কবি হরিবল্লভের বৈষ্ণব পদাবলী
*
দুহুঁ দুহুঁ নয়নে নয়নে যব্ লাগল
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  দশম
ক্ষণদা - কৃষ্ণা দশমী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৮০। এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের কবিতা বলে
এটি তাঁর নিজের কবিতাও হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ
দাসের পাতায়) অন্তর্ভুক্ত করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে


॥ কামোদ॥

দুহুঁ দুহুঁ নয়নে                                 নয়নে যব্ লাগল
জাগল মনমথ-রাজ।
বদন ফিরাওলি                                 অঞ্চলে ঢাকলি
রাধা অতি ভয় লাজ॥
আজু কাননে কাম-কলা-রস-রঙ্গ।
কত কত চাটু                                 করত নব নাগর
ধনী না দেখাওত অঙ্গ॥ ধ্রু॥
অঞ্চল গহত                                   করে কর বারত
কঙ্কণ ঘন ঘন সান।
পরশত চরণ                                  মানাওত সহচরী
লোচন-ইঙ্গিত জান॥
ঘোঙ্গট খোলি                                বদন-বিধু অলগনি
কুণ্ডল ঝলকনি দেখি।
নিজ লোচন মন                                   ভুলল বল্লভ
ভৈ গেল চিত্র সলেখি॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি কহব রমণী-সোহাগ
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  
একাদশ ক্ষণদা - কৃষ্ণা একাদশী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৮৬। এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের
কবিতা বলে এটি তাঁর নিজের কবিতাও হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ
দাসের পাতায়) অন্তর্ভুক্ত করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে


॥ কেদার॥

আজু কি কহব রমণী-সোহাগ।
ধৈরয-লাজ-                                     ধরম-ভয় শুতল
জাগল নব অনুরাগ॥
চললি নিতম্বিনী                                 বিসরলি তনু মন
পন্থ বিপন্থ না জানে।
সহচরী-বচন                                শুনত নাহি অতিশয়ে
সম্ভ্রম মধু-রস-পানে॥
তৈখনে কুসুম-                                  বেলী-কুল তেজল
কত কত শত অলি-রাজে।
অঙ্গ-সুগন্ধ-                                    তিয়াসেন অনুসরু
মদনকো বাজন বাজে॥
নীল নিচোল                                     হিলোলত লহু লহু
মলয়জ-অনিল-তরঙ্গে।
নব দামিনী সম                                 চমকত তনু-রুচি
বল্লভ মিলনকো রঙ্গে॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ সখি! রসিক-যুগল-রস-রঙ্গ
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  দ্বাদশ
ক্ষণদা - কৃষ্ণা দ্বাদশী, পদসংখ্যা ৭, পৃষ্ঠা ৯৭। এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের কবিতা বলে
এটি তাঁর নিজের কবিতাও হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ
দাসের পাতায়) অন্তর্ভুক্ত করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে


॥ কেদার॥

দেখ সখি! রসিক-যুগল-রস-রঙ্গ।
অম্বর বিনহিঁ                                   কিয়ে ঘন দামিনী
রহত পরস্পর সঙ্গ॥
রাধা-বদন-                                       মধুর মধু মাধব
মুখ-চষকে ভরি রিঝ।
বিনহিঁ সরোবর                                কমল ফুলি কিয়ে
চন্দ্র-রসে রহু ভিজ॥
উরজ উত্তুঙ্গ                                   কুম্ভ পর হরি উর
রাজত অদভুত রীত।
বিনহিঁ ধরা কিয়ে                                   কনক ধরাধর
নমিত জলদ-ভরে ভীত॥
কুন্দ রদন কিয়ে                                  মদন-নিশিত-শর
বিম্ব-অধর পর লাগে।
দাড়িম বিনহিঁ                                     বীজ দাড়িম ফুল
ভেদত বল্লভ আগে॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি-ভুজ-কলিত-মধুর-মৃদুলাঙ্গা
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং
১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  ঊনত্রিংশ ক্ষণদা - শুক্লা চতুর্দশী, পদসংখ্যা ৯, পৃষ্ঠা ২২৮।
এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের কবিতা বলে এটি তাঁর নিজের
কবিতাও হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ দাসের পাতায়)
অন্তর্ভুক্ত করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে

.        ॥ ধানশী॥

হরি-ভুজ-কলিত-মধুর-মৃদুলাঙ্গা।
তদমল-মুখ-শশি-বিলসদপাঙ্গা॥
.        রাধা ললিত বিলাসা।
অধিরতি-শয়নমজনি মৃদু-হাসা॥ ধ্রু॥
অসকৃদুদঞ্চিত-ঘন-পরিরম্ভা।
কর-নখরাঙ্কুশ-দিত-কুচ-কুম্ভা॥
স্মর-শর-খণ্ডিত-ধৃতি-মতি-লজ্জা।
প্রেম-সুধা-জলধি-কৃত-মজ্জা॥
সরভস-বলিত-রদচ্ছদ-পানা।
শ্রম-সলিলাপ্লুত-বপুরপিধানা॥
কঙ্কণ-কিঙ্কিণী-ঝঙ্কৃতি-রুচিরা।
পরিমল-মিলিত-মধুব্রত নিকরা॥
মৃগমদ-রস-চর্চ্চিত-নব-নলিনা-
কৃতি-ধর-তিমিত-চিকুরাবৃত-বদনা॥
বল্লভ-রসিক-কলারস-সারা।
সফলীকৃত-নিজমধুরিম-ভারা॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু পেখনু নন্দ-কিশোর
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং ১৯২৪ সালে,
রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।
 তৃতীয় ক্ষণদা - কৃষ্ণা তৃতীয়া, পদসংখ্যা ৬, পৃষ্ঠা ২১। এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের
কবিতা বলে এটি তাঁর নিজের কবিতাও হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ
দাসের পাতায়) অন্তর্ভুক্ত করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে

॥ সুহই॥

আজু পেখনু নন্দ-কিশোর।
কেলি বিলাস                                       সবহুঁ অব তেজল
অহনিশি রহত বিভোর॥
যব্ ধরি চকিত                                বিলোকি বিপিন-তটে
পালটি আওলি মুখ মোরি।
তব্ ধরি মদন-                                   মোহন তনু কাননে
লুঠই ধৈরয-পণ ছোরি॥
পুন ফিরি সোই                                    নয়নে যদি হেরবি
পাওব চেতন নাহ।
ভুজঙ্গিনী দংশি                                 পুনহিঁ যদি দংশয়ে
তবহিঁ শময়ে বিষ-দাহ॥
অব শুভখণ ধনি                                     মণিময়-ভূষণ-
ভূষিত তনু অনুপাম।
অভিসরু বল্লভ-                                     হৃদয় বিরাজহ
জনু মণি-কাঞ্চন-দাম॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
মা নুদ মুঞ্চ পটান্তমিতি স্ফুট-কুটিলমখং স্মিত-মিশ্রং
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত এবং
১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”।  পঞ্চবিংশ ক্ষণদা - শুক্লা দশমী, পদসংখ্যা ১২, পৃষ্ঠা ১৯৯।
এটি হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের কবিতা বলে এটি তাঁর নিজের কবিতাও
হতে পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ দাসের পাতায়) অন্তর্ভুক্ত
করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে

.                        ॥ বরাড়ী॥

মা নুদ মুঞ্চ পটান্তমিতি স্ফুট-কুটিলমখং স্মিত-মিশ্রং।
ষাড়বমিব পিবতি শ্রিত-ভুজবল-রাশিরঘারিরকৃচ্ছং॥
.        সখি হে! পশ্য নয়ন-সুখ-সারং।
রসিক-মুকুট-তনু-যুগলমধিশ্রিত-বহুবিধ-মদন-বিকারং॥
চটুলিত-বিকট-চিল্লী-ধনুরর্পিত-শাণিত-শোণ-কটাক্ষা।
তর্জ্জতি দয়িতমিয়ং তদপি প্রতি-পরিরম্ভণ-রস-দক্ষা॥
“মুখপতি-পূতমিয়ং যুবতী-ব্রজ-রসনা-রসিতমখণ্ডং।
স্পর্শয় মা” দয়িতেত্যভিধায় পুনঃ ধয়তি প্রিয়-গণ্ডং॥
বিরম সতীত্বমজনি মম খণ্ডিতমীহিতমপি তব সিদ্ধং।
ইতি সরোষেব রদৈর্নিজ-বল্লভমধরে রচয়তি বিদ্ধং॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী চলি আওলি নিভৃত নিকুঞ্জে
কবি বল্লভ (হরিবল্লভ দাস)
আনুমানিক ১৭০০ সালে বিশ্বনাথ চক্রবর্তী (কবি হরিবল্লভ দাস) সংকলিত ও বিরচিত
এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”। বিংশ ক্ষণদা - শুক্লা পঞ্চমী, পদসংখ্যা ৮, পৃষ্ঠা ১৫৯। এটি
হরিবল্লভ দাসের নিজের বিরচিত গ্রন্থের কবিতা বলে এটি তাঁর নিজের কবিতাও হতে
পারে। এই ভেবে আমরা এই পদটি এই পাতায় (হরিবল্লভ দাসের পাতায়) অন্তর্ভুক্ত
করলাম। ছন্দের প্রয়োজনে হয়তো ভণিতা সংক্ষেপিত করে থাকতে পারেন।
পদটি কবি “বল্লভ” বা “বল্লভ দাসের” পাতাতেও তোলা হয়েছে


.        ॥ ভূপালী॥

ধনী চলি আওলি নিভৃত নিকুঞ্জে।
কঙ্কণ ঝন ঝন মধুকর গুঞ্জে॥
কৈছে যাওব সখি সো পিয়া-পাশ।
হাম অতি মানিনী জনি হয় হাস॥
কবহুঁ না করব বদন-পরসাদ।
প্রতিকুল মদন করয়ে জনি বাদ॥
সো রতি লূবধ পরশে যদি অঙ্গ।
তব্ বিধি না জানি করয়ে কোন্ রঙ্গ॥
কহে কবি হরিবল্লভ জনি কর মান।
বল্লভ সোই মূরতি পাঁচ-বাণ॥

.        *************************           
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর