| কবি রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রর কবিতা গান ও বৈষ্ণব পদাবলী |
| বৈষ্ণব পদাবলী জয় জয় শচীর নন্দন গোরারায় কবি অকিঞ্চন দাস ( রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র ) ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৬০৮-পৃষ্ঠা। রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র সম্পাদিত সংকলনে এই পদটি পেয়েছি বলেই আমরা এই পদটি তাঁর পাতায় এখানে তুলেছি। কিন্তু আমরা প্রামাণিক ভাবে বলতে পারছি না যে পদটি তাঁরই রচনা। সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত "সংসদ বাঙালি চরিতাভিধান", ১ম খণ্ডের ১৭৫-পৃষ্ঠায় রয়েছে যে তিনি অকিঞ্চন দাস নাম ব্যাবহার করতেন। বসন্ত পঞ্চমী শ্রীগৌরচন্দ্র। ॥ বসন্তরাগ - তেওট॥ জয় জয় শচীর নন্দন গোরারায়। প্রথম ঝতু বিহরে নদীয়ায়॥ নিত্যানন্দ অদ্বৈত গদাধর সঙ্গ। দামোদর নরহরি মাধব তরঙ্গ॥ মুকুন্দ মুরারী বসু রামানন্দ গায়। মধুর মৃদঙ্গ জগদানন্দ বায়॥ নাচত রঙ্গে শ্রীনবদ্বীপ রায়। দূরে রহি অকিঞ্চন দাস গুণ গায়॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| অন্যান্য কবিতা অন্ন দে মা অন্নপূর্ণা কবি রায় বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পাদিত ভারতবর্ষ অগ্রহায়ণ ১৩৫০ এবং পত্রিকার মাঘ ১৩৫০ ( নভেম্বর ১৯৪৩ ও জানুয়ারী ১৯৪৪ ) সংখ্যায় প্রকাশিত। ॥ রামপ্রসাদী সুর॥ এস মা আনন্দময়ী নিরানন্দ এ ভুবনে। বিশ্ব যে আজ শ্মশান হলো চাহ কৃপা আঁখি-কোণে॥ অনশন দাবানলে দেশ যে হায় গেল জ্বলে শ্মশান ভূমে আয় মা নেমে ( যদি ) বাঁচাবি মুমূর্ষু জনে॥ সচল কঙ্কাল মত, কাতরা জননী কত শতছিন্ন বাসে ঢাকি শিশুরে মরণাহত ; একি দৃশ্য! হায় অদৃষ্ট! দেখা যায় না দুনয়নে॥ রণচণ্ডীর অট্টহাসি তাও তুলেছে উপবাসী ক্ষুধার অন্ন মিলুক আগে, রণে শঙ্কা নাই মরণে ; অন্ন দে মা অন্নপূর্ণা নিরন্ন সন্তানগণে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
| বৈষ্ণব পদাবলী করুণ দুটি অরুণ দিঠি ভণিতা অকিঞ্চন দাস কবি অকিঞ্চন দাস ( রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্র ) ১৯৪১ সালে প্রকাশিত, খগেন্দ্রনাথ মিত্রের “কীর্তন প্রবেশিকা”, ১০৯-পৃষ্ঠা। গানটি প্রথমে "সংহতি" পত্রিকায় প্রকাশিত হয়। গানটিতে সুরারোপ করেন শশাঙ্কশেখর চট্টোপাধ্যায়। এই গানটি, গ্রন্থের পরিশিষ্টে, আধুনিক কালের দ্বিজেন্দ্রলাল রায় ও অশ্বিনীকুমার দত্তের গানের সঙ্গে দেওয়া হয়েছে বলে ধরে নিতে পারছি যে গানটি "অকিঞ্চন দাস" ভণিতায় স্বয়ং রায়বাহাদুর খগেন্দ্রনাথ মিত্রেরই লেখা। এই গ্রন্থে কোথাও বলা হয়নি যে তিনিই এই অকিঞ্চন দাস। সর্ব্বকালোচিত শ্রীগৌরচন্দ্র ॥ মিশ্র মল্লার - ঝাঁপতাল॥ করুণ দুটি অরুণ দিঠি, মৃদু মৃদপ ভাখই আকুল কুল-ললনা কুল হেরি। ভুতলে কিয়ে খসল শশী হরিণী বনে ধাবই প্রেম কিয়ে মুরতি ধরু ফেরি॥ গমন জিনি নটন ঠাম রুচির তনু অনুপাম বরণে ভেল উজর জগমাহ। নয়ন জনু শাঙন ঘোর বরিখে রস বাদর কো করু সব অবগাহ॥ গৌর গুণ গৌরব অন্তরহি গরগর জগত-জন মগন ভেল গানে। দুর্মতি অকিঞ্চন দাস ইহ বঞ্চিত করম দোষে গরল করু পানে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |