কবি হরিবল্লভের বৈষ্ণব পদাবলী
*
দেখ দেখ সোই মূরতিময় লেহ
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। প্রথম
ক্ষণদা - কৃষ্ণা প্রতিপদ, পদসংখ্যা ১, পৃষ্ঠা ২।

শ্রীগৌরচন্দ্রস্য।

॥ কেদার॥

দেখ দেখ সোই মূরতিময় লেহ।
কাঞ্চন-কাঁতি                                সুধা জিনি মধুরিম
নয়ন-চষক ভরি লেহ॥ ধ্রু॥
শ্যামল বরণ                                   মধুর-রস ঔষধি
পূরব যো গোকুল মাহ।
উপজল জগত                                 যবতী উমতাওল
যো সৌরভ পরবাহ॥
যো রস বরজ-                                 গোরী-কুচমণ্ডল-
মণ্ডন-বর করি রাখি।
তে ভেল গৌর                                গৌড় অব আওল
প্রকট প্রেম-সুরশাখী॥
সকল-ভুবন-সুখ                                  কীর্ত্তন সম্পদ
মত্ত রহল দিন রাতি।
ভব-দব কোন্                                কোন্ কলি-কল্মষ
যাঁহা হরিবল্লভ ভাতি॥

.                       *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আওলি দূতী রহসি চলু বালা
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। প্রথম ক্ষণদা - কৃষ্ণা প্রতিপদ, পদসংখ্যা ৮, পৃষ্ঠা ৭।


.        ॥ বরাড়ী॥

আওলি দূতী রহসি চলু বালা।
পুছইতে শুনই কহই সোই কালা॥
কমল-নয়ন রূপগুণক ফান্দে।
সুচতুর দূতী রমণী-মন বান্ধে॥
জানল বাত মনোভব-ভূপে।
ধনীক ডারল লালস-রস-কূপে॥
তব্ দূতীক করু শরণ কিশোরী।
সো দেওলি অভিসারকো ডুরী॥
সম্ভ্রমে গহি গহি তা কর-মূল।
পাওলি ধনী যমুনাক কূল॥
সাধসে ধাধসে ধক ধক প্রাণ।
কহে হরিবল্লভ ভেটহ কান॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব কৈছে মিলব তোহে সোই
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। দ্বিতীয় ক্ষণদা - কৃষ্ণা দ্বিতীয়া, পদসংখ্যা ৪, পৃষ্ঠা ১৩।


শ্রীকৃষ্ণেন সহ সখ্যা উক্তি-প্রত্যুক্তি।

.        ॥ বরাড়ী॥

মাধব কৈছে মিলব তোহে সোই।
কুলবতী বালা সুলভ নাহি হোই॥
এ সখি! এ মঝু তনু মন প্রাণ।
যাই কহ তাহে দেয়নু দান॥
তুহুঁ অতি লোলুপ গিরিবরধারি।
সো ধনী অতি পরবশ পর-নারী॥
অতি কূলশীল লাজ ভয় পুঞ্জে।
কেমন যুকতি তাহে আনব কুঞ্জে॥
এক কুসুম-শর বল যদি করয়ে।
তুহুঁ অতি সুকৃত শাখী ফল ধরয়ে॥
তব্ হাম এ যশ পাওব আজি।
পূরব তোহারি মনোরথ-রাজি॥
এত কহি আলী চললি যঁহি বালা।
গহি হরিবল্লভ গুণ-মণি-মালা॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
কতহিঁ মনোরথ মনমথ-রঙ্গে
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। তৃতীয় ক্ষণদা - কৃষ্ণা তৃতীয়া, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ২২।


.        ॥ ধানশী॥

কতহিঁ মনোরথ মনমথ-রঙ্গে।
আওলি রমণী বিপিন সখী সঙ্গে॥
কেলি-সদনে পিয়-বদন নেহারি।
পালটি চললি ধনী পদ দুই চারি॥
সহচরী অঞ্চল ধরি ধরি রাখে।
বালা মনসিজ-রস নাহি চাখে॥
লাজকে রাজ সুতনু-তনু-দেশে।
সঙ্কোচ-সচিব তঁহি করল প্রবেশে॥
কহে হরিবল্লভ ফুলশর আগে।
কাজা সচিব সবহুঁ চলি ভাগে॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
যব্ ধনী ভুজ ভরি ধরল মুরারি
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। তৃতীয় ক্ষণদা - কৃষ্ণা তৃতীয়া, পদসংখ্যা ৯, পৃষ্ঠা ২৩।


.        ॥ ধানশী॥

যব্ ধনী ভুজ ভরি ধরল মুরারি।
ভিজল বসন তন রোদন-বারি॥
ঘন ঘন উছলত পিয়-হিয় মাহ।
কুসুম-শয়ন-তলে আনল নাহ॥
হসি হসি হরি যব্ খোলত বাস।
থরহরি কাঁপই নহি নহি ভাষ॥
অতি ডরে কাতর ধনী-মুখ দেখি।
তব্ লহু লহু উর পর নখ-রেখি॥
লহু লহু আলিঙ্গন লহু লহু কেলি।
লহু লহু অধরক দংশন ভেলি॥
কাঁপয়ে অঙ্গ সঘনে সিতকারে।
বিজুরী চমকে যৈছে নীরদ-ভারে॥
রহি রহি মনসিজ অনুভবি শেষে।
তব্ সুখ-সাগরে করল প্রবেশে॥
বালা মনহিঁ পাওল আশোয়াস।
এত দিনে জনমক ভাহ্গল তরাস॥
জানল রতিরস-কৌতুক-রঙ্গ।
জনম সফল মানল পিয়া সঙ্গ॥
দোঁহ তনু দোঁহ মন বন্ধন ভেলা।
সখী-লোচন মাধুরী ভরি নেলা॥
কহে হরিবল্লভ বল্লভ-লাল।
রতি-রস পাঠ পড়াওল ভাল॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আওরি সহচরী চাতুরী-সিন্ধু
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। চতুর্থ ক্ষণদা - কৃষ্ণা চতুর্থী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ২৯।


.        ॥ বালা॥

আওরি সহচরী চাতুরী-সিন্ধু।
তাঁহা আওলি যাঁহা গোকুল-ইন্দু॥
পুছইতে বাত বদনে ধরু চীর।
মিলিত নয়নে নিঝরে ঝরু নীর॥
পুন পুছইতে বলে গদ গদ বোল।
মাধব বান্ধল হিয়ে উতরোল॥
কি পুছসি গোকুল-জীবন-নাহ।
প্রেম-হুতাশন-কুণ্ডকো মাহ॥
সো সুকুমারীকো প্রাণ-পতঙ্গ।
আহুতি দেওত নৃপতি-অনঙ্গ॥
কহে হরিবল্লভ শুন শুন কান।
সব সখীগণ মিলি তেজব পরাণ॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সঙ্কেত-কেলি-নিকেতন জানি
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। চতুর্থ ক্ষণদা - কৃষ্ণা চতুর্থী, পদসংখ্যা ৯, পৃষ্ঠা ৩০।


.        ॥ ভূপালী॥

সঙ্কেত-কেলি-নিকেতন জানি।
নীল-রতন জনু পাওল পাণি॥
আওলি সহচরী হরিষ-তরঙ্গে।
যঁহি ধনী বৈঠই সহচরী সঙ্গে॥
যতন সফল ভেল জানল বালা।
শরদে বিকসি জনু মালতী-মালা॥
কহে হরিবল্লভ ভাঙ্গল ধন্ধ।
তুহুঁ চান্দনী হরি পূরণ চন্দ॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
রতি-রসে চঞ্চল নাগর-রাজ
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। চতুর্থ ক্ষণদা - কৃষ্ণা চতুর্থী, পদসংখ্যা ১৩, পৃষ্ঠা ৩৩।


.        ॥ ভূপালী॥

রতি-রসে চঞ্চল নাগর-রাজ।
বালী বিলাসিনী অতি ভয় লাজ॥
না জানিয়ে আজি কোন গতি হোয়।
এতহুঁ বিচারি নিচোলে রহু গোয়॥
কত কত কাকুতি করতহিঁ কান।
ইতর না দেই শুনত দেই কান॥
লহু লহু কুচ পর যব ধরু হাত।
মনমথ তবহিঁ করল শরাঘাত॥
ভুজ-বলে বিগত-বসন করু অঙ্গ।
উথলল কত শত চবিকে তরঙ্গ॥
হেরি হেরি হরি যব্ পাওল ধন্ধ।
তৈখনে মদন বাঁধল রতি-ফন্দ॥
কুঞ্চিত ভুজ করু কঞ্চুক ঠাম।
দ্বার মুদল কিয়ে মনমথ-গাম॥
তব্ কিয়ে মদন-দেব বর দেলা।
রতি-রণে ধনীকো সাহস কছু ভেলা॥
কহে হরিবল্লভ পহিলহি রঙ্গ।
লহু লহু সুরত শিথিল ভেল অঙ্গ॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনি ধনি! চলু অভিসার
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। পঞ্চম
ক্ষণদা - কৃষ্ণা পঞ্চমী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৩৯।


॥ কেদার॥

ধনি ধনি! চলু অভিসার।
শুভ দিন আজু                                রাজপথে মনমথ
পাওবি কিরীতি বিথার॥
গুরুজন-নয়ন                                অন্ধ করি আওল
বান্ধব তিমির বিশোখ।
তুয়া ঊর ফুরত                                বাম কুচ লোচন
বহু মঙ্গল করি লেখ॥
কুলবতী-পরম                                করম অব সব তুহুঁ
গুরু-মন্দিরে চলু রাখি।
প্রিয়তম সঙ্গে                                রঙ্গ করু চিরদিনে
ফলিত মনোরথ-শাখী॥
নীরদে বিজুরী                                বিজুরী সঞে নীরদ
কিঙ্কিনণী-গরজন জান।
হরিখ বরিখে ফুল                        সব সখী শিখি-কুল
হরিবল্লভ গুণ গান॥

.           *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বালী বিলাসিনী মনসিজ-নাট
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। পঞ্চম ক্ষণদা - কৃষ্ণা পঞ্চমী, পদসংখ্যা ১১, পৃষ্ঠা ৪১।


.        ॥ পঠমঞ্জরী॥

বালী বিলাসিনী মনসিজ-নাট।
অব কছু কছু সমুঝয়ে রস-পাঠ॥
শশিমুখী রহি রহি লহু লহু বোলে।
প্রিয়তম-শ্রবণে অমৃত-রস ঘোলে॥
যত যত করে ধনী কাকুতি দম্ভ।
বিদগধ ততহিঁ গাঢ় পরিরম্ভ॥
হরিণ-নয়নে সঘনে সীতকার।
টুটত কুচ-কঞ্চুক মণি-হার॥
নির্ভর বিম্ব-অধর পর দংশে।
অনুভবি মনমথ-রস পরশংসে॥
ঘন দামিনী মিলি কেলি-বিলাস।
সখীজন-নয়ন-শিখিনী সহাস॥
কঙ্কণ কিঙিকিণী নূপুর বাজে।
এত দিনে মনমথ পাওল রাজে॥
শ্রম-জলে দোহুঁ তনু ভরু নব প্রেম।
মাজি ধোওলি যৈছে নীলমণি হেম॥
কহে হরিবল্লভ আলী সমাজ।
রাখল লোচন-সম্পূট মাধ॥

.           *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর