| কবি মাধব-এর বৈষ্ণব পদাবলী |
| পঢ়ত কীর অমিয়া গীর কবি মাধব আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত “শ্রীশ্রীপদকল্পতরু” গ্রন্থের ১৩৩৪ বঙ্গাব্দের (১৯২৭ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা-২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, পদসংখ্যা ২৬৫৬। ॥ কল্যাণী॥ পঢ়ত কীর অমিয়া গীর ঐছন বচন-পাঁতিয়া। কোটি কাম শ্যাম-ধাম নবিন-নিরদ-কাঁতিয়া॥ বিজুরি-জাল বসন ভাল রতন-ভূষণ শোভয়ে। জানু-ষন্তি বৈজয়ন্তি- মালে মধুপ লোভয়ে॥ চন্দ্র-কোটি করল ছোটি ঐছন বদন-ইন্দুয়া। মুকুতা-পাঁতি দশন-কাঁতি বচন অমিয়া-সিন্ধুয়া॥ কাম-চাপ যুবতি কাঁপ করয়ে ভাঙ-ভঙ্গিমা। গোরি-বদন চুম্বন-সদন ঐছে অধর রঙ্গিমা॥ জানু-লম্বিত বাহু ললিত করভ-করক ভাতিয়া। ও থল-কমল জিনি করতল অঙ্গুলে চন্দ্র-পাঁতিয়া॥ গোপি-পটল- কুচ-মণ্ডল- লম্পট কর কম্পনা। বলয়া মণি- ভূষণ বনি কঙ্কণ তাহে ঝঙ্কনা॥ হৃদয় পীন মাঝ খীণ তাহে ত্রিবলি-বন্ধনা। মরকত-মণি- স্তম্ভক জিনি জঘন জানু-ছন্দনা॥ বল্লবি-পরি- রম্ভণ করি নটন-রঙ্গে চঞ্চলে। নূপুর-রাব সতত গাব পরশিয়া পট-অঞ্চলে॥ নব রঙ্গিম পদ-ভঙ্গিম অঙ্গুলে নখ-চান্দ। মাধব ভণ রমণী-মন- চকোর-নিকর-ফান্দ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ২৮৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। শুক কর্ত্তৃক কৃষ্ণগুণ গান ॥ কল্যাণী॥ পঢ়ত কীর অমিয়া গীর ঐছন বচনপাঁতিয়া। কোটি কাম শ্যাম ধাম নবিননিরদকাঁতিয়া॥ বিজুরিজাল বসন ভাল রতন ভূষণ শোভয়ে। আজানুঅন্তি বৈজয়ন্তি- মালে মধুপ লোভয়ে॥ চন্দ্র কোটি করল ছোটি ঐছন বদন ইন্দুয়া। মুকুতাপাঁতি দশনকাঁতি বচন অমিয়া সিন্ধুয়া॥ কামচাপ যুবতি কাঁপ করয়ে ভাঙ ভঙ্গিমা। গোরিবদন চুম্বনসদন ঐছে অধর রঙ্গিমা॥ জানু-লম্বিত বাহু ললিত করভকরক ভাতিয়া। ও থলকমল জিনি করতল অঙ্গুলে চন্দ্র পাঁতিয়া॥ গোপিপটল কুচমণ্ডল লম্পট কর কম্পনা। বলয়া মণি ভূষণ বনি কঙ্কণ তাহে ঝঙ্কনা॥ হৃদয় পীন মাঝ খীণ তাহে ত্রিবলিবন্ধনা। মরকতমণি- স্তম্ভ জিনিয়া জঘন জানু ছন্দনা॥ বল্লবী পরি- রম্ভণ করি নটনরঙ্গে চঞ্চলে। নূপুররাব সতত গাব পরশিয়া পটঅঞ্চলে॥ নব রঙ্গিম পদভঙ্গিম অঙ্গুলে নখচান্দ। মাধব ভণ রমণীমন চকোর নিকর ফান্দ॥ এই পদটি ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ২৯২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ কল্যাণী - জপতাল॥ পঢ়ত কীর, অমিয়া গীর. ঐছন বচনপাঁতিয়া। কোটী কাম, শ্যাম ধাম, নবীন নীরদ কাঁতিয়া॥ বিজুরি-জাল, বসন ভাল, রতন ভূষণ শোভয়ে। জানু-অন্তি, বৈজয়ন্তি- মালে মধুপ লোভয়ে॥ চন্দ্র কোটী, করল ছোটী, ঐছন বদন ইন্দুয়া। মুকুতা পাঁতি, দশন কাঁতি, বচন অমিয়া-সিন্ধুয়া॥ কাম চাপ, যুবতি কাঁপ, করয়ে ভাঙ ভঙ্গিয়া। গোরি-বদন, চুম্বন সদন, ঐছে অধর রঙ্গিয়া॥ জানু লম্বিত, বাহু ললিত, করভ-করক ভাঁতিয়া। ও থল কমল, জিনি করতল, অঙ্গুলে চাঁদের পাতিয়া॥ গোপী-পটল, কুচ মণ্ডল, লম্পট কর কম্পনা। বলয়া মণি, ভূষণ বনি, কঙ্কণ তাহে ঝঙ্কনা॥ হৃদয় পীন, মাঝ ক্ষীণ, তাহে ত্রিবলি বন্ধনা। মরকত-মণি- স্তম্ভক জিনি, সঘনে জানু-ছন্দনা॥ বল্লবি-পরি- রম্ভণ করি, নটন রঙ্গে চঞ্চলে। নূপুর রাব, সতত গাব, পরশিয়া পট অঞ্চলে॥ নব রঙ্গিম, পদ ভঙ্গিম, অঙ্গুলে নখ-চাঁদ। মাধব ভণ, রমণী মন, চকোর-নিকর-ফাঁদ॥ এই পদটি, ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৫৩৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ কল্যাণী॥ পড়ত কীর, অমিয় গীর, ঐছন বচন-পাঁতিরা। কোটি কাম, শ্যাম ধাম, নবীন-নীরদ কাঁতিয়া॥ বিজুরাজাল. বসন ভাল, রতন ভূষণ শোভয়ে। জানু-ষন্তি বৈজয়ন্তি- মালে মধুপ লোভয়ে॥ চন্দ্র কোটি, করল ছোটি, ঐছন বদন-ইন্দুয়া। মুকুতা-পাঁতি, দশন-কাঁতি, বচন অমিয়সিন্ধুয়া॥ কামচাপ, যুবতীকাঁপ, করয়ে ভাঙ ভঙ্গিমা। গোরি বদন, চুম্বন ঘন ঘন, ঐছে অধর রঙ্গিয়া॥ জানু লম্বিত, বাহু ললিত, করভ-করক ভাতিয়া। ও থল কমল, জিনি করতল, অঙ্গুলে চন্দ্র পাঁতিয়া॥ গোপী-পটল, কুচ মণ্ডল, লম্পট কর কম্পনা। বলয়া মণি ভূষণ বনি, কঙ্কণ তাহে ঝঙ্কনা॥ হৃদয় পীন মাঝ ক্ষীণ, তাহে ত্রিবলিবন্ধনা। মরকত মণি, স্তম্ভক জিনি, সঘনে জানু ছন্দনা॥ বল্লবী-পরি-, রম্ভণ করি, নটন-রঙ্গে চঞ্চলে। নূপুর-রাব, সতত গাব, পরশিয়া পট-অঞ্চলে॥ নব রঙ্গিম, পদ-ভঙ্গিম, অঙ্গুলে নখ চন্দে। মাধব ভণ, রমণী-মন, চকোর-নিকর-ফান্দ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |