| কবি দীন দুখী কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী |
| ভুবন-আনন্দ-কন্দ বলরাম নিত্যানন্দ কবি দীন দুখী কৃষ্ণদাস আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), দ্বিতীয় খণ্ড, তৃতীয় শাখা, ১৭শ পল্লব, জন্মলীলা, পদসংখ্যা ১১১৭। এই পদটি, ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৫৩৭-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ ভুবন-আনন্দ-কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলি-কালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চান্দমুখ ভাসে লোক আনন্দ-হিল্লোলে॥ জয় জয় নিত্যানন্দ রাম। কনক-চম্পক-কাঁতি অঙ্গুলে চান্দের পাঁতি রূপে জিতল কোটি কাম ॥ ধ্রু॥ ও মুখ-মণ্ডল দেখি পূর্ণ-চন্দ্র কিসে লেখি দিঘল নয়ান ভাঙু ধনু। আজানুলম্বিত ভুজ তল থল-পঙ্কজ কটি খীণ করি-অরি জনু॥ চরণ-কমল-তলে ভকত-ভ্রমর বুলে আধ বাণী অমিয়া প্রকাশ। ইহ কলিযুগ-জীবে উদ্ধার হইবে এবে কহে দীন দুখী কৃষ্ণদাস॥ এই পদটি, ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৭৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ ভুবন-আনন্দ-কন্দ বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈলা কলিকালে। ঘুচিল সকল দুখ দেখিয়া ও চাঁদমুখ ভাসে লোক আনন্দ-হিল্লোলে॥ জয় জয় নিত্যানন্দ রাম। কনক-চম্পক পাঁতি অঙ্গুলে চাঁদের পাঁতি রূপে জিতল কোটি কাম ॥ ধ্রু॥ ও মুখ-মণ্ডল দেখি পূর্ণচন্দ্র কিসে লেখি দিঘল নয়ান ভাঙ ধনু। আজানুলম্বিত ভুজ- তল থল-পঙ্কজ কটি ক্ষীণ করি অরি জনু॥ চরণ-কমল-তলে ভকত-ভ্রমর বুলে আধ বাণী অমিঞা প্রকাশ। ইহুঁ কলি যুগে জীবে উদ্ধার হইল সবে কহে দীন দুঃখী কৃষ্ণদাস॥ এই পদটি, ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৫৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ সুহই॥ ভুবন আনন্দ কন্দ, বলরাম নিত্যানন্দ, অবতীর্ণ হৈল কলি কালে। ঘুচিল সকল দুখ, দেখিয়া ও চান্দমুখ, ভাসে লোক আনন্দ-হিল্লোলে॥ জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি, অঙ্গুলে চান্দের পাঁতি, রূপে জিতল কোটি কাম ॥ ও মুখ মণ্ডল দেখি, পূর্ণ চন্দ্র কিসে লেখি, দীঘল নয়ান ভাঙ্ ধনু। আজানুলম্বিত ভুজ, তল থল পঙ্কজ, কটি ক্ষীণ করি ঐরি জনু॥ চরণ কমল তলে, ভকত ভ্রমর বুলে, আধ বাণী অমিয়া প্রকাশ। ইহু কলিযুগ জীবে, উদ্ধার হইল সবে, কহে দীন দুঃখী কৃষ্ণদাস॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ধানশ্রী - যোত সমতাল॥ ভুবন-আনন্দ-কন্দ, বলরাম নিত্যানন্দ অবতীর্ণ হৈল কলিকালে। ঘুচিল সকল দুখ, দেখিয়া ও চাঁদমুখ, ভাসে লোক আনন্দ হিল্লোলে॥ জয় জয় নিত্যানন্দ রাম। কনক চম্পক কাঁতি, অঙ্গুলি চান্দের পাঁতি, রূপে জিতল কোটী কাম ॥ ও মুখ মণ্ডল দেখি, পূর্ণচন্দ্র কিসে লেখি, দিঘল নয়ন ভাঙ ধনু। আজানু লম্বিত ভুজ- তল থল-পঙ্কজ, কটি খীণ করি-অরি জনু॥ চরণ-কমল তলে ভকত-ভ্রমরা বুলে, আধ বাণী অমিয়া-প্রকাশ। ইহ কলিযুগ-জীবে, উদ্ধার হইবে এবে, কহে দীন দুখী কৃষ্ণদাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |