কবি শ্রীকৃষ্ণদাসের বৈষ্ণব পদাবলী
*
জয় রাধা গিরিবর-ধারি
কবি শ্রীকৃষ্ণদাস
আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩৪ বঙ্গাব্দ (১৯২৭), ৪র্থ খণ্ড, ৪র্থ
শাখা-২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৮৬১।
. ॥ সুর॥
জয় রাধা গিরিবর-ধারি।
নন্দ-নন্দন বৃষভানু-দুলারি॥
মোর-মুকুট মুখ মুরলী জোরি।
বেণি বিরাজে মুখে হাসি থোরি॥
উনকি শোহে গলে বন-মালা।
ইনকি মোতিম-মাল উজালা॥
পীতাম্বর জগ-জন-মন মোহে।
নীল উড়নি বনি উনকি শোহে॥
অরুণ-চরণে মণিমঞ্জির বাওয়ে।
শ্রীকৃষ্ণদাস তহিঁ মন ভাওয়ে॥
এ
ই পদটি, ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন
পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৫৮৬-পৃষ্ঠায় এভাবে দেওয়া রয়েছে।
॥ ভৈরবী, একতালা॥
জয় রাধা গিরিবর ধারি।
নন্দনন্দন বৃষভানু দুলারি॥
মোর-মুকুট মুখ মুরলী জোরি।
বেণি বিরাজে মুখে হাসি থোরি॥
উনকি শোহে গলে বনমালা।
ইনকি মোতিম মাল উজালা॥
পীতাম্বর জগজন-মন মোহে।
নীল ওড়ানি বনি উনকি শোহে॥
অরুণ চরণে মণি-মঞ্জির বাওয়ে।
শ্রীকৃষ্ণদাস তহি মন ভাওয়ে॥
. *************************
.
সূচীতে . . .
মিলনসাগর
কবি
শ্রী
কৃষ্ণদা
সের
পরিচিতির পাতায় . . .