কবি লোচনদাসের লোচন ও লোচনাদাস ভণিতার বৈষ্ণব পদাবলী
*
ধবল পাটের জোড় পব়্যাছে
আমার গৌরাঙ্গসুন্দর
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১৮শ পল্লব, শ্রীগৌরাঙ্গের রূপ
প্রভৃতি,২১৪১ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির
২২৪৮ সংখ্যক পদ।

॥ রামকেলি॥

ধবল পাটের জোড় পব়্যাছে
রাঙ্গা রাঙ্গা পাড়ি দিয়াছে
চরণ উপর দুল্যা যাইছে কোঁচা।
বাঁকমল সোণার নূপুর
বাজ্যা যাইছে মধুর মধুর
রূপ দেখিয়া ভুবন মুরছা॥
দীঘল দীঘল চাঁচর চুল
তায় দিয়াছে চাঁপার ফুল
কুন্দ মালতীর মালা বেঢ়া ঝুটা।
চন্দন মাখা গোরা-গায়
বাহু দোলাইয়া চল্যা যায়
ললাট উপর ভুবন-মোহন ফোটা॥
মধুর মধুর কয় কথা
শ্রবণে মনের ঘুচায় বেথা
চাঁদে যেন উগারয়ে সুধা।
বাহুর হিলন দোলন দেখি
করীর শুণ্ড কিসে লেখি
নয়ান বয়ান যেন কুন্দে কুন্দা॥
এমন কেউ বেথিত থাকে
কথার ছলে খানিক রাখে
নয়ান ভব়্যা দেখি রূপখানি।
লোচনদাসে বলে কেনে
নয়ান দিলি উহার পানে
কুল মজালি আপনা আপনি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ রামকেলি॥

আমার গৌরাঙ্গসুন্দর (কিবা)॥ ধ্রু॥
ধবল পাটের জোড় পড়েছে                রাঙ্গা রাঙ্গা পাড় দিয়াছে
চরণ উপর দুলি যাইছে কোচা।
বাক-মল সোণার নূপুর                        বাজাইছে মধুর মধুর
রূপ দেখিতে ভূবন মূরছা॥
দীঘল দীঘল চাঁচর চুল                        তায় দিয়াছে চাঁপাফুল
কুন্দ মালতীর মালা বেড়া ঝুটা।
চন্দন মাখা গোরা গায়                    বাহু দোলাঞা চলে যায়
ললাট উপর ভুবনমোহন ফোঁটা॥
মধু মধুর কয় কথা                        শ্রবণ-মনের ঘুচায় ব্যথা
চাঁদে যেন উদারয়ে সুধা।
বাহুর হেলন দোলন দেখি                    করীর শুণ্ড কিসে লেখি
নয়ান বয়ান যেন কুঁদে কোঁদা॥
এমন কেউ ব্যথিত থাকে                 কথার ছলে খানিক রাখে
নয়ান ভৈরে দেখি রূপখানি।
লোচনদাসে বলে কেনে                    নয়ান দিলি উহার পানে
কুল মজালি আপনা আপনি॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৪৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ রামকেলী॥

আমার গৌরাঙ্গসুন্দর॥
ধবল পাটের জোড় পড়েছে,                রাঙ্গা রাঙ্গা পাড় দিয়াছে
চরণ উপর দুলি যাইছে কোচা।
বাক্ মল সোণার নূপুর                     বেজে যাইছে মধুর মধুর
রূপ দেখিতে ভূবন মূরছা॥
দীঘল দীঘল চাচর চুল                        তায় দিয়াছে চাঁপাফুল
কুন্দ মালতীর মালা বেড়া ঝুটা।
চন্দন মাখা গোরা গায়                     বাহু দোলাঞা চলে যায়
ললাট উপর ভুবনমোহন ফোঁটা॥
মধু মধুর কয় কথা,                      শ্রবণ মনের ঘুচায় ব্যথা,
চাঁদে যেন উদারয়ে সুধা।
বাহুর হেলন দোলন দেখি,                  করীর শুণ্ড কিসে লেখি
নয়ান বয়ান যেন কুদে কোঁদা॥
এমন কেউ ব্যথিত থাকে,                কথার ছলে খানিক রাখে
নয়ান ভরে দেখি রূপ খানি।
লোচন দাসে বলে কেনে,                   নয়ান দিলি উহার পানে
কুল মজালি আপনা আপনি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৫৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের রূপ
॥ রামকেলি॥

ধবল পাটের জোড় পব়্যাছে
রাঙ্গা রাঙ্গা পাড় দিয়াছে
.                        চরণ উপর দুল্যা যাইছে কোঁচা।
বাঁকমল সোণার নূপুর    
বাজ্যা যাইছে মধুর মধুর
.                        রূপ দেখিয়া ভুবন মুরছা॥
দীঘল দীঘল চাঁচর চুল   
তায় দিয়াছে চাঁপার ফুল
.                        কুন্দ মালতীর মালা বেঢ়া ঝুঁটা।
চন্দন মাখা গোরা গায়  
বাহু দোলাইয়া চল্যা যায়
.                        ললাট উপর ভুবনমোহন ফোঁটা॥
মধুর মধুর কয় কথা  
শ্রবণ মনের ঘুচায় বেথা
.                        চাঁদে যেন উগারয়ে সুধা।
বাহুর হিলন দোলন দেখি
করীর শুণ্ড কিসে লেখি  
.                        নয়ান বয়ান যেন কুন্দে কুন্দা॥
এমন কেউ বেথিত থাকে
কথার ছলে খানিক রাখে
.                        নয়ান ভব়্যা দেখি রূপখানি।
লোচন দাসে বলে কেনে
নয়ান দিলি উহার পানে
.                        কুল মজালি আপনা আপনি॥

ই পদটি ১৯৩৭-৫৩সালের মধ্যে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরচন্দ্রের রূপ
॥ রামকেলী - কাওয়ালী॥

ধবল পাটের জোড় পব়্যাছে                 রাঙ্গা রাঙ্গা পাড়ি দিয়াছে
চরণ উপর দুলিয়া যাইছে কোঁচা।
বাঁকমল সোণার নূপুর                        বাজ্যা যাইছে মধুর মধুর
রূপ দেখিয়া ভুবন মুরছা॥
দীঘল দীঘল চাঁচর চুল                        তায় দিয়াছে চাঁপার ফুল
কুন্দ মালতীর মালা বেঢ়া ঝুটা।
চন্দন মাখা গোরা গায়                       বাহু দোলাইয়া চল্যা যায়
ললাট উপর ভুবন-মোহন ফোঁটা॥
মধুর মধুর কয় কথা                        শ্রবণে মনের ঘুচায় বেথা
চাঁদে যেন উগারয়ে সুধা।
বাহুর হিলন দোলন দেখি                        করীরশুণ্ড কিসে লেখি
নয়ান বয়ান যেন কুন্দে কুন্দা॥
এমন কেউ বেথিত থাকে                     কথার ছলে খানিক রাখে
নয়ান ভব়্যা দেখি রূপখানি।
লোচনদাসে বলে কেনে                        নয়ান দিলি উহার পানে
কুল মজালি আপনা আপনি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
২৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

ধবল পাটের জোড় পড়্যাছে
রাঙ্গা রাঙ্গা পাড় দিয়াছে   
.                                চরণ উপর দুল্যা যাইছে কোঁচা।
বাঁকমল সোণার নূপুর      
বাজ্যা যাইছে মধুর মধুর  
.                        রূপ দেখিয়া ভূবন মুরছা॥
দীঘল দীঘল চাঁচর চূল     
তায় দিয়াছে চাঁপার ফুল   
.                                কুন্দ মালতীর মালা বেঢ়া ঝুঁটা।
চন্দন মাখা গোরা গায়     
বাহু দোলাইয়া চল্যা যায়  
.                                ললাট উপর ভুবনমোহন ফোঁটা॥
মধু মধুর কয় কথা        
শ্রবণ মনের ঘুচায় ব্যথা  
.                        চাঁদে যেন উদারয়ে সুধা।
বাহুর হিলন দোলন দেখি
করীর শুণ্ড কিসে লেখি  
.                                নয়ান বয়ান যেন কুন্দে কুন্দা॥
এমন কেউ বেথিত থাকে
কথায় ছলে খানিক রাখে
.                                নয়ান ভব়্যা দেখি রূপখানি।
লোচন দাসে বলে কেনে
নয়ান দিলি উহার পানে
.                                কুল মজালি আপনা আপনি॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আর শুন্যাছ আলো সই
আর শুনেছ আলো সই

ভণিতা লোচন
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড,
৪র্থ শাখা, ১৯শ পল্লব, শ্রীগৌরাঙ্গের রূপ –নাগরী উক্তি ,২১৭৪ পদসংখ্যক পদ-রূপে
দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২২৮২ সংখ্যক পদ।

॥ শ্রীরাগ॥

আর শুন্যাছ         আলো সই
গোরা-ভাবের কথা।
কোণের ভিতর কুল-বধূ
কান্দ্যা আকুল তথা॥
হলদি বাঁটিতে গোরী
বসিল যতনে
হলদি-বরণ গোরাচাঁদ
পড়্যা গেল মনে।
কিসের রান্ধন কিসের বাড়ন
কিসের হলদি বাঁটা।
আঁখির জলে বুক ভিজিল
ভাস্যা গেল পাটা।
উঠিল গৌরাঙ্গ-ভাব
সম্বরিতে নারে।
লোহেতে ভিজিল বাঁটন
গেল ছারে খারে॥
লোচন বোলে আলো সই
কি বলিব আর।
হয়  নাই  হবার  নয়
গোরা অবতার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১১৮-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

আর শুনেছ আলো সই গোরাভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ কাঁদের আকুল তথা॥
হলুদ বাটিতে গোরী বসিল যতনে।
হলুদবরণ গোরাচাঁদ পড়ি গেল মনে॥
মনে প্রাণে মৈল ধনী রূপে মন প্রাণ টানে।
ছন্ ছনানি মনে লো সই ছট্ ফটানি প্রাণে॥
কিসের বাঁধন কিসের বাড়র, কিসের হলুদ বাটা।
আঁখির জলে বুক ভিজিল, ভেসে গেল পাটা॥
উঠিল গৌরাঙ্গভাব সমবরিতে নারে।
লোহেতে ভিজিল বাটন গেল ছারেখারে॥
লোচন বলে আলো সই কি বলিব আর।
হয় নাই হবার নয় এমন অবতার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মাধবী বিলাস
॥ শ্রীরাগ॥

আর শুন্যাছ আলো সই
.        গোরা ভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ
.        কান্দ্যা আকুল তথা॥
হলদি বাঁটিতে গোরী
.        বসিল যতনে
হলুদ বরণ গোরাচাঁদ
.        পড়্যা গেল মনে।
 কিসের রান্ধন কিসের বাঢ়ন
.        কিসের হলদি বাঁটা।
আঁখির জলে বুক ভিজিল
.        ভাস্যা গেল পাটা।
উঠিল গৌরাঙ্গ ভাব
.        সম্বরিতে নারে।
লোহেতে ভিজিল বাঁটন
.        গেল ছারে খারে॥
লোচন বোলে আলো সই
.        কি বলিব আর।
হয় নাই হবার নয়   
.        গোরা অবতার॥

ই পদটি ১৯৩৭-৫৩সালের মধ্যে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ - জপতাল॥

আর শুন্যাছ আলো সই গোরা-ভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ কান্দ্যা আকুল তথা॥
হলদি বাটিতে গোরী বসিল যতনে।
হলদি-বরণ গোরাচাঁদ পড়্যা গেল মনে॥
কিসের রান্ধন কিসের বাড়ন
.        কিসের হলদি বাটা।
আঁখির জলে বুক ভিজিল
.        ভাস্যা গেল পাটা॥
উঠিল গৌরাঙ্গভাব সম্বরিতে নারে।
লোহেতে ভিজিল বাটন গেল ছারে খারে॥
লোচন বোলে আলো সই কি বলিব আর।
হয় নাই হবার নয় গোরা অবতার॥

ই পদটি ১৯৭৭ সালে প্রকাশিত, দেবনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদসঙ্কলন”, ২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গৌরাঙ্গ পদাবলী।

আর শুন্যাছ আলো সই
.        গোরাভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ
.        কান্দ্যা আকুল তথা॥
হলদি বাঁটিতে গোরী   
.        বসিল যতনে
হল্ দি বরণ গোরাচাঁদ
.        পড়্যা গেল মনে।
কিসের রান্ধন কিসের বাড়ন
.        কিসের হলদি বাঁটা।
আঁখির জলে বুক ভিজিল
.        ভাস্যা গেল পাটা।
উঠিল গৌরাঙ্গ ভাব     
.        সম্বরিতে নারে।
লোহেতে ভিজিল বাঁটন
.        গেল ছারে খারে॥
লোচন বোলে আলো সই
.        কি বলিব আর।
হয় নাই হবার নয়     
.        গোরা অবতার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

আর শুন্যাছ আলো সই
.                গোরা ভাবের কথা।
কোণের ভিতর কুলবধূ
.                কান্দ্যা আকুল তথা॥
        হলদি বাঁটিতে গোরী বসিল যতনে।
    হলুদ বরণ গোরাচাঁদ
.                পড়্যা গেল মনে।
কিসের রান্ধন কিসের বাঢ়ন
.                কিসের হলদি বাঁটা।
আঁখির জলে বুক ভিজিল
.                ভাস্যা গেল পাটা।
       উঠিল গৌরাঙ্গ ভাব সম্বরিতে নারে।
     লোহেতে ভিজিল বাঁটন
.                গেল ছারে খারে॥
লোচন বোলে আলো সই
.                কি বলিব আর।
       হয় নাই হবার নয় গোরা অবতার॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নদীয়া নাগরী সারি সারি সারি
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১৯শ পল্লব, শ্রীগৌরাঙ্গের রূপ –
নাগরী উক্তি, ২১৭৮ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার
পুথির ২২৮৬সংখ্যক পদ।

॥ নাটিকা॥

নদীয়া-নাগরী                সারি সারি সারি
চলিলা গঙ্গার ঘাটে।
হেন রূপ-ছটা                  যেন বিধু-ঘটা
গগন ছাড়িয়া বাটে॥
শচীর নন্দন                    করয়ে নর্ত্তন
সঙ্গে পারিষদ লৈয়া।
দেখিবার তরে                 সুরধুনী-তীরে
আইলা আকুল হৈয়া॥

কারু---                                       
গলিত অম্বর                  তাহা না সম্বর
কাহারু গলিত বেণী।

যেন----                                       
চিত্রের পুতলী                রহে সভে মেলি
দেখে গৌর গুণমণি॥
ও রূপ-মাধুরী                  দেখিয়া নাগরী
সভাই বিভোর হৈয়া।
অঙ্গ-পরিমলে                   হইয়া চঞ্চলে
পড়িতে চাহে উড়িয়া॥
কেহো ভাব-ভরে            পড়ে কারু কোরে
নয়নে বহয়ে ধারা।
কাহার পুলক                 অঙ্গে পরতেক
কেহ মুরছিত পারা॥
লোচন কহয়ে                  গেল কুল-ভয়ে
লাজের মাথায় বাজ।
ধৈর্য্য ধর্ম্ম আদি                সকল বিনাশি
নাচে গোরা নট-রাজ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ নাটিকা॥

নদীয়ানাগরী, সারি সারি সারি, চলিলা গঙ্গার ঘাটে।
হেন রূপছটা, যেন বিধুঘটা, গগন ছাড়িয়া বাটে॥
শচীর নন্দন, করয়ে নর্ত্তন, সঙ্গে পারিষদ লঞা।
দেখিবার তরে, সুরধুনীতীরে, আইলা আকুল হৈয়া॥
কারু গলিত অম্বর, তাহা না সম্বর, কাহার গলিত বেণী।
যেন চিত্রের পুতলি, রহে সবে মেলি দেখে গোরা গুণমণি॥
ও রূপ মাধুরী, দেখিয়া নাগরী, সবাই বিভোর হৈয়া।
অঙ্গ পরিমলে, হইয়া চঞ্চলে, পড়িতে চাহে উড়িয়া॥
কেহো ভাবভরে, পড়ে কারু কোরে, নয়ানে বহয়ে ধারা।
কাহার পুলক, অঙ্গে পরতেক, কেহ মুরছিত পারা॥
লোচন কহয়ে গেল কুল ভয়ে, লাজের মাথায় বাজ।
ধৈর্য্য ধর্ম্ম আদি, সকল বিনাশি, নাচে গোরা নটরাজ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৬০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এখানে শেষ চার পংক্তি নেই, ফলে ভণিতা নেই।

মাধবী বিলাস
॥ নাটিকা॥

নদীয়া নাগরী                        সারি সারি সারি
চলিলা গঙ্গার ঘাটে।
হেন রূপছটা                           যেন বিধুঘটা
গগন ছাড়িয়া বাটে॥
শচীর নন্দন                             করয়ে নর্ত্তন
সঙ্গে পারিষদ লৈয়া।
দেখিবার তরে                          সুরধুনীতীরে
আইলা আকুল হৈয়া॥
গলিত অম্বর                          তাহা না সম্বর
কাহারু গলিত বেণী।
যেন---চিত্রের পুতলী                রহে সভে মেলি
দেখে গৌর গুণমণি॥
ও রূপ মাধুরী                        দেখিয়া নাগরী
সবাই বিভোর হৈয়া।
অঙ্গ পরিমলে                          হইয়া চঞ্চলে
পড়িতে চাহে উড়িয়া॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
২৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নদীয়া নাগরী সারি সারি সারি
.                                চলিলা গঙ্গার ঘাটে।
হেন রূপছটা যেন বিধুঘটা    
.                                গগন ছাড়িয়া বাটে॥
শচীর নন্দন করয়ে নর্ত্তন     
. . . এই কলিটি নেই . . .
দেখিবার তরে সুরধুনীতীরে  
.                                আইলা আকুল হৈয়া॥
গলিত অম্বর তাহা না সম্বর
.                                কাহারু গলিত বেণী।
   যেন চিত্রের পুতলী রহে সভে মেলি
.                                দেখে গৌর গুণমণি॥
ও রূপ মাধুরী দেখিয়া নাগরী
.                                সত্যই বিভোর হৈয়া।
অঙ্গ পরিমলে হইয়া চঞ্চলে
.                                পড়িতে চাহে উড়িয়া॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু পার
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং  
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড,
৪র্থ শাখা, ২০শ পল্লব, শ্রীগৌরাঙ্গের রূপ –নাগরী উক্তি ,২২০৩ পদসংখ্যক পদ-
রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২৩১১ সংখ্যক
পদ।

॥ শ্রীরাগ॥

কে যাবে কে যাবে ভাই ভব-সিন্ধু-পার।
ধন্য কলিযুগের চৈতন্য-অবতার॥
আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়।
জড় অন্ধ অতুর অবধি পার হয়॥
হরির নামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী।
সংকীর্ত্তন-কেরোয়াল দুই বাহু পসারি॥
সব জীব হৈল পার প্রেমের বাতাসে।
পড়িয়া রহিল লোচন আপনার দোষে॥

ই পদটি দ্বিজ মাধব সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর
গ্রন্থশালার “শ্রীপদমেরুগ্রন্থ”, ৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
            
কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার। ধন্য কলিযুগে রে চৈতন্য অবতার॥
আমার চৈতন্যর ঘাট অনন্দখেয়া বয়। জড় অন্ধ অতুর অবধি পার হয়॥
হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী। কীর্তন করেন তাহে দুবাহু পসারি॥
সব জীব হইল পার প্রেমের বাতাসে। পড়িএ রহিল লোচন আপনার দোষে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গ
॥ শ্রীরাগ॥

কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার।
ধন্য কলিযুগের চৈতন্য অবতার॥
আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়।
জড় অন্ধ অতুর অবধি পার হয়॥
হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী।
সংকীর্ত্তন কেরোয়াল দুই বাহু পসারি॥
সব জীব হৈল পার প্রেমের বাতাসে।
পড়িয়া রহিল লোচন আপনার দোষে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ২৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার।
ধন্য কলিযুগের চৈতন্য অবতার॥
আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়।
জড় অন্ধ অতুর অবধি পার হয়॥
হরিনামের নৌকাখানি শ্রীগুরু কাণ্ডারী।
সংকীর্ত্তন কেরোয়াল দুই বাহু পসারি॥
সব জীব হৈল পার প্রেমের বাতাসে।
পড়িয়া রহিল লোচন আপনার দোষে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
শয়ন মন্দিরে গৌরাঙ্গসুন্দর
ভণিতা দাস লোচন
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২১শ পল্লব, শ্রীগৌরচন্দ্র—
প্রকারান্তর ,২২১৯ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার
পুথির ২৩২৪ সংখ্যক পদ।

॥ বিভাষ॥

শয়ন-মন্দিরে                 গৌরাঙ্গসুন্দর
উঠিলা রজনী-শেষে।
মনে দৃঢ়আশ                  করিব সন্ন্যাস
ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া                মন্দির তেজিয়া
আইলা সুরধুনী-তীরে।
দুই কর যুড়ি                  নমস্কার করি
পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি                   নবদ্বীপ ছাড়ি
কাঞ্চননগর-পথে।
করিলা গমন                   শুনি সব জন
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান                    হৃদয় কঠিন
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে                গলয়ে পাথরে
এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

শয়নমন্দিরে গৌরাঙ্গসুন্দর উঠিলা রজনী শেষে।
মনে দৃঢ় আশ, করিব সন্ন্যাস, ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া মন্দির ত্যজিয়া, আইলা সুরধুনীতীরে।
দুই কর জুড়ি নমস্কার করি, পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে।
করিলা গমন, শুনি সবজন, বজর পড়িল মাথে॥
পাষাণ সমান, হৃদয় কঠিন, সেহ শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে, গলয়ে পাথরে, এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৫৫০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ॥

শয়ন-মন্দিরে,                 গৌরাঙ্গসুন্দর,
উঠিল রজনী-শেষে।
মনে দৃঢ়আশ,                করিব সন্ন্যাস,
ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া,              মন্দির তেজিয়া,
আইলা সুরধুনী-তীরে।
দুই কর যুড়ি,                 নমস্কার করি,
পরশ করিল নীরে॥
গঙ্গা পরিহরি,                 নবদ্বীপ ছাড়ি,
কাঞ্চননগর-পথে।
করিলা গমন,                  শুনি সব জন,
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান,                   হৃদয় কঠিন,
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে,                গলয়ে পাথরে,
এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-
মালা”, ৪৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

শয়ন মন্দিরে                 গৌরাঙ্গ সুন্দর
উঠিল রজনী শেষে।
মনে দৃঢ় আশ                করিব সন্ন্যাস
ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া                মন্দির তেজিয়া
আইলা সুরধুনী তীরে।
দুই কর যুড়ি                 নমস্কার করি
পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি                  নবদ্বীপ ছাড়ি
কাঞ্চন নগর পথে।
করিলা গমন                  শুনি সব জন
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান                  হৃদয় কঠিন
সে হ শুনি গলি যায়।
পশুপাখী ঝুরে                গলয়ে পাথরে
এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯২৭ সালে প্রকাশিত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, ১৮২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

অথ নিমাঞি সন্ন্যাস
॥ রাগিণী বিভাষ - তাল একতালী॥

শয়ন মন্দিরে, গৌরাঙ্গ সুন্দর, উঠিয়া রজনী শেষে।
মনে দৃঢ় আশ, করিব সন্ন্যাস, ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া, মন্দির তেজিয়া, আইলা সুরধুনী তীরে।
দুই কর জুড়ি, নমস্কার করি, পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি, নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে।
করিলা গমন, শুন সর্ব্বজন, বজর পড়িল মাথে॥
পাষাণ সমান, হৃদয় কঠিন, সে হো শুনি গলি যায়।
পশু-পাখী ঝুরে, গলয়ে পাথরে, এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৬১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস
॥ বিভাষ॥

শয়ন মন্দিরে                 গৌরাঙ্গ সুন্দর
উঠিলা রজনীশেষে।
মনে দৃঢ় আশ                করিব সন্ন্যাস
ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া                মন্দির তেজিয়া
আইলা সুরধুনীতীরে।
দুই কর যুড়ি                   নমস্কার করি
পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি                  নবদ্বীপ ছাড়ি
কাঞ্চননগরপথে।
করিলা গমন                   শুনি সব জন
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান                    হৃদয় কঠিন
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে                গলয়ে পাথরে
এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯৩৭-৫৩সালের মধ্যে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর মহাজন পদাবলী
“শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস
॥ বিভাস - একতালা॥

শয়ন মন্দিরে                 গৌরাঙ্গ সুন্দর
উঠিলা রজনী শেষে।
মনে দৃঢ় আশ                করিব সন্ন্যাস
ঘুচাব এসব বেশে॥
ঐছন ভাবিয়া               মন্দির তেজিয়া
আইলা সুরধুনী-তীরে।
দুই কর যুড়ি                  নমস্কার করি
পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি                  নবদ্বীপ ছাড়ি
কাঞ্চন নগর-পথে।
করিলা গমন                   শুনি সব জন
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান                   হৃদয় কঠিন
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে                গলয়ে পাথরে
এ দাস লোচন গায়॥


ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-পদাবলী”,
১৯১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিমাই সন্ন্যাস

শয়ন মন্দিরে                 গৌরাঙ্গ সুন্দর
উঠিল রজনী শেষে।
মনে দৃঢ় আশ                করিব সন্ন্যাস
ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া               মন্দির তেজিয়া
আইলা সুরধুনী তীরে।
দুই কর যুড়ি                  নমস্কার করি
পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি                  নবদ্বীপ ছাড়ি
কাঞ্চন নগর পথে।
করিলা গমন                   শুনি সব জন
বজর পড়িল মাথে॥
পাষাণ সমান                    হৃদয় কঠিন
সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে                গলয়ে পাথরে
এ দাস লোচন গায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ২৪৭-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর
.                                উঠিলা রজনীশেষে।
মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস
.                                ঘুচাব এ সব বেশে॥
ঐছন ভাবিয়া মন্দির তেজিয়া
.                                আইলা সুরধুনীতীরে।
দুই কর যুড়ি নমস্কার করি
.                                পরশ করিলা নীরে॥
গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি
.                                কাঞ্চননগরপথে।
করিলা গমন শুনি সব জন
.                                বজর পড়িল মাথে॥
পাষাণ সমান হৃদয় কঠিন
.                                সেহো শুনি গলি যায়।
পশু পাখী ঝুরে গলয়ে পাথরে
.                                এ দাস লোচন গায়॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচে শচীনন্দন ভকত-জীবন
ভণিতা দাস লোচন
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২১শ পল্লব, শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস
ইত্যাদি, ২২৫৮ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির
২৩৬৩ সংখ্যক পদ।

॥ তথা রাগ॥

নাচে শচীনন্দন                     ভকত-জীবন-ধন
সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ।
অদ্বৈত শ্রীনিবাস                আর নাচে হরিদাস
বাসুঘোষ রায় রামানন্দ॥
নিত্যানন্দ-মুখ হেরি            বোলে পহু হরি হরি
প্রেমায় ধরণী গড়ি যায়।
প্রিয় গদাধর আসি           প্রভুর বাম পাশে বসি
ঘন নরহরি-মুখ চায়॥
পহু নাহি মেলে আঁখি         কহে মোর কাহাঁ সখী
কাহাঁ পাব রাই দরশন।
কহ কহ নরহরি                আর সম্বরিতে নারি
ইহা বলি ভেল অচেতন॥
এখনি আছিলুঁ তথা          কে মোরে আনিল এথা
রাস-রসে নিকুঞ্জ-ভবন।
গেল সুখ-সম্পদ                    এবে ভেল বিপদ
বিষাদয়ে এ দাস লোচন॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ১৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

নাচে শচীনন্দন                   ভকত জীবনধন
সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ।
অদ্বৈত শ্রীনিবাস              আর নাচে হরিদাস
বাসু ঘোষ রায় রামানন্দ॥
নিত্যানন্দ-মুখ হেরি          বোলে পহু হরি হরি
প্রেমায় ধরণী গড়ি যায়।
প্রিয় গদাধর আসি         প্রভুর বাম পাশে বসি
ঘন নরহরি মুখ চায়॥
পহু নাহি মেলে আঁখি       কহে মোর কাহাঁ সখী
কাহাঁ পাব রাই দরশন।
কহ কহ নরহরি              আর সম্বরিতে নারি
ইহা বলি ভেল অচেতন॥
এখনি আছিনু সেথা       কে মোরে আনিল এথা
রাস রসে নিকুঞ্জ ভবন।
গেল সুখ সম্পদ                  এবে ভেল বিপদ
বিষাদয়ে এ দাস লোচন॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৫৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীগৌরাঙ্গের নৃত্যাদি লীলা
॥ তখারাগ॥

নাচে শচীনন্দন                   ভকতজীবন ধন
সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ।
অদ্বৈত শ্রীনিবাস             আর নাচে হরিদাস
বাসুঘোষ রায় রামানন্দ॥
নিত্যানন্দ মুখ হেরি        বোলে পহুঁ হরি হরি
প্রেমায় ধরণী গড়ি যায়।
প্রিয় গদাধর আসি        প্রভুর বাম পাশে বসি
ঘন নরহরি মুখ চায়॥
পহুঁ নাহি মেলে আঁখি       কহে মোর কাহাঁ সখী
কাহাঁ পাব রাই দরশন।
কহ কহ নরহরি              আর সম্বরিতে নারি
ইহা বলি ভেল অচেতন॥
এখনি আছিলুঁ তথা       কে মোরে আনিল এথা
রাস-রসে নিকুঞ্জ-ভবন।
গেল সুখসম্পদ                   এবে ভেল বিপদ
বিষাদয়ে এ দাস লোচন॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী", ২৪২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

নাচে শচীনন্দন ভকতজীবন ধন     
.                                সঙ্গে নাচে প্রিয় নিত্যানন্দ।
অদ্বৈত শ্রীনিবাস আর নাচে হরিদাস
.                                বাসুঘোষ রায় রামানন্দ॥
নিত্যানন্দ মুখ হেরি বোলে পহুঁ হরি
.                                হরি প্রেমায় ধরণী গড়ি যায়।
প্রিয় গদাধর আসি প্রভুর বাম পাশে
.                                বসি ঘন নরহরি মুখ চায়॥
পহুঁ নাহি মেলে আঁখি কহে মোর কাহাঁ
.                                সখী কাহাঁ পাব রাই দরশন।
কহ কহ নরহরি আর সম্বরিতে নারি
.                                ইহা বলি ভেল অচেতন॥
এখনি আছিলুঁ তথা কে মোরে আনিল
.                                এথা রাস রসে নিকুঞ্জ ভবন।
গেল সুখসম্পদ এবে ভেল বিপদ    
.                                বিষাদয়ে এ দাস লোচন॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
আমার নিতাই গুণমণি
নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি
ভণিতা লোচন
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড,
৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের গুণ-বর্ণন, ২৩০৮ পদসংখ্যক পদ-রূপে দেওয়া
রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২৪১২ সংখ্যক পদ।

॥ শ্রী রাগ॥

নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী॥
প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে।
ডুবিল ভকতগণ দীন হীন ভাসে॥
দীন হীন পতিত পামর নাহি বাছে।
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সভাকারে যাচে॥
আবদ্ধ করুণা-সিন্ধু কাটিয়া মুহান।
ঘরে ঘরে বুলে প্রেম-অমিয়ার বান॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল জ্বালি দিয়ে তার মাঝ মুখ খানে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৮২-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাইলা অবনী॥
প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড়দেশে।
ডুবিল ভকত সব দীনহীন ভাসে॥
দীনহীন পতিত পামর নাহি বাছে।
ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে॥
আবদ্ধবে সকরুণ নিতাই সুজন।
ঘরে ঘরে করে প্রেমাবৃত বিতরণ॥
লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে।
আনল জ্বালিয়া দিব তার মাঝ মুখখানে॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিত্যানন্দের গুণবর্ণন
॥ শ্রী রাগ॥

নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী॥
প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড়দেশে।
ডুবিল ভকতগণ দীন হীন ভাসে॥
দীন হীন পতিত পামর নাহি বাছে।
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সভাকারে যাচে॥
আবদ্ধ করুণাসিন্ধু কাটিয়া মুহান।
ঘরে ঘরে বুলে প্রেমঅমিয়ার বান॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল জ্বালি দিয়ে তার মাঝ মুখ খানে॥

ই পদটি ১৯৩৭-৫৩সালের মধ্যে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৮৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ - জপতাল॥

নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী॥
প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে।
ডুবিল ভকতগণ দীনহীন ভাসে॥
দীনহীন পতিত পামর নাহি বাছে।
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সভাকারে যাচে॥
আবদ্ধ করুণা-সিন্ধু কাটিয়া মুহান।
ঘরে ঘরে বুলে প্রেম-অমিয়ার বান॥
লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল।
জানিয়া শুনিয়া সই আত্মঘাতী হৈল॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি।
আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী॥
প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা
.                                    গৌড়দেশে।
ডুবিল ভকতগণ দীন হীন ভাসে॥
দীন হীন পতিত পামর নাহি বাছে।
ব্রহ্মার দুর্ল্লভ প্রেম সভাকারে যাচে॥
আবদ্ধ করুণাসিন্ধু কাটিয়া মুহান।
ঘরে ঘরে বুলে প্রেমঅমিয়ার বান॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি
.                                         মানে।
আনল জ্বালি দিয়ে তার মাঝ মুখ খানে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
নিতাই মোর জীবন-ধন নিতাই মোর জাতি
ভণিতা লোচন
কবি লোচন দাস
এই পদটি বিশ্বনাথ চক্রবর্তী (হরিবল্লভ দাস) দ্বারা আনুমানিক ১৭০০ সালে  সংকলিত ও
বিরোচিত এবং ১৯২৪ সালে, রাধানাথ কাবাসী দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন
“শ্রীশ্রীক্ষণদা-গীতচিন্তামণি”, চতুর্থ ক্ষণদা - কৃষ্ণা চতুর্থী , ২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্রস্য।
॥ তথা রাগ॥

নিতাই মোর জীবন-ধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আর নাহি গতি॥
সংসার-সুখের মুখে দিয়া মেনে ছাই।
নগরে মাগিয়া খাব গাইব নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই-বিমুখ জনার মুখ না হেরিব॥
গঙ্গা যার পদ-জল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুখ পাঞা মরে॥
লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে।
অনল জ্বালিয়া দিব তার মাঝ মুখ খানে॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড,
৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের গুণ-বর্ণন  ,২৩২০ পদসংখ্যক পদ-রূপে দেওয়া
রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২৪২৪ সংখ্যক পদ।

॥ পঠমঞ্জরী॥

নিতাই মোর জীবন-ধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আন নাহি গতি॥
সংসার-সুখের মুখে তুল্যা দিব ছাই।
নগরে মাগিয়া খাব গাইয়া নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই-বিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদ-জল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল ভেজাই তার মাঝ মুখ খানে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৮২-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আর নাহি গতি॥
অসার সংসারসুখে দিয়া মেনে ছাই।
নগরে মাগিয়া খাব গাইব নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই-বিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদজল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাঞা মরে॥
লোচন বলে মোর নিতাই প্রেমের কল্পতরু।
কাঙ্গালের ঠাকুর নিতাই জগতের গুরু॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ১৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আর নাহি গতি॥
অসার সংসার সুখে দিয়া মেনে ছাই।
নগরে মাগিয়া খাব গাইব নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই বিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদ জল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাঞা মরে॥
লোচন বলে আমার নিতাই প্রেমের কল্পতরু।
কাঙ্গালের ঠাকুর নিতাই জগতের গুরু॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিত্যানন্দের গুণবর্ণন
॥ পঠমঞ্জরী॥

নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আন নাহি গতি॥
সংসার-সুখের মুখে তুল্যা দিয়া ছাই।
নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাইবিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদজল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল ভেজাই তার মাঝ মুখ খানে॥

ই পদটি ১৯৩৭-৫৩সালের মধ্যে প্রকাশিত, নবদ্বীপচন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রর
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৪র্থ খণ্ড, ৪৮৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী - ডাঁসপাহিড়া॥

নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আন নাহি গতি॥
সংসার-সুখের মুখে তুল্যা দিব ছাই।
নগরে মাগিয়া খাব গাইয়া নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই-বিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদ-জল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
আনল ভেজাই তার মাঝ মুখ খানে॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন
“কীর্ত্তন-পদাবলী”, ১৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিতাই মোর জীবনধন নিতাই মোর জাতি।
নিতাই বিহনে মোর আর নাহি গতি॥
অসার সংসার সুখে দিয়া মেনে ছাই।
নগরে মাগিয়া খাব গাইব নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাই বিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদ জল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাঞা মরে॥
লোচন বলে আমার নিতাই প্রেমের কল্পতরু।
কাঙ্গালের ঠাকুর নিতাই জগতের গুরু॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ২৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিতাই মোর জীবনধন নিতাই মোর
.                                        জাতি।
নিতাই বিহনে মোর আন নাহি গতি॥
সংসার সুখের মুখে তুল্যা দিয়া ছাই।
নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই॥
যে দেশে নিতাই নাই সে দেশে না যাব।
নিতাইবিমুখ জনার মুখ না দেখিব॥
গঙ্গা যার পদজল হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে॥
লোচন বলে মোর নিতাই যেবা নাহি
.                                         মানে।
আনল ভেজাই তার মাঝ মুখ খানে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ নিতাইচাঁদের মাধুরী
ভণিতা লোচন
কবি লোচন দাস
এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ২২শ পল্লব, শ্রীনিত্যানন্দের গুণ-
বর্ণন, ২৩২৯ পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির
২৪৩৩ সংখ্যক পদ।

॥ সিন্ধুড়া॥

দেখ নিতাইচাঁদের মাধুরী।
পুলকে পূরিত তনু             কদম্ব-কেশর জনু
বাহু তুলি বলে হরি হরি॥ ধ্রু॥
শ্রীমুখ-মণ্ডল-ধাম        জিনি কত কোটি কাম
সে না বিহি কিসে নিরমিল।
মথিয়া লাবণ্য-সিন্ধু         তাহে নিঙ্গাড়িয়া ইন্দু
সুধা-সাচে মুখানি গঢ়িল॥
নব-কঞ্জ-দল আঁখি          তারক ভ্রমরা-পাখী
ডুবি রহু প্রেম-মকরন্দে।
সে রূপ দেখিল যেহ         সে জানিল রস-মেহ
অবনী ভাসল সে আনন্দে॥
পূরবে যে ব্রজপুরে           বিহরে নন্দের ঘরে
রোহিণী-নন্দন বলরাম।
এবে পদ্মাবতী-সুত           নিত্যানন্দ অবধূত
ভুবন-পাবন হৈল নাম॥
সে পহু পতিত হেরি             করুণায় অবতরি
জীবেরে বলায় গৌরহরি।
পড়িয়া সে ভব-বন্ধে         কান্দয়ে লোচন অন্ধে
না দেখিয়া সে রূপ-মাধরী॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, (প্রথম সংস্করণ ১৯০২), ২৮২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

দেখ নিতাইচাঁদের মাধুরী।
পুলকে পূরল তনু             কদম্ব কেশর জনু
বাহু তুলি বোলে হরি হরি॥ ধ্রু॥
শ্রীমুখমণ্ডলধাম           জিনি কত কোটি কাম
সে না বিহি কিসে নিরমিল।
মথিয়া লাবণ্য-সিন্ধু         তাহে নিঙ্গাড়িয়া ইন্দু
সুধা দিয়া মুখানি গড়িল॥
নব কঞ্জদল আঁখি          তারক ভ্রমর পাখী
ডুবি রহু প্রেম-মকরন্দে।
সে রূপ দেখিল যেহ         সে জানিল রসমেহ
অবনী ভাসল আনন্দে॥
পূরুবে যে ব্রজপুরে           বিহরে নন্দের ঘরে
রোহিণীনন্দন বলরাম।
এবে পদ্মাবতীসুত           নিত্যানন্দ অবধূত
ভুবনপাবন হৈল নাম॥
সে পহু পতিত হেরি             করুণায় অবতরি
জীবেরে বলায় গৌরহরি।
পড়িয়া সে ভববন্ধে         কান্দয়ে লোচন অন্ধে
না দেখিয়া সে রূপমাধুরী॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৪৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিত্যানন্দের গুণবর্ণন
॥ সিন্ধুড়া॥

দেখ নিতাই চাঁদের মাধুরী।
পুলকে পূরিত তনু             কদম্ব কেশর জনু
বাহু তুলি বলে হরি হরি॥
শ্রীমুখমণ্ডল ধাম           জিনি কত কোটি কাম
সে না বিহি কিসে নিরমিল।
মথিয়া লাবণ্যসিন্ধু           তাহে নিঙাড়িয়া ইন্দু
সুধাসাচে মুখানি গঢ়িল॥
নবকঞ্জদল আঁখি               তারক ভ্রমরাপাখী
ডুবি রহু প্রেমমকরন্দে।
সে রূপ দেখিল যেহ           সে জানিল রসমেহ
অবনী ভাসল সে আনন্দে॥
পূরবে যে ব্রজপুরে            বিহরে নন্দের ঘরে
রোহিণীনন্দন বলরাম।
এবে পদ্মাবতীসুত             নিত্যানন্দ অবধূত
ভুবনপাবন হৈল নাম॥
সে পহু পতিত হেরি             করুণায় অবতরি
জীবেরে বলায় গৌরহরি।
পড়িয়া সে ভববন্ধে         কান্দয়ে লোচন অন্ধে
না দেখিয়া সে রূপমাধুরী॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব পদাবলী",
২৪১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দেখ নিতাই চাঁদের মাধুরী।
পুলকে পূরিত তনু কদম্ব কেশর জনু
.                        বাহু তুলি বলে হরি হরি॥
শ্রীমুখমণ্ডল ধাম জিনি কত কোটি কাম
.                        সে না বিহি কিসে নিরমিল।
মথিয়া লাবণ্যসিন্ধু তাহে নিঙাড়িয়া
.                        ইন্দু সুধাসাচে মুখানি গঢ়িল॥
নবকঞ্জদল আঁখি তারক ভ্রমরাপাখী
.                        ডুবি রহু প্রেমমকরন্দে।
সে রূপ দেখিল যেহ সে জানিল রসমেহ
.                        অবনী ভাসল সে আনন্দে॥
পূরবে যে ব্রজপুরে বিহরে নন্দের ঘরে
.                        রোহিণীনন্দন বলরাম।
এবে পদ্মাবতীসুত নিত্যানন্দ অবধূত
.                        ভুবনপাবন হৈল নাম॥
সে পহু পতিত হেরি করুণায় অবতরি
.                        জীবেরে বলায় গৌরহরি।
 পড়িয়া সে ভববন্ধে কান্দয়ে লোচন অন্ধে
.                        না দেখিয়া সে রূপমাধুরী॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
জীবের ভাগ্যে অবনী বিহরে দুই ভাই
ভণিতা দাস লোচন
কবি লোচন দাস
এই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সালে সংকলিত
ও বিরোচিত এবং ৪৬২ গৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “শ্রীশ্রীগীতচন্দ্রোদয়  (পূর্বরাগ)”, ৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

জীবের ভাগ্যে অবনী বিহরে দুই ভাই। ভুবনমোহন গোরাচাঁদ নিতাই॥
কলিযুগে জীব যত ছিল অচেতন। হরিনামামৃত দিয়া করাইল চেতন॥
হেন অবতার ভাই কভু শুনি নাই। পাতকী-উদ্ধার কৈল ঘরে ঘরে যাই॥
হেন অবতার ভাই নাহি কলিযুগে। কোন্ অবতারে পাপীর পাপ মাগে॥
রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার। যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার॥
নাম-প্রেম-সুধাতে ভরিল ত্রিভুবন। একেলা বঞ্চিত ভেল এ দাস লোচন॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ৩য় খণ্ড,
৪র্থ শাখা, ২৩শ পল্লব, শ্রীচৈতন্য-নিত্যানন্দের রূপ-গুণ-বর্ণন,২৩৪১ পদসংখ্যক পদ-রূপে
দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২৪৪৫ সংখ্যক পদ।

॥ ধানশী॥

জীবের ভাগ্যে অবনী বিহরে দুই ভাই।
ভুবন-মোহন গোরাচাঁদ নিতাই॥
কলিযুগে জীব যত ছিল অচেতন।
হরিনামামৃত দিয়া করিল চেতন॥
হেন অবতার ভাই কভু শুনি নাই।
পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই॥
হেন অবতার ভাই নাহি কোন যুগে।
কোন্ অবতারে হেন পাপীর পাপ মাগে॥
রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার।
যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার॥
নাম-প্রেম-সুধাতে ভরিল ত্রিভুবন।
একলা বঞ্চিত ভেল এ দাস লোচন॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত, মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন "শ্রীগৌরপদ-তরঙ্গিণী", (প্রথম সংস্করণ ১৯০২), ২১-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

জীবের ভাগ্যে অবনী বিহরে দোন ভাই।
ভুবনমোহন গোরাচাঁদ নিতাই॥
কলিযুগে জীব যত ছিল অচেতন।
হরি-নামামৃত দিয়া করিলা চেতন॥
হেন অবতার ভাই কভু শুনি নাই।
পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই॥
হেন অবতার ভাই নাহি কোন যুগে।
কোন্ অবতারে সে পাপীর পাপ মাগে॥
রুধির পাড়িল অঙ্গে খাইয়া প্রহার।
যাচি প্রেম দিয়া তারে করিলা উদ্ধার॥
নাম-প্রেম-সুধাতে ভরিল ত্রিভুবন।
একলা বঞ্চিত ভেল এ দাস লোচন॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৪৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

নিত্যানন্দের গুণবর্ণন
॥ ধানশী॥

জীবের ভাগ্যে অবনী বিহরে দুইভাই।
ভুবন মোহন গোরাচাঁদ নিতাই॥
কলিযুগে জীব যত ছিল অচেতন।
হরিনামামৃত দিয়া করিল চেতন॥
হেন অবতার ভাই কভু শুনি নাই।
পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই॥
হেন অবতার ভাই নাহি কোন যুগে।
কোন্ অবতারে হেন পাপীর পাপ মাগে॥
রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার।
যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার॥
নামপ্রেমসুধাতে ভরিল ত্রিভুবন।
একলা বঞ্চিত ভেল এ দাস লোচন॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন "বৈষ্ণব
পদাবলী", ২৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

জীবের ভাগ্যে অবনী বিহরে দুইভাই।
ভুবন মোহন গোরাচাঁদ নিতাই॥
কলিযুগে জীব যত ছিল অচেতন।
হরিনামামৃত দিয়া করিল চেতন॥
হেন অবতার ভাই কভু শুনি নাই।
পাতকী উদ্ধার কৈলা ঘরে ঘরে যাই॥
হেন অবতার ভাই নাহি কোন যুগে।
কোন্ অবতারে হেন পাপীর পাপ
.                                        মাগে॥
রুধির পাড়িল অঙ্গে করিয়া প্রহার।
যাচি প্রেম দিয়া তার করিলা উদ্ধার॥
নামপ্রেমসুধাতে ভরিল ত্রিভুবন।
একলা বঞ্চিত ভেল এ দাস লোচন॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর