| কবি গোপাল দাসের বৈষ্ণব পদাবলী |
| ছল করি বাণি কতয়ে পরলাপসি গোপালদাস আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত ও বিরচিত এবং ১৩২২ (১৯১৫) সালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ১ম খণ্ড, ২য় শাখা, ৯ম পল্লব, ধীরা মধ্যা খণ্ডিতা, পদসংখ্যা ৩৯৫। ॥ সুহই॥ ছল করি বাণি কতয়ে পরলাপসি তোহারি বচন পরমাণ। চারি পহর রাতি জাগিয়া পোহায়লুঁ আয়লি রাতি-বিহান॥ মাধব আজি বড় দেয়লি দূখ। আগো ইহ আরতি না বুঝিয়া অব তোহে হেরি পায়লুঁ বড় সুখ॥ ধ্রু॥ ভালহি সিন্দুর কাজরে পূরল বদনহি দশনক রেখ। হেরইতে তোহে লাজ মেহে হোয়ত যাবক-রাগ পরতেক॥ কমলিনী পাই সরস-রসে ভুললি না বুঝলি মালতি-গন্ধ। কহই-গোপাল- দাস নাহি সমুঝলি কী ফুলে কীয় মকরন্দ॥ ব্যাখ্যা - শ্রীরাধা কৃষ্ণকে বলিতেছেন, আর কত মিছাকথা প্রলাপের মতন বকিবে। তোমার কথাতেই প্রমাণ হইতেছে যে ইহা মিথ্যা। মাধব আজ বড় দুঃখ দিলে। আগে তোমার আসক্তির স্বরূপ বুঝি নাই, আজ বুঝিতে পারিলাম, এবং সুখী হইলাম! ( ব্যাঙ্গোক্তি )। বিমানবিহারী মজুমদার, পাঁচশত বত্সরের পদাবলী, ১৯৬১। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| জথে জথে রঙ্গিণী ব্রজকুলরমণী কবি গোপাল দাস সপ্তদশ দশকে, পীতাম্বর দাস ( রামগোপাল দাসের পুত্র ) সংকলিত ও বিরচিত এবং ১৯৪৬ সালে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, সুকুমার সেন ও প্রফুল্ল পাল দ্বারা সম্পাদিত, বৈষ্ণব পদাবলী সংকলন “অষ্টরস-ব্যাখ্যা ও রসমঞ্জরী” গ্রন্থ, অথ স্বাধীনভর্ত্তৃকা, পৃষ্ঠা ৩১৮। ॥ কেদার॥ জথে জথে রঙ্গিণী ব্রজকুলরমণী কামিনী কানন-মাহ। সবজন পরিহরি কুঞ্জে চলল হরি ভুজে ধরি রাইক বাহ॥ সজনী অব হেরি কোন বনে গেল। গুণবতী গুনহিঁ কানু মন বাঁধল নাগর অনুকুল ভেল॥ ঠামহিঁ ঠাম চরণচিহ্ন হেরই করলি জাঁহা ( জাঁহা ) কোর। কুসুম তোড়ি পুন বেশ বনাওল সুরতি রসে হই ভোর॥ কিশলয় সেজ ঠাম ঠাম হেরই ছুটল কত ফুল বাণ। দুহুঁ পরিমলে কাননমাহা মাহ গুঞ্জরে মধুকর জান॥ ধনি ধনি রমণী শিরোমণি সুন্দরি আরাধল মনমথ দেব। গোপালদাস কহু প্রেমকো কহু তহু আরাধলি হরি দেব॥ এই পদটি এই ভাবেই রয়েছে, আনুমানিক ১৭৫০ সালে গোকুলানন্দ সেন (বৈষ্ণবদাস) সংকলিত ও বিরচিত এবং ১৩২৫ (১৯১৮) সালে, সতীশচন্দ্র রায় দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদকল্পতরু”, ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ পল্লব, শরত্কালীয় মহারাস, পদসংখ্যা ১২৬১। শরত্কালীয় মহারাস ॥ কেদার॥ যুথে যুথে রঙ্গিণি বরজ-বর-কামিনি যামিনি কানন মাহ। সব জন পরিহরি কুঞ্জে চলল হরি করে ধরি রাইক বাহ॥ সজনি, অব হরি কোন কানন মাহা গেল। গুণবতী গুনহি মনহি মন বান্ধল নাগর অনুকুল ভেল॥ ধ্রু॥ ঠামহি ঠাম চরণচিহ্ন হেরই রাই করল জাহাঁ কোর। কুসুম তোড়ি বহু বেশ বনায়ল সুরত-রভসে ভেল ভোর॥ কিশলয় শেজ ঠামহিঁ ঠাম হেরই টুটল কত ফুলমাল। দুহুঁ অঙ্গ-পরিমলে কাননবাসল গুঞ্জরে মধুকর-জাল॥ ধনি ধনি রমণী শিরোমণি সুন্দরি আরাধল মনমথ দেব। গোপালদাস কহু ও সহচরি সহ রাধামাধব সেব॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |