নিলাজ নূপুর ভণিতা গোকুল কবি গোকুলানন্দ ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৯৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এই গ্রন্থে কবি গোকুলানন্দের নামে এই পদটি রাখা হয়েছে। চূড়া-নূপুরের দ্বন্দ্ব ॥ তথারাগ॥ শুন রাধার নিলাজ নূপুর। নারীর চরণে থাক এত কি গরব রাখ মনে কর আপনি ঠাকুর॥ একে সে রমণী সঙ্গে দিবানিশি থাক রঙ্গে মনে হেন লাজ নাহি বাস। অগুরু চন্দন হৈতে না জানি বা কি করিতে কোন লাজে মন্দ মন্দ হাস॥ গুণময় নাম যার এত কি গরব তার ভ্রুকুটি করহ যথা তথা। রসের পসার হৈতে নাহি জানি কোথা রৈতে তোরে আর কি বলিব কথা॥ চৃড়ার বচন শুনি হাসিয়া নূপুর অমনি কহতহি মৃদু মৃদু ভাষ। কহিবার কথা নয় কহিলে কি জানি হয় গোকুলের মনেতে উল্লাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |