কবি কুমুদানন্দ-এর বৈষ্ণব পদাবলী
*
কাচা মরকত নবনি জড়িত
কবি কুমুদানন্দ
দীনবন্ধু দাস দ্বারা ১৭৭১ সালে সংকলিত এবং ১৯২৯ সালে অমূল্যচরণ বিদ্যাভূষণ দ্বারা সম্পাদিত ও
মুদ্রিত পদাবলী সংকলন “সংকীর্ত্তনামৃত”, ২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

কাচা মরকত                           নবনি জড়িত
মনোহর তনুখানি।
হাসিঞা হাসিঞা                     অমিয়া মাখিয়া
বলে আধ আধ বাণী॥
পা খানি নাচাঞা                       নূপুর বাজাঞা
বসিঞা মাএর কোলে।
সোনাএ জড়িত                          মুকুতা লম্বিত
শোভিছে নাসিকাতলে॥
গলাএ জড়িত                           রুরু-নখ রুচি
গাথনি মুকুতা ঝুরি।
কুমুদানন্দ কহে                        এমন বালকের
নিছনি লইয়া মরি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ১০৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বালক কৃষ্ণ
॥ কামোদ॥

কাঁচা মরকত                            নবনি জড়িত
মনোহর তনুখানি।
হাসিঞা হাসিঞা                      অমিয়া মাখিয়া
বলে আধ আধ বাণী॥
পাখানি নাচাঞা                         নূপুর বাজাঞা
বসিঞা মাএর কোলে।
সোনাএ জড়িত                           মুকুতা লম্বিত
শোভিছে নাসিকাতলে॥
গলাএ জড়িত                            রুরু-নখ রুচি
গাঁথনি মুকুতা ঝুরি।
কুমুদানন্দ কহে                        এমন বালকের
নিছনি লইয়া মরি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
৯৩২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।


কাঁচা মরকত নবনি জড়িত
মনোহর তনুখানি।
হাসিয়া হাসিয়া অমিয়া মাখিয়া
বলে আধ আধ বাণী॥
পাখানি নাচাঞা নূপুর বাজাঞা
বসিয়া মাএর কোলে।
সোনাএ জড়িত মুকুতা লম্বিত
শোভিছে নাসিকাতলে॥
গলাএ জড়িত রুরু-নখ রুচি
গাঁথনি মুকুতা ঝুরি।
কুমুদানন্দ কহে এমন বালকের
নিছনি লইয়া মরি॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর