| গোকুলচন্দ্র দাস ভণিতার কবির বৈষ্ণব পদাবলী |
| ভাইরে নিঠুর বড় কান ভণিতা গোকুলচন্দ্র কবি গোকুলানন্দ ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৯৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। গোষ্ঠলীলা ভাইরে নিঠুর বড় কান। ছোড়ি সখাগণ যমুনা পুলিন বন কাঁহা ওই করল পয়ান॥ ঢোঁড়ি ঢোঁড়ি বন সবাই নিরজন নাহি ভেল তাক সঙ্গ। তব হি বিরহজ্বর তাপিত অন্তর অবশ ভৈ গেয় অঙ্গ॥ নাহি দেখ তোকর নয়ন সুধাকর চৌদিশ দেখি আন্ধিআরা। তো পিয়া জীবন মরমি জন ভূখ তোহসি নয়নকি তারা॥ তিল আধ তুয়া বিনু শূন্য হি জীবন ত্রিভূবন যৈছন আগি। কাঁহা সে বাছুরি ধেনু শৃঙ্গ মুরলী বেণু ভুলহি সো পিয়া লাগি॥ বহুতহি ভাগিম গোপিয়া সঙ্গম কভু জানি হোয়ে তোহারি। গোকুলচন্দ্র দাস বোলহি তোহারি পাশ অবসো মিলব মুরারি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |