| কবি গৌরমোহন দাসের বৈষ্ণব পদাবলী |
| সুন্দরি মাধব তুয়া পথ হেরই ভণিতা গৌরমোহন আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা - ২য় ভাগ, ১৩শ পল্লব, অভিসারোত্কণ্ঠা, ১০২৬-পদসংখ্যা। ॥ মঙ্গল॥ সুন্দরি মাধব তুয়া পথ হেরই তুরিতে করহ অভিসার। গগন উপরে ঊয়ল বিধু-মণ্ডল বিমল কিরণ পরচার॥ সমুচিত বেশ করহ বর চন্দন কপুর-খচিত করি অঙ্গ। দুগ্ধ-ফেন-সিত অম্বর পহিরহ কুঞ্জহি চলহ নিশঙ্ক॥ চরণ-কমলে-নূ- পুর তেজি সুন্দরি চল তাহে শবদ-রহিত। এতহিঁ বচনে চললি গজ-গামিনি মনসিজ-মদে উলসিত॥ নয়ন কমল-মৃগ- খঞ্জম-গঞ্জন সচকিত হেরত গোরি। গৌরমোহন অনু- মানই আনবি শ্যাম-নয়ন চিত চোরি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |