কবি হরিবল্লভের বৈষ্ণব পদাবলী
*
( আজু ) কাননে হেরি হেরি রহু ধন্দে
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।
ত্রয়োদশ ক্ষণদা - কৃষ্ণা ত্রয়োদশী, পদসংখ্যা ৯৫, পৃষ্ঠা ১০৫।


॥ কেদার॥

( আজু ) কাননে হেরি হেরি রহু ধন্দে।
মনমথ-রাজ                                    লাজ-ভয় তেজাওল
রমণী পড়লি রতি-ফান্দে॥
যুগল-কিশোর                                     ওর নাহি আরতি
চোরি-রভস-রস-রঙ্গে।
দোহুঁ ভুজ-বেলী                                মেলি তনু তনু ভরি
ডুবল মদন-তরঙ্গে॥
চম্পকে নীল                                    নলিনী কিয়ে পৈঠল
নীল নলিনী কিয়ে চম্প।
কিয়ে দামিনী-ঘন                                   একহিঁ তনু মন
সুখ-সাগরে দেই ঝম্প॥
এ সুখ-রাতি                                       মাতি রহু মাধব
সখীজন মনহি হুলাস।
লোচন যুগল                                     সফল কব্ হোয়ব
হরিবল্লভ ধরু আশ॥

.                       *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুখময় কাননে ফুটল মাধবী
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। ষোড়ষ
ক্ষণদা - শুক্লা প্রতিপদ, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ১২৩।


॥ কামোদ॥

সুখময় কাননে                                   ফুটল মাধবী
পরিমলে ভরল দিগন্ত।
দূতীকো মধুর                                বচন-সুখ-মারুত
মধুকরে কহল এতান্ত॥
মধু-সূদন-রস-রঙ্গ।
চলি চলি বিপিন-                             কুঞ্জ গিরি-গহ্বরে
পাওল মাধবী সঙ্গ॥ ধ্রু॥
রস দরশাই                                    যবহুঁ বহু বারল
চঞ্চল পল্লব হাতে।
নহি নহি বচন                                রচন সমুঝাওল
পবন ধূনায়ত মাথে॥
বহু গুঞ্জরি                            বিনতি নতি করি করি
মাধপী মধুপ মানাই।
তব্ মধুপানে                                  মনোরথ পূরল
হরিবল্লভ-সুখদায়ী॥

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি-গলে লাগল চম্পক-মালা
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। ষোড়ষ ক্ষণদা - শুক্লা প্রতিপদ, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ১২৪।


.        ॥ ভূপালী॥

হরি-গলে লাগল চম্পক-মালা।
পুলকিল বাহু বিহসি রহু বালা॥
কানু রহল মুখ-কমল লাগাই।
তাহিঁ কমলমুখী মুখ লপটাই॥
হাসি হরি নখ দেই গেড়ুয়া বিদার।
ধনী কুচ চাপি রবই সীতকার॥
দৃঢ় পরিরম্ভণ করু কত বার।
বিগলিত কুন্তল টুটল হার॥
ঝন ঝন কিঙ্কিণী নূপুর স্বান।
আনন্দে পূরল সহচরী-কাণ॥
উছলল সৌরভ মধুকর গান।
শ্রম-জলে দুহুঁ তনু করল সিনান॥
কহে হরিবল্লভ এ সুখ-রাতি।
মনমথ-সাগরে ডুবল মাতি॥


হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৯৪৬, ৮১১
পৃষ্ঠায় এই পদটি এইভাবে রয়েছে।

.        ॥ কেদার॥

দৃঢ় পররমিভণ করু কত বার।
বিগলিত কুন্তল টুটল হার॥
ঝন ঝন কিঙ্কিণী নূপুর সান।
আনন্দে পূরল সহচরী কান॥
উছলল সৌরভ মধুকর গান।
শ্রমজলে দুহুতনু করল সিনান॥
কহে হরিবল্লভ এ সুখরাতি।
মনমথ সাগরে ডূবল মাতি॥

.         *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! বিধি কি পূরাওব সাধা
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। সপ্তদশ ক্ষণদা - শুক্লা দ্বিতীয়া, পদসংখ্যা ৫, পৃষ্ঠা ১২৮।


.        ॥ বরাড়ী॥

এ সখি! বিধি কি পূরাওব সাধা।
পুন কিয়ে নিরখব রূপ-নিধি রাধা॥
যদি পুন না মিলব সো বর-রামা।
তব্ জীউ-ভার ধরব কোন্ কামা॥
তুহুঁ ভেলি দূতী পাশ ভেল আশা।
জীউ বান্ধব কিয়ে করব উদাসা॥
শুনি হরি-বচন দূতী অবিলম্বে।
আওলি চলি যাঁহা রমণী-কদম্বে॥
কহে হরিবল্লভ শুন ব্রজবালা।
হরি জপয়ে তুয়া গুণ মণি-মালা॥

.         *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সঘনে আলিঙ্গন করু কত ছন্দ
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। সপ্তদশ ক্ষণদা - শুক্লা দ্বিতীয়া, পদসংখ্যা ৮, পৃষ্ঠা ১৩০।


.        ॥ মায়ূর॥

সঘনে আলিঙ্গন করু কত ছন্দ।
জনু ঘন দামিনী লাগল দ্বন্দ্ব॥
বদনে বদন ধরু মনমথ-ফন্দ।
কিয়ে একু ঠামে বান্ধল যুগ চন্দ॥
মদন-মহোদধি উছল হিলোর।
জনু নিধি-যুগল করত ঝকঝোর॥
শ্রম-জলে পূরিত দুহুঁ ভেল এক।
জনু রতি-মঙ্গল-জয়-অভিষেক॥
ঘেরি রহল কচ-তিমির বিথার।
জনু রণ জিতল জয় পরচার॥
রাগী অধর উজর অতি চণ্ড।
না গণয়ে রদ-নখ-খণ্ডন দণ্ড॥
কুচ পর বিদগধি-পাণি বিরাজে।
কনক-কলসে জনু কিশলয় সাজে॥
সব কানন ভরি পরিমল ভাণ।
হরিবল্লভ অলি-কুল গুণ গান॥

.         *************************                      
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি বর নাগর সব গুণে আগোর
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।
অষ্টাদশ ক্ষণদা - শুক্লা তৃতীয়া, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ১৩৮।


॥ কামোদ॥

শুনি বর নাগর                                   সব গুণে আগোর
সুতনু-বিষম-শর-জ্বালা।
মুখ-বিধু ঝামর                                     তপত শ্বাস ঝর
ধূসর ভেল বনমালা॥
অনুপম প্রেমকো দামা।
গিরিধর বান্ধল                                       যাহে মহাবল
আনল যাঁহা কুল-রামা॥ ধ্রু॥
তাঁহা পহুঁ পেখল                                কিসিম-তলপ-তল
শুতলি অতি ক্ষীণ-দেহা।
জলধরে বিছুরল                                   পড়ু ধরণী-তল
জনু দামিনী রুচি-রেহা॥
সহচরী কত কত                                করত যতন শত
শশিমুখী চেতন লাগি।
যব্ পিয়-পরিমল                                  অন্তরে পৈঠল
উঠি বৈঠলি তব্ জাগি॥
যব ধনী ভুজ ভরি                              হৃদয়ে ধরল হরি
মুখে মুখ রহল লাগাই।
দুহুঁ তনু প্রফুল্লিত                                আনন্দ অতুলিত
পুন মূরছিত ভেল রাই॥
বর-তনু-আনন                                     পরশি শ্যাম-ঘন
যব্ অধরামৃত বর্ষে।
কহে হরিবল্লভ                                দোহুঁকো নয়ন-জলে
পুলক-শস্য ভেল হর্ষে॥

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! রমণী-শিরোমণি রাই
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। উনবিংশ ক্ষণদা - শুক্লা চতুর্থী, পদসংখ্যা ১২, পৃষ্ঠা ১৪৯।


.        ॥ ভূপালী॥

এ সখি! রমণী-শিরোমণি রাই।
নিরমল-প্রেম জলধি অবগাই॥
তিল এক ধৈরজ ধরহ বিচারি।
সো অব মিলব রসিক বনমালী॥
এত কহি সহচরী চলিল তুরন্ত।
বকুল-তলে যঁহি সো রতি-কান্ত॥
ঝামর আনন বিরহ আমন্দ।
চান্দনী বিনু জনু দিবসকো চন্দ॥
কহে হরিবল্লভ অব দুখ গেল।
যব্ সখী-যামিনী পরবশ ভেল॥

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন সহচরী-চরিত অপার
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।
উনবিংশ ক্ষণদা - শুক্লা চতুর্থী, পদসংখ্যা ১৪, পৃষ্ঠা ১৫০।


॥ কেদার॥

শুন শুন সহচরী-চরিত অপার।
যাকর বশ রস-                                 কেলি-কলপতরু
সব সু-সাগর-সার॥ ধ্রু॥
ফুলি রসাল                                    রসিক পিক যৈছন
মধু-ঋতু আনি দেখায়।
যৈছন যামিনী                                     চান্দকি চান্দনী
তপত চকোরী পিবায়॥
তৈছন সহচরী                                সব গুণে আগোরী
হরিখ-বরিখ বরিখায়।
মাধব আনি                                    মিলায়লি মাধবী
হরিবল্লভ রস গায়॥

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ভালে তুহুঁ মাধব জানসি ছন্দ
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। বিংশ ক্ষণদা - শুক্লা পঞ্চমী, পদসংখ্যা ১১, পৃষ্ঠা ১৬১।


.        ॥ ভূপালী॥

ভালে তুহুঁ মাধব জানসি ছন্দ।
হাম কুলজা মপধিনী মতি মন্দ॥
এত কহি বরিখয়ে কুটিল কটাখ।
সো নাগর মানয়ে নিধি-লাখ॥
হাম বলি যাঙ তুয়া মুখ বঙ্ক।
হসি হসি চুম্বই নাহ নিশঙ্ক॥
কোখই ধনী পোখই রতি-রঙ্ক।
সিরজই মনসিজ-সমর-তরঙ্গ॥
দৃঢ় পরিরম্ভণ আপহিঁ করই।
তবহুঁ কঠোর নয়ন-শর ভরই॥
তুহুঁ অতি চতুর সাধসি নিজ কাম।
কামিনী পিয়া-মুখ মোছই ঘাম॥
এ তুয়া অধর রমণী-শত-ঝুট।
কপটহিঁ হাসি বদন করু রুট॥
তৈখনে সো মুখ করতহিঁ পান।
পেখল মদন রায় পরমাণ॥
ইছলল সুরত-সমুদ্র-ঝকোর।
জনু ঘন-দামিনী নাচয়ে ভোর॥
কহে হরিবল্লভ এ সুখ মাহ।
লোচন-মীন করহ অবগাহ॥

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরি! কলয় সপদি নিজ-চরিতং
কবি হরিবল্লভ
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। একবিংশ ক্ষণদা - শুক্লা ষষ্ঠী, পদসংখ্যা ১১, পৃষ্ঠা ১৬৮।


.                        ॥ কেদার॥

.        সুন্দরি! কলয় সপদি নিজ-চরিতং।
ত্বমতনু-কার্ম্মণ-বিদুষী রসিকমমুমাকর্ষসি গুণ-কলিতং॥
নিজ-মন্দিরমনুপদ-লসদিন্দিরমপি পরিহায় বিলাসী।
অভবাদপাস্ত-সমস্ত-কলং গিরি-কন্দর-তট-বন-বাসী॥
ভবদনুরাগ-নৃপোহকৃত হা কিমকারণ-বৈরমপারং।
প্রহরতি মনসিজ-ধনুরমুনা প্রহিতো যদমুং কতিবাবং॥
জীবয়িতুং যদি কান্তমনন্ত-গুণালয়মিচ্ছসি কান্তে।
অভিসর সম্প্রতি তং প্রতি ভামিনি হরিবল্লভ-ভণিতান্তে॥


অনুবাদ -
সুন্দরি, একবার নিজ স্বভাবের কথা বিচার কর---যে স্বভাবে ( যে গুণরজ্জুতে বাঁধিয়া )
কন্দর্পকলাপণ্ডিতা তুমি, রসিকশিরোমণি রাজকুমারকে ( সর্ব্বাকর্ষক শ্রীকৃষ্ণকে ) নিরন্তর
আকর্ষণ করিতেছ। যাঁহার নিজমন্দির মহালক্ষ্মীর ( সৌন্দর্য্য-সম্পদের অধিষ্ঠাত্রী দেবীর )
বিহারস্থলী, তোমার অঙ্গসঙ্গলাভের লোভে সেই বিলাসী ( রাজকুমার আপন
মহৈস্বর্য্যপরিপূর্ণভবন সমস্ত পরিত্যাগপূর্ব্বক ) গোবর্দ্ধন গিরির তটবনের অধিবাসী
হইয়াছেন। তোমার অনুরাগ রূপ নরপতি ( তাহাকে বনবাসে পাঠাইয়াও ক্ষান্ত হয় নাই )
বৈর নির্য্যাতন মানসে অকারণ অনবরত মদন-শর প্রহারে জর্জ্জরিত করিতেছে। কবি
হরিবল্লভ বলিতেছেন, হে কান্তে, অনন্ত গুণের আকর তোমার সেই কান্তকে যদি বাঁচাইতে
চাও, তবে এখনই ( আমার কথা শেষ হইবার সঙ্গে সঙ্গেই ) তাঁহার নিকট অভিসার কর।
হরেকৃষ্ণ মুখোপাধ্যায়, বৈষ্ণব পদাবলী, ১৯৪৬, পৃষ্ঠা ৮১৫।

.         *************************          
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর