কবি কবিকর্মী কৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
*
পারিষদ ব্যথিত সকল ধৈরজ ধরিতে নারি
কবিকর্মী কৃষ্ণদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, পৃষ্ঠা-২২০।

.        ॥ রাগ তালো যথা॥

পারিষদগণ ছাড়ি গৌর সুনটবর গদাধর সঙ্গহি লেল।
নিজ রসে গরগর ভাবি পুরুষভাব ফুল তুলি বেশ করি দেল॥
গোরার পুনভাব বুঝা নাহি যায়।
গমনে ব্যথিত পদ বলে ওহে নন্দসুত কি করিব কহনা উপায়॥
অবোধিয়ো গর্ব্ব করি খেনে বলে হরি হরি মোরে কেনে ভেল অদর্শণ।
আকর্ষিএ আনি এবে ভারিলে এ দুখার্ন্নবে নহে চিত ব্রজেন্দ্রনন্দন॥
একে সে ভাবের অঙ্গ তাহে ভাব প্রচণ্ড ভাসে গোরা নয়ানের জলে।
আসি ভক্তগণ মিলি তনু দহে দুখানলে কবিকর্মী কৃষ্ণদাস বলে॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর