| কবি হরিবল্লভের বৈষ্ণব পদাবলী |
| রতি-সুখ-শয়ন সাজি সহচরী মেলি কবি হরিবল্লভ আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। ষষ্ঠ ক্ষণদা - কৃষ্ণা ষষ্ঠী, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ৪৬। ॥ কেদার॥ রতি-সুখ-শয়ন সাজি সহচরী মেলি রাই রহলি নব কুঞ্জে। খণে খণে ভাবিনী মনহিঁ বিচারত বিবিধ মনোরথ-পুঞ্জে॥ রসময় নাগর কান। সঙ্কেত জানি দূতী-বচনামৃতে সংভ্রমে করল পয়ান॥ রসময়-আনন শশধর-সুন্দর নয়ন-চকোরক বাস। অপরূপ সোই চপল ভেল কামিনী- মুখ-পঙ্কজ-মধু-আশ॥ মনমথ মথই মনোরথ-মন্দরে হরি-মন-জলধি বিথার। কহে হরিবল্লভ অব জানি উপজয় কেলি-অমৃত-রস-সার॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনি! অনুপম প্রেম তরঙ্গ কবি হরিবল্লভ আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। নবম ক্ষণদা - কৃষ্ণা নবমী, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ৭০। ॥ সিন্ধুড়া॥ সজনি! অনুপম প্রেম তরঙ্গ। যাঁহা বহু ভাতি তরুণ তরুণী জন নাচাওত নৃপতি-অনঙ্গ॥ ধ্রু॥ কানুকো তাপ দাব বিকটানল ধনী ধরল যব্ শ্রবণে। গরাসল মান- তিমির-মন-মাখন- গিরি পিঘলাওত তখনে॥ মূরত নেহ নিঝরে সোই লোচন ঝরি ঝরি সিঞ্চিত চীরে। সম্ভ্রমে বিকলঁ কমলমুখী অতিশয়ে অভিসরু কালিন্দী-তীরে॥ আওলি রাই পাওল পহুঁ চেতন ধাওল তব্ পাঁচ-বাণ। কহে হরিবল্লভ বল্লভ-দরশনে পালটি আওল পুন মান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সাহসে ভর করি রাই-চিবুকে ধরি কবি হরিবল্লভ আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। নবম ক্ষণদা - কৃষ্ণা নবমী, পদসংখ্যা ১০, পৃষ্ঠা ৭৪। ॥ কেদার॥ সাহসে ভর করি রাই-চিবুকে ধরি নাহ বৈঠাওল কোর। কাহে দুখ দেওসি কি ফল পাওসি বোলই নওল কিশোর॥ সজনি! কেলি-বিলাসিনী রাধা। মান-বিধুন্তুদ- মুকত বদন-শশী দেখোঁ নাহোঁ সুখ-সাধা॥ চুম্বনে বদন বঙ্ক করি বোলই বিপিনে বেলী কত লাখ। বিকসই অবিরত তুহুঁ ভমরা মত যাহ মধুর-রস চাখ॥ মালতী ছোড়ি ভ্রমরা কহাঁ যাওব কহত কলা-নিধি কান। কুটিল-কটাখ- লাখ-শরে জর জর করত অধর-মধু-পান॥ মনসিজ-তরজনে কিঙ্কিণী-গরজনে হার সঞে টুটল মান। কহে হরিবল্লভ পরিরম্ভণ-মণি করত পরস্পর দান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| শুন সজনি! অপরূপ বিহারকো রাধা কবি হরিবল্লভ আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। দশম ক্ষণদা - কৃষ্ণা দশমী, পদসংখ্যা ৪, পৃষ্ঠা ৭৮। ॥ সিন্ধুড়া॥ শুন সজনি! অপরূপ বিহারকো রাধা। সহচর শতহুঁ কতহুঁ উপচারত পারত ন পুন সমাধা॥ চন্দন চন্দ সলিল নলিনী-দলে বিচরল বিবিধ উপায়। সবহুঁ বিফল ভেল বজরকো আনল জল-লবে কৈছে নিবায়॥ তুয়া গুণ-কঞ্জ- পুঞ্জ হিয়ে ধারল মাধব শিশিরকো আশে। তুয়া মুখ দরশ পরশ বিনে সো পুন বাঢ়াওল দ্বিগুণ হুতাশে॥ সো অব মূরছিত তবহুঁ কঠিন চিত মনমথ হানয়ে বাণ। তুয়া অধরামৃত বিনু নাহি জীয়ত হরিবল্লভ পরমাণ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| সজনি! এত দিনে ভাঙ্গল ধন্দ কবি হরিবল্লভ আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। ত্রয়োদশ ক্ষণদা - কৃষ্ণা ত্রয়োদশী, পদসংখ্যা ৫, পৃষ্ঠা ১০২। ॥ বরাড়ী॥ সজনি! এত দিনে ভাঙ্গল ধন্দ। তুয়া অনুরাগ- তরঙ্গিণী-রঙ্গিণী কোন্ করব অব বন্ধ॥ ধৈরজ-লাজ- কুল-করু ভাঙ্গই লঙ্ঘই গুরু গিরি রোধে। মাধব-কেলি- সুধারস-সাগরে লাগত বিগত বিরোধে॥ করু অভিসার হার মণি-ভূষণ নীল বসন ধরু অঙ্গে। এ সুখ যামিনী বিলসহ কামিনী দামিনী জনু ঘন সঙ্গে॥ তুয়া পথ চাই রাই রাই বলি গদ গদ বিকল পরাণ। ক্ষণ এক কোটী কোটী যুগ মানত হরিবল্লভ পরমাণ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |