| কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী |
| বন্ধু কহ কহ রস-কথা শুনি ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১২৯- পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা সম্ভব হয় নি। নিমানন্দ দাসের পদরসসার পুথির পদ। ॥ ধানশী॥ বন্ধু কহ কহ রস-কথা শুনি। কেমন কামিনী সঙ্গে যামিনী জাগিলা রঙ্গে কত সুখে পোহাইলা রজনি॥ ধ্রু॥ নীল-নলিনী-আভা কে নিল অঙ্গের শোভা কাজরে মলিন তনু খানি। ছলেতে চিকুর-ছাঁদ কে নিল বরিহা-ফাঁদ আজি কেন পিঠে দোলে বেণী॥ সঁপিয়া সিন্দুর-বিন্দু কে নিল চন্দন-ইন্দু কেবা দিল কঙ্কনের দাগ। অধরের আধা-আধা মাখিয়া বরণ-সুধা কারে তুমি কর অনুরাগ॥ মুখেতে রহিল রস হইলা কাহার বশ মূরলী রাখিয়া আইলা কোথা। নরহরি দাসে কয় এ কথা আনের নয় ভালে জানে বৃকভানু-সুতা॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| প্রাণ-নাথ পরাণ কেমন করে ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৩০- পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা সম্ভব হয় নি। কমলাকান্ত দাসের পদরত্নাকর পুথির পদ। শ্রীরাধার আত্ম-নিবেদন। ॥ বিভাষ॥ প্রাণ-নাথ পরাণ কেমন করে। তোমারে বিদায় দিয়া কেমনে যাব ঘরে॥ ধ্রু॥ পুরুবে যতেক করিলুঁ সুতপ তপের নাহিক সীমা। সেই সব তপ বিফল নহিল তেঞি সে পাইলুঁ তোমা॥ মৃগ-মদ বলি ঝাঁপিয়া কাঁচলি রাখিব হিয়ার মাঝে। তোমার বরণ বসনে ঝাঁপিয়া রাখিব লোকের লাজে॥ কিম্বা কেশ-পাশে কুবলয়-দামে রাখিব যতন করি। একলা হইয়া মুকুত করিয়া দেখিব নয়ান ভরি॥ যদি কদাচিত হয় জানাজানি কহিব বেকত করি। সে ভয়ে সভয় নহি কদাচিত কহে দাস নরহরি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| শির পর পাণি হানি মহি লুঠত ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৩০- পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা সম্ভব হয় নি। নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির পদ। মাথুর সখী-সংবাদ। ॥ মল্লার ধানশী॥ শির পর পাণি হানি মহি লুঠত বিচলিত কবরিক ভার। কোরহিঁ লেই তুয়া ভানে আলিঙ্গই আধ-নাম লেই তুহার॥ মাধব তুরিতে ভেটহ তুহুঁ গোরি। তুয়া দূর-দেশ গমনে জিউ তেজত কৈছে কঠিন-হৃদি তোরি॥ ধ্রু॥ এতহু সম্বাদ কহই যব কামিনি শ্রবণহি শূনল কান। বাই-বিরহ-জরে গরগর-অন্তর ছলছল সজল-নয়ান॥ সহচরি-বচনে লুবধ ভেল মানস নিরখত কুঞ্জক পন্থ। নরহরি দাস অতয়ে অবধারল ঐছন প্রেমক অন্ত॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| সহচরি সঙ্গে লুবধ বর-নাগর ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা কবি নরহরি চক্রবর্তী। ১৯২৬ সালে প্রকাশিত, সতীশচন্দ্র রায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “অপ্রকাশিত পদরত্নাবলী”, ১৩০- পৃষ্ঠা। এই পদ কোন কবি নরহরির তা বলা সম্ভব হয় নি। নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির পদ। মাথুর বিরহান্তে মিলন। ॥ সুহই॥ সহচরি সঙ্গে লুবধ বর-নাগর তুরিতহি করল পয়াণ। চলইতে পন্থ বিপথ নহি জানত শত বিঘটন নহি মান॥ রাইক দরশ- আশে চলু মাধব তুরিতহি করল পয়াণ। নাসা-নিশ্বাস ঘন অবলম্বনে আছয়ে মৃতক সমান। শ্যামর-অঙ্গ- গন্ধ যব পায়ল তব সচেতন ভেল রাই। শ্যাম-নব-জলদ শ্যাম-তনু হেরই তবহুঁ পড়ল মুরছাই॥ সুন্দর নাহ বাহু অবলম্বই বৈঠায়লি নিজ-কোর। চির-দিনে চাঁদ চকোরে জনু পায়ল ঐছন কোরে উজোর॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| মাধব মিশ্রের ঘরে আনন্দ বাধাই ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩৫-পৃষ্ঠা। এখানে এই পদটি কোন নরহরির, তা বলা হয়নি। শ্রীগদাধর পণ্ডিতের জন্মোত্সব১ ॥ ঝুমর - ধামালী॥ মাধব মিশ্রের ঘরে আনন্দ বাধাই। পুত্রমুখ হেরিয়া আনন্দের সীমা নাই॥ দধি ঘৃত নবনীত গোরস হলদি। অঙ্গনে ঢালিল যত নাহিক অবধি॥ কি আনন্দ হইল আজি কি আনন্দ হইল। নরহরি দাসের মনে জাগিয়া রহিল॥ টীকা - ১। শ্রীধাম নবদ্বীপে চাঁপাহাটী গ্রামে ১৮০৯ শকাব্দে (১৪৮৭ খৃষ্টাব্দে) বৈশাখী অমাবস্যা তিথিতে রত্নাবতীর গর্ভে মাধব মিশ্রের ঔরসে শ্রীগদাধর জন্মগ্রহণ করেন। শ্রীগৌরাঙ্গদেবের সহিত গদাধরের অত্যন্ত প্রণয় ছিল। গদাধর পণ্ডিত নীলাচলে যমেশর টোটায় বাস করিয়া গোপীনাথের সেবা করিতেন এবং শ্রীমদ্ভাগবত পাঠ করিয়া মহাপ্রভুর আনন্দ বিধান করিতেন। ---নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্র, “শ্রীপদামৃতমাধুরী”॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| আমারে করুণাবাণ অনাথ জনার প্রাণ ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৩৬-পৃষ্ঠা। এখানে এই পদটি কোন নরহরির, তা বলা হয়নি। শ্রীগৌরগদাধরের গুণগান। ॥ কামোদ - ছোটদশকুশী॥ আমারে করুণাবাণ অনাথ জনার প্রাণ গদাধর পণ্ডিত গোসাঁই। জগতের চিত চোরা গোকুলনাগর গোরা যার রসে উল্লাস সদাই॥ যার মুখ নিরখিয়া ভূমে পড়ে মুরছিয়া তিলেক ধৈরয নাহি মানে। জলকেলি পাশা সারি ফাগু খেলা আদি করি কীর্ত্তন নর্ত্তন যার সনে॥ গদাধর প্রভুগণে দিবা নিশি নাহি জানে সুখের সায়রে সদা ভাসে। প্রভুর মনেতে যাহা সময় বুঝিয়া তাহা যোগায়েন রহি প্রভু পাশে॥ একদিন শচী মাতা তাম্বুল অর্পণে তথা দেখি গদাধরের প্রতাপ। ধরিয়া গদাই হাতে কহয়ে নিমাইর সাথে সতত রহিবে মোর বাপ॥ গৌরাঙ্গ যায় যথা গদাধর যায় তথা তিলেক ছাড়িতে নারে সঙ্গ। শ্রীবাস অদ্বৈত মনে কত সুখ ক্ষণে ক্ষণে দেখি গোরা-গদাধর-রঙ্গ॥ গদাই গৌরাঙ্গ অঙ্গে চন্দন লেপিয়া রঙ্গে মালতির মালা দিল গলে। না জানি কি করে হিয়া প্রাণনাথে নিরখিয়া ভাসে দুটি নয়নের জলে॥ প্রভুর শয়ন ঘরে শয্যার রচনা করে শয়ন করিলে গোরা রায়। গদাই সমীপে শুইয়া পূর্ব্ব কথা সুধাইয়া কত ভাব উথলে হিয়ায়॥ গৌরাঙ্গ গোকুল শশী এহেন আনন্দে ভাসি নবদ্বীপে করিলা বিহার। জানাইয়া গদাধরে পূরব প্রেমের ভরে করিলা সন্ন্যাস অঙ্গীকার॥ শ্রীকেশের অদর্শনে যে হৈল গদাইর মনে তাহা কে করিবে এক মুখে। নীলাচলে প্রভু সহ গিয়া গোপীনাথ গৃহ বাস নিয়মিত সেবা সুখে॥ তথা প্রভু মহাসুখে পণ্ডিতগোঁসাইর মুখে শুনেন শ্রীভাগবত কথা। সে কথা-অমৃত পানে ধারা বহে দুনয়নে কিবা সে অদ্ভুত প্রেমগাথা॥ প্রভু নীলাচল হৈতে শ্রীগৌড় মণ্ডল পথে গমন করিতে বৃন্দাবনে। গদাইর নির্ব্বন্ধ যাহা সেই ক্ষণে ছাড়ি তাহা চলে নিজ প্রাণনাথ সনে॥ গৌর গদাধর দোঁহে সে সময় যাহা কহে তাহা শুনি কেবা ধৈর্য্য ধরে। কত না শপথ দিয়া গদাধরে ফিরাইয়া চলে প্রভু কাতর অন্তরে॥ গদাই গৌরাঙ্গ বলি কান্দে দুই বাহু তুলি ভূমে পড়ে মুর্চ্ছিত হইয়া। সার্ব্বভৌম আদি যত গদাধরে কহি কত যত্নে চলে নীলাচলে লইয়া॥ গদাইর ব্যাকুল প্রাণ নাহি ভায় ভোজন পান বহে বারি নয়ন যুগলে। কে বুঝে এ প্রেম ধারা কতেক দিবসে গোরা আসিয়া মিলিলা নীলাচলে॥ পরাণনাথেরে পাইয়া গদাই আনন্দ হইয়া বিচ্ছেদ বেদন গেল দূরে। আহা মরি মরি যাই ভুবনে উপমা নাই গদাইর গুণে কে না ঝুরে॥ প্রভু নিত্যানন্দ ভালে যার লাগি নীলাচলে আনিলা তণ্ডুল গৌর হৈতে। গদাধর পাক কৈল ভোজনে যে সুখ হৈল তাহার তুলনা নাহি দিতে॥ নিত্যানন্দ বিমুখেরে গদাই দেখিতে নারে সে না দেখে গদাইর বিমুখে। কহে দাস নরহরি গাও গাও মুখভরি হেন গদাইর গুণ সুখে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| বৃষভানু ঝিয়ারি রূপে গুণে আগরি ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী ১৮৭০ সাল নাগাদ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংগৃহীত এবং রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১৩৫-পৃষ্ঠা। এখানে এই পদটি কোন নরহরির, তা বলা হয়নি। বৃষভানু ঝিয়ারি, রূপে গুণে আগরি, তার নাম বিনোদিনী রাই। রূপে জিনে পূর্ণ শশী, বদনে সদাই হাসি, হেন রূপ ত্রিভুবনে নাই॥ সঙ্গে আছে সখীগণ, এক এক চাঁদ এক এক জন, সভাকার লহরী যৌবন। তুমি ত কালিয়ে চাঁদ, পাতিয়া প্রেমের ফাঁদ, উদয় করেছ বৃন্দাবন॥ সেহ রাজনন্দিনী, বালা নবীন যৌবনী, নবীন সহ্গিনীগণ সঙ্গে। পিরিতের হাট পাতি, লৈয়া সব যুবতী, বিকি কিনি কর নানা রঙ্গে॥ শুনহ নাগর রাজ, বুঝে দেখ হিয়ামাঝ, হিত কি অহিত কহি আমি। কহে নরহরি দাস, পূরাহ মনের আশ, প্রেমের পীরিতি কর তুমি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| রাধা নাম চিতে ভাবিতে ভাবিতে ভণিতা নরহরি দাস কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী ১৮৭০ সাল নাগাদ চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা সংগৃহীত এবং রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১৩৬-পৃষ্ঠা। এখানে এই পদটি কোন নরহরির, তা বলা হয়নি। রাধা নাম চিতে, ভাবিতে ভাবিতে, চলিল নাগররাজ। তবে ভগবতী, মন্দিরে চলিলা, সিদ্ধি হইল জানি কাজ॥ যথা সখাগণ, লইয়া গোধন, করয়ে বিবিধ সুখ। গোলা তথাকারে, নন্দের কুমারে, মলিন হইলা মুখ॥ কহে সখাগণ, আইস প্রাণধন, কি লাগি বিলম্ব হইল। কি মন্ত্র পাইয়া, ভাবিয়া ভাবিয়া, ও মুখ মলিন ভেল॥ মুখে নাহি বাণী, হেট মুণ্ডখানি, বসিলা কদম্বতলে। রাধা রাধা বলি, জপে গুণমণি, দাস নরহরি বলে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |