| কবি গোপাল ভট্টের বৈষ্ণব পদাবলী |
| বৃষভানু-নন্দিনিতে মন-মোহন ভণিতা গোপালভট্ট কবি গোপালভট্ট আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত ও বিরচিত এবং ১৩৩৪ (১৯২৭) সালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ১৬শ পল্লব, অষ্টতালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৮৩৩। ॥ ভৈরবী॥ বৃষভানু-নন্দিনিতে মন-মোহন কেমন লাগি বসি। পাণ খাওত পিক গীমতে ঢরকত ঝলক জেঙ যাবক সিসি॥ মধুরিম হাস বসনে ঝাঁপি শোহত মেহতে জেঙ বিজুরি গোপ্যো। কণ্ঠহি লোলত মোতিম-হার কনক-মুকুরে জেঙ তারক রোপ্যো॥ শাঙর-চীত উনতে নাগিও পলকন নারে আঁখি। যুথ যূথ মনমথ ঝূলত গোপালভট্ট ইথে সাখি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১০৫৩-পৃষ্ঠায় গোপালভট্টের নামে গোপালভট্ট ভণিতায় দেওয়া রয়েছে এই রূপে। ॥ ভৈরবী॥ বৃষভানু নন্দিনিতে মনমোহন কেমন লাগি বসি। গান গাওত পিক গীম তেঁ ঢরকত ঝলকে জেঙ যুগল শশি॥ মধুরিম হাস বসনেতে ঝাঁপি শোহত মেহতে জেঙ বিজুরি গোপ্যো। কণ্ঠহি লোলত মোতিম হার কনক-মুকুরে জেঙ তারক রোপ্যো॥ শাঙর চীত উনতে লাগিও পলকন নারে আঁখি। যুথ যুথ মনমথ ঝুরত গোপাল ভট্ট ইথে সাখি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |