| কবি গোপাল দাসের বৈষ্ণব পদাবলী |
| নিদানের বন্ধু তুমি শুনিয়াছি হরি কবি গোপাল দাস ১৯৩৪ সালে জগবন্ধু ভদ্র সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীগৌরপদ তরঙ্গিণী”, থেকে নেওয়া। পরিশিষ্ট, প্রথম উচ্ছ্বাস, পদসংখ্যা ২৯, পৃষ্ঠা ৩৪৩। ॥ পাহিড়া॥ নিদানের বন্ধু তুমি শুনিয়াছি হরি। মুঞি পাপী দুরাচার সাধনভজনহীন পরুণাম ভাবি এবে মরি॥ ধ্রু॥ ঘোর বৃদ্ধকাল আইল অন্তদন্ত সব গেল দুর্ব্বাসনা গেল না কেবল। ধবল হইল কেশ তমু অঙ্গের করি বেশ মুই প্রভু অবুঝ পাগল॥ জানি এ মাটির দেহ মাটিতেই ঘুরি ফিরি অন্তিমেও হৈয়া যাবে মাটি। কিন্তু কি বিষম ভুল চন্দ্ন সুগন্ধ তৈলে তাহার করিয়ে পরিপাটী॥ জনম আঁধল যেই সে যদি গর্ত্তেতে পড়ে ধরি তুলে যে থাকয়ে কাছে। নয়ান থাকিতে যেই ভবকূপে ডুবে মরে তার আর কি সহায় আছে॥ কিন্তু হরি ভবরোগে তব নাম-মহৌষধি শাস্ত্র আর সাধু মুখে শুনি। দিয়াছি তোমাতে ভার গোপালেরে কর পার দিয়া হরি চরণতরণী॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |