| কবি হরেকৃষ্ণ দাসের বৈষ্ণব পদাবলী |
| এক যে সুন্দরী বরণ বিজুরি কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৭। শ্রীকৃষ্ণের পূর্ব্বরাগ ॥ ধানশী॥ এক যে সুন্দরী বরণ বিজুরি সখী পাঁচ সাত সঙ্গে। বদন নুনুঙা ভ্রুযুগ ধনুঙা লোচন জিনি কুরঙ্গে॥ গজ অরি জিনি মাজা অতি খিনি তথি নাভি সরোবরে। উর উচ দেখি চক্রবাক পাখি অতিশয় শোভা করে॥ সুবল বন্ধুয়া অহে। হেরি তার রূপ রসময় কূপ রতিপতি মোরে দহে॥ ধ্রু॥ কোন জন মোরে আনি দিবে তারে কে তার মরম জানে। হরেকৃষ্ণ বোলে পাঠাও সখারে তাঁর প্রিয় সখি স্থানে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| শুনি সখির বচন হৃদয় অতি উলসিত কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৮। অভিসার ॥ শ্রীরাগ॥ শুনি সখির বচন হৃদয় অতি উলসিত চল সভে করি অভিসার। সঙ্গে রঙ্গিণী সব ভূষণ নব নব নব নব করত শিঙ্গার॥ নব নব কঙ্কণ খচিত রতন নব করে শোভিত নব শংখ। নব নব কেয়ূর যুগল বাহুপর দোলত মণিময় ঝম্প॥ নব গজমোতিম রতনজড়িত হেম নাসা খগ পতি ধন্দ। নব নব চীর ঝলকে যৈছে দামিনী আঁটি পরত নিবিবন্ধ॥ রাতা চরণ রঞ্জন যাবক নূপুর রুনুঝুনু বাজ। লহু লহু গমন চরণ ডারত মহী রাজহংস গতি লাজ॥ আনন্দে সুন্দরী নাহ বদন হেরী মীলল সঙ্কেত ধাম। দাস হরেকৃষ্ণ হরষিত অন্তর করত লাখ পরণাম॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কমল কাননে করিণীর সনে কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৮। মিলন ॥ শ্রীরাগ॥ কমল কাননে করিণীর সনে করি করে যৈছে মেলি। কানু সুঘড় কামিনী পাইয়া তেমনি করিছে কেলি॥ করেতে ধরই কনক কটোরী প্রিয়ার হৃদয় মাঝ। কুঙ্কুম চন্দন করে বিলেপন বিদগধবর রাজ॥ কুঞ্জের মাঝারে কানু সে বিহরে কনক লিতা লৈয়া। কুমুদিনি মন হৈল হরশন কুমুদ বন্ধুয়া পাইয়া॥ কতেক প্রকারে কামিনি তোষিল কানু সে পিরীতি জানে। করে কণ্ঠ ধরি অধর কমলে অমিয়া করল পানে॥ কনক কিঙ্কিণী কবরি বসন খসি পড়ে অঙ্গ হৈতে। দাস হরেকৃষ্ণ যুগল রচিত দেখে সখিগণ সাথে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রজনী ত্রিযামা নাহ সহ বিলসিয়া কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৯। রসালস ॥ বিভাস॥ রজনী ত্রিযামা নাহ সহ বিলসিয়া শুতলি পিয়া পরিযঙ্কে। যামিনী শেষে জাগি ধনি বৈঠল বায়স জলপ আতঙ্কে॥ চলইতে সুন্দরী উঠি চাহত যব কানু পুন করতহিঁ অঙ্কে। ছাড়হ নাগরবর মুগধ অতিশয় নাহি তোহে লোক ভয় শঙ্কে॥ পূরব দীশ হের উদয় দিবাকর নিজঘর চলত মৃগাঙ্কে। জাগব গুরুজন পন্থ নিহারব তোহে জানি হোয়ব কলঙ্কে॥ শুন শুন গিরিধর ত্বরিতে বিদায় কর রাই হোয়ত উপচঙ্কে। দাস হরেকৃষ্ণ সঙ্গে চলি যাওব ধনিক নাহি কিছু ঝঙ্কে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| বিলাস আলসে রাই উঠি বৈসে কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৯। জলকেলি ॥ বিভাস॥ বিলাস আলসে রাই উঠি বৈসে মুকুরে বদন হেরি। সিন্দু চন্দন লোচনে অঞ্জন কবরি বান্ধয়ে ফেরি॥ শিখিল বসন অঙ্গের ভূষণ স্বেদ বিন্দু বিন্দু গায়। হেন কালে সখি আনি আমলকী নাহিতে লইয়া যায়॥ নাগরের সঙ্গে যায় রস রঙ্গে সখিগণ একূমেলি। বসন ভূষণ তীরেতে রাখিয়া সভে করে জল কেলি॥ জল তুলি তুলি ভরিয়া অঞ্জলি কানু অঙ্গে দেই রাই। রসিক নাগর ফেলি দেয় জল রাইর বদন চাই॥ করি জল খেলা যত ব্রজবালা কুঞ্জের মাঝারে যায়। যুগল কিশোর বৈসে বেদীপর দাস হরেকৃষ্ণ গায়॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনি মৌনি পেঁখলু কাহে কান কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৪৯। শ্রীকৃষ্ণের মান ॥ গান্ধার॥ সজনি মৌনি পেঁখলু কাহে কান। হেরি মঝু বদন পালটি মুখ বঙ্কিম কাহে করল নাহি জান॥ ধ্রু॥ বহুবিধ ভাবি অন্ত নাহি পাওল কিয়ে ইথে আছয়ে বিশেষ। যব হাম মান করল হরি সঙ্গতি তব নাহি কৈল এতদেশ॥ যো হরি লাগি সহই গুরু গঞ্জন গৃহপতি মতি ভেল আন। সো পহুঁ এত মুঝে মান করব সখি সপনেও না ছিল তান॥ কহে হরেকৃষ্ণ ভাব না বুঝিয়ে হরিপদে সঁপি নিজ দেহ। ধিক ধিক জীবন নারীক যৌবন যাকর পরবশ নেহ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| রাইর মুখেতে দুখের কথনা কবি হরিকৃষ্ণ দাস হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, পৃষ্ঠা ৯৫০। অথ দূতী ॥ সুহই রাগ॥ রাইর মুখেতে দুখের কথনা শুনি প্রিয় সখি যান। ইসত হাসিয়া সকলে ত্বরিতে ভাঙ্গাইতে কানু মান॥ শুনহ নাগর কান। একি অদভুত শুনিয়ে চরিত প্রিয়াকে কব়্যাছ মান॥ ধ্রু॥ বিদগধ হৈয়া কি দোষ দেখিয়া বাঁকা কৈলে নিজ মুখ। রাই পালটিয়া গমন করিলা মরমে পাইয়া দুখ॥ দূতীর চাতুরী বুঝিয়া কংসারি মান মন কথা কয়। কহে হরেকৃষ্ণ সখীর বচনে রাইরে সদয় হয়॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |