কবি নবকান্ত-এর বৈষ্ণব পদাবলী
*
অঞ্জলি ভরি ফাগু লেই সখিগণে
কবি নবকান্ত
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ২৭শ
পল্লব, হোরি-রসোদ্গার, পদসংখ্যা ১৪৫৩।

.        ॥ আসাবরী॥

অঞ্জলি ভরি ফাগু লেই সখিগণে।
রাই-কানু-অঙ্গে দেই ঘনে ঘনে॥
দোলোপরি দুহুঁ দোলত ভাল।
গাওত কোই সখি ধরি তাল॥
বাওত কত কত যন্ত্র সুরঙ্গ।
বীণ রবাব সর-মণ্ডল উপাঙ্গ॥
শোভিত তরুকুল বিকসিত ফূল।
ঝঙ্করু মধু-মদে সব অলিকুল॥
মলয়-পবন বহে যামুন-তীর।
নাচত শিখিকুল কুঞ্জ-কুটীর॥
বিলসই তহিঁ দোলোপরি কান।
ইহ নবকান্ত দুহুঁক গুণ গান॥


ই পদটি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, পৃষ্ঠা ১৩৪-এ এভাবে
রয়েছে।

॥ রাগিণী বাহার মিশ্র - তাল দোঠুকি॥

অঞ্জলি ভরিয়া ফাগু লেই সখীগণে।
রাই কানু অঙ্গে দেই ঘনে ঘনে॥
দোলা পরি দুহুঁ দোলত ভাল।
গায়ত কোই সখী ধরি করতাল॥
বায়ত কত কত যন্ত্র সুরঙ্গ।
বীণা মুরজ স্বর মণ্ডল উপাঙ্গ॥
শোভিত তরুকুল বিকশিত ফুল।
ঝঙ্করে মধু-মদে সব অলিকুল॥
মলয় পবন বহে যমুনার তীরে।
নাচত শিখিকুল কুঞ্জকুটীরে॥
বিলসই তহিঁ দোল পর কান।
ইহ নবকান্ত দুহুঁ গুণ গান॥

.            *************************             
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর