কবি কৃষ্ণদাসানুদাসের বৈষ্ণব পদাবলী
*
গৌর ভকতগণ পুছই তরুকুল দেখল নবদ্বীপচন্দ
কবি কৃষ্ণদাসানুদাস
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, পৃষ্ঠা-২১৮।

.        তত্র গৌরচন্দ্র।
॥ বরাড়ি রাগ মুণ্ডুক তালো॥

গৌর ভকতগণ পুছই তরুকুল দেখল নবদ্বীপচন্দ।
পূরবহি ভাবে বিরহ উন্মাদই সকলই মানই ধন্দ॥
কুশময় বল্লি জাতি যূথী মালতী তুলসী পহুঁ প্রিয় জানি।
পুছই একে একে উত্তর না পাওই তবহু বৈরী সম মানি॥
পুন হেরি তরুসব ফুলে অতিশয় লম্বিত ধরণী উপর।
অনুমানে রেণু লাগিয়া মহী সোটত চললহি গৌর কিশোর॥
এত কহি অন্তর প্রজলিত দুখানল গোরা মুখ কীর্ত্তন স্মরিয়া।
কৃষ্ণদাসানুদাস করি মনে অভিলাষ না হয় বিষয়ে লোভিয়া॥

.            *************************              
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর