কবি হরেকৃষ্ণ দাস - এর একটি মাত্র পদ পদকল্পতরুতে (পদসংখ্যা ১৩৭০) রয়েছে। তাঁর পরিচয় এবং
সময়কাল অজ্ঞাত।

পদকল্পতরুর সম্পাদক সতীশচন্দ্র রায় মনে করতেন যে, পদকল্পতরই পদসংখ্যা ৬০ এর রচয়িতা হরিকৃষ্ণ
দাস এবং এই হরেকৃষ্ণ দাস একই ব্যক্তি।

মিলনসাগরে কবি হরিকৃষ্ণ দাসের পাতায় যেতে এখানে ক্লিক করুন

জগবন্ধু ভদ্রর গৌরপদ-তরঙ্গিণী সংকলনেও পদকল্পতরুর পদসংখ্যা ৬০ এর রচয়িতা হরিকৃষ্ণ দাসের “কি
মধুর মধুর বয়স নব কৈশোর” পদটি তিনি হরেকৃষ্ণ দাসের ভণিতাযুক্ত পদ হিসেবে প্রকাশ করেছেন।  

এই কারণেই সতীশচন্দ্র রায় তাঁর পদকল্পতরুর, ৫ম খণ্ড, ভূমিকার, ২৩২ পৃষ্ঠায় লিখেছেন . . .

আমাদের বিবেচনা হয় যে, ‘হরিকৃষ্ণ দাস’ ও ‘হরেকৃষ্ণ দাস’ এক ও অভিন্ন পদ-কর্ত্তা। গায়ক বা পুথি-
লেখকদিগের খাম-খেয়ালীর দরুণ, এক নামই কোথাও ‘হরিকৃষ্ণ’ ও কোথাও ‘হরেকৃষ্ণ’ হইয়াছে।
আমাদের এই অনুমানের একটা প্রত্যখ্য প্রমাণ এই যে, পদকল্পতরুর ‘হরিকৃষ্ণ’ দাস ভণিতার ৬০ সংখ্যক
পদটাই জগবন্ধু বাবুর গৌরপদ-তরঙ্গিণীর ২৯৭ পৃষ্ঠায় ‘হরেকৃষ্ণ’ দাসের ভণিতা সহ পাওয়া গিয়াছে। জগবন্ধু
বাবু হরেকৃষ্ণ দাসের কোন পরিচয় সংগ্রহ করিতে পারেন নাই, আমরাও পারি নাই
।”

১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের “বৈষ্ণব পদাবলী” নামক সংকলনে তিনি হরেকৃষ্ণ দাসের
৪২টি পদ সংকলিত করেছেন। পদকল্পতরুর কবি হরিকৃষ্ণ দাসের পদসংখ্য ৬০-এর “কি মধুর মধুর বয়স
নব কৈশোর” পদটিও ওই গ্রন্থে হরেকৃষ্ণ দাসের ৪২টি পদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

পদকল্পতরু ছাড়া, অন্যান্য সব সংকলনে এই পদটির রচয়িতার নাম হরেকৃষ্ণ দাস রয়েছে।

আমরা
মিলনসাগরে  কবি হরেকৃষ্ণ দাসের বৈষ্ণব পদাবলী আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।



কবি হরেকৃষ্ণ দাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন
কবি হরিকৃষ্ণ দাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ১৯.৪.২০১৭                                                          
...
বৈষ্ণব পদাবলী নিয়ে মিলনসাগরের ভূমিকা     
বৈষ্ণব পদাবলীর "রাগ"      
কৃতজ্ঞতা স্বীকার ও উত্স গ্রন্থাবলী     
মিলনসাগরে কেন বৈষ্ণব পদাবলী ?     
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .
*

এই পাতার উপরে . . .