কবি "কবি কৃষ্ণদাসের" বৈষ্ণব পদাবলী
*
যত পারিষদ ব্যথিত সকল ধৈরজ ধরিতে নারি
কবি শ্রীকৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, পৃষ্ঠা-২২১।
. ॥ তত্র গৌরচন্দ্র॥
॥ বেলোআর রাগ পরিমিত তাল॥
যত পারিষদ ব্যথিত সকল ধৈরজ ধরিতে নারি।
কাহা পহু গেল অলখিত ভেল কি ভাব উদয় করি॥
গৌরকিশোর নিজ রসে ভোর বিরাজে জাহ্নবী কূলে।
রাধাগুণ গান করে অবিশ্রাম জাড়াইয়ে তরুর মূলে॥
সুনি নামধ্বনি সহচর মেলি তুরিতে ভেটল আসি।
মতদেহে জেন পাইয়া জীবন অমিয়া সাগরে ভাসি॥
গোরা প্রেম সিন্ধু হেরি ভকতবৃন্দ পুলকে পূর্ণিত তনু।
বিরহবেদন সব দূর জেন পুরুষ পাওল কানু॥
হরিধ্বনি করি পহু বেড়ি বেড়ি নাচত ভকতগণ।
কবি কৃষ্ণদাস এই অভিলাষ গোরা পদে রহে মন॥
. তব কথামৃতং তপ্তজীবনং করি
. ভাবিবিতং কল্মাষাপহং শ্রবণমঙ্গলং
. শ্রীমদাততং তুরি গৃণন্তি যে ভুরিদা জনাঃ॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
কবি
কৃষ্ণদা
সের
পরিচিতির পাতায় . . .