| কবি কবিরঞ্জনের বৈষ্ণব পদাবলী |
| এ ধনি এক নিবেদন তোয় কবি কবিরঞ্জন ১৯২৬ সালে সতীশচন্দ্র রায় সম্পাদিত “অপ্রকাশিত পদা-রত্নাবলী” নামক পদাবলীর সংলন , পৃষ্ঠা ৫। এখানে পদটি বিদ্যাপতির বলে উল্লখ করা রয়েছে। এই পদটি সাহিত্য পরিষদের ২০১ সংখ্যক পুথির পদ। শ্রীকৃষ্ণের স্বয়ং-দৌত্য ॥ ধানশ্রী॥ “এ ধনি এক নিবেদন তোয়। কনক-শম্ভু এক ভেখ বিলোকন দোসর দেখায়বি মোয়॥ কর-পল্লবে হম ইহ হর পূজব কোলহ নীল-নিচোল। পাণিক তলে হম কপোল বজাওব করতালি তুহুঁ কর বোল॥” “শুন ব্রজবল্লভ ইথে কিয়ে সম্ভব সহজই জাতি অহীর। আদি বিশেশর দেব পুরন্দর কৈছে পরশবি উহ শীর॥” “দেব বিশেশর আদি পুরুন্দর আকুল জন নাহি জান।” নিবেদয়ে পুন পুন কহে কবিরঞ্জন দেহ আলিঙ্গন দান॥ এই পদের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ কলি শ্রীকৃষ্ণের উক্তি এবং তৃতীয় কলিটি শ্রীরাধার প্রত্যুক্তি। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| কিয়ে পেখনু অপরূপ রামা কবি কবিরঞ্জন আনুমানিক ১৮৭০ সাল পর্যন্ত, নদীয়া জেলার শান্তিপুর নিবাসী, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের দ্বারা সংগৃহীত ও ১৯২২ সালে তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা প্রকাশিত, বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, পৃষ্ঠা ১৬৯। কিয়ে পেখনু অপরূপ রামা। কুটিল কটাক্ষ, লাখশর বরিখত, বান্ধল বিনি দামা॥ পহিল বয়েস ধনি, মুনি-মনোমোহিনী, গতি গজরাজ জিনি মন্দা। বদন ভানু জনু, কনকলতা তনু, উপরহি উজ্জ্বল চন্দা॥ কাঁচা কাঞ্চন, সাঁচ ভরি দুকুচ, কঞ্চুক মরকত শোভা। বিকশিত কমলে, মধুরে শুতল, তা হেরি রহল মনোলোভা॥ কহে কবিরঞ্জন, ত্রিপুরচরণে মন, অবধান কর তুহুঁ কান। সহচরী কহে কথা, ত্বরিতে পাঠাও তথা, তবে সে হইবে সমাধান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |