কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
নাগরবর পরমধীর রহি রাধাকুণ্ডতীর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ১৯২-পৃষ্ঠা।

॥ গীতে যথা। রাগ সারঙ্গ॥

নাগরবর পরমধীর, রহি রাধাকুণ্ডতীর, নিরখত অতি মঙ্গলময় মধুর সরসী শোভা।
নিরমল পরিপূরিত জল, তঁহি কত কত ভাঁতি কমল, অতুলিত অলিবলিত মঞ্জু গুঞ্জত চিত লোভা॥
লঘু লঘু নব পবন সঙ্গ, উপজত মৃদুতর তরঙ্গ, প্রমুদিত জলচরচয় বহু, ফিরত কত রঙ্গে।
ঝলকত মণিখচিত ঘাট, চয় বিচিত্র চিত্র নাট, মণ্ডিত কুটিমণ্ডপ, মদনালয় মদ ভঙ্গে॥
প্রফুল্লিত সরসালহি অরু, নীপ বকুল চম্পকতরু, উচ্চ রুচির রচিত রতন দোলা তহি সাজে।
উলসিত শুক গায়ত ঘন, শুনি শুনি উনমত খগগণ, নৃত্যত শিখি কুহু কুহু কুহু, কোকিল কল গাজে॥
কনকবেদী বিলসত বন, সেবিত ষড়ঋতু অনুখন, বিকসিত কত কুসুম সুসম, সৌরভ অনুপামা।
বেষ্টিত ললিতাদি কুঞ্জ, নিরমিত রসজনিত পুঞ্জ, ধৈরয ভর ভঞ্জন ভণ, নরহরি সুখধামা॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
কৃষ্ণের অগ্রজ নাম রোহিণীনন্দন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৯৫-পৃষ্ঠা।

॥ গীতে কামোদঃ॥

কৃষ্ণের অগ্রজ নাম রোহিণীনন্দন। বারুণী রেবতী দুই প্রিয়া প্রাণধন॥
ধন্য কলিযুগে সেই নিতাই সুন্দর। চৈতন্য-অগ্রজ পদ্মাবতীর কুমার॥
বসুধা-জাহ্নবী-প্রাণপতি প্রেমময়। নিজগুণে প্রভু জীবে হইলা সদয়॥
গোরাপ্রেমে মত্ত দিবা নিশি নাই জানে। পবিত্র করিল মহী প্রেমামৃতদানে॥
গোরা-অনুরাগে সে অরুণ তনুখানি। ঝল মল করয়ে তপত হেম জিনি॥
শ্রবণে কুণ্ডল দোলে মুনি মনলোভা। আজানুলম্বিত ভুজ নিরুপম শোভা॥
পরিসর বুক দেখি কেবা নাই ভুলে। সতী কুলবতী তিলাঞ্জলি দেই কুলে॥
ও চাঁদবদনে সদা বোলে গোরা গোরা। মুখ বুক বহিয়া নয়নে বহে নোরা॥
প্রিয় পরিকর-গণ সহ সে আবেশে। সঙ্কীর্ত্তন সুখের সায়রে সদা ভাসে॥
ভুবনমোহন ছাঁদে নাচে গুণনিধি। দেবের দুর্লভ সব শোভার অবধি॥
চাহিতে নিতাই চাঁদে কেবা থির পায়। পাষাণসমান হিয়া সেহো গলি যায়॥
পাতকী-পতিতে করুণার নাই পার। হেন পহু না ভজিল নরহরি ছার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৮৭-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

কৃষ্ণের অগ্রজ রাম রোহিণীনন্দন ।
বারুণী রেবতী দুই প্রিয়া প্রাণধন ॥
ধন্য কলিযুগে সেই নিতাইসুন্দর ।
চৈতন্য-অগ্রজ পদ্মাবতীর কোঙর ॥
বসুধা-জাহ্নবা-প্রাণ-পতি প্রেমময় ।
নিজগুণে প্রভু জীবে হইলা সদয় ॥
গোরাপ্রেমে মত্ত দিবানিশি নাহি জানে ।
পবিত্র করিল মহী প্রেমামৃতদানে ॥
গোরা-অনুরাগে সে অরুণ তনুখানি ।
ঝলমল করয়ে তপত হেম জিনি ॥
শ্রবণে কুণ্ডল দোলে মুনি-মনোলোভা ।
আজানুলম্বিত ভুজ নিরুপম শোভা ॥
পরিসর বুক দেখি কেবা নাহি ভুলে ।
সতী কুলবতী তিলাঞ্জলি দেয় কুলে ॥
ও চাঁদবদনে সদা বোলে গোরা গোরা ।
বুক মুখ বাহিয়া নয়নে বহে লোরা ॥
প্রিয় পরিকরগণ সহ সে আবেশে ।
সংকীর্ত্তন সুখের সায়রে সভে ভাসে ॥
ভুবনমোহন ছাঁদে নাচে গুণনিধি ।
দেবের দুর্লভ সব শোভার অবধি ॥
চাহিতে নিতাইচাঁদে কেবা থির পায় ।
পাষাণ সমান হিয়া সেহ গলি যায় ॥
পাতকী পতিতে করুণার নাহি পার ।
হেন পহুঁ না ভজিল নরহরি ছার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় জগত বন্দিনী বিদিত নৃপনন্দিনী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম
তরঙ্গ, ৩৭২-পৃষ্ঠা।

॥ মেদিনী গীতে যথা॥

জয় জগত বন্দিনী, বিদিত নৃপনন্দিনী, রাধিকা চন্দ্রবদনী দুঃখমোচনী।
শ্যাম মনোরঞ্জিনী, ধৈর্য্য ভর ভঞ্জিনী, কঞ্জ-খঞ্জন মীন গঞ্জি মৃগলোচনী॥
কান্তিজিত দামিনী, পরম অভিরামিণী, ভামিনী সিন্ধু কন্যাদি মদমর্দ্দিনী।
মঞ্জু মৃদুহাসিনী, ললিত কলভাষিণী, ভুবনমোহিনী ললিতাদি মুদবর্দ্ধিনী॥
সুভগ শৃঙ্গারিণী, নব নব বিহারিণী, বৃন্দাবিপিনবিনোদিনী গজগামিনী।
রাসরসরঙ্গিণী, মধুরতরঙ্গিণী, সকল রমণীমণি নরহরি-স্বামিনী॥
ঝান্তা ঝাং ঝান্তা তাত্থা বিত কতো থুন্না দৃমিকি ত্রিগও তকতা তা থৈয়া।
সরি রিগম পমগ মম্ম গরি সাস্ সাতি অই তেন্না তেন্না তে নাং তি অই ঐ আ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় জয় কৃষ্ণ কৃপাময় কেশব
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম
তরঙ্গ, ৩৭৩-পৃষ্ঠা।

॥ পিকঃ প্রাহ। পঞ্চাঙ্গা নন্দিনী। গীতে যথা॥

জয় জয় কৃষ্ণ কৃপাময় কেশব কমলেক্ষণ জন রঞ্জনু আ।
যুবতি কঞ্জবন কুঞ্জর মঞ্জুপ্রিয়া হৃদি পঞ্জর খঞ্জনু আ॥
বন্ধুর বদনচন্দ্র মধুরস্মিত রাধাধৃতি ভর ভঞ্জনু আ।
সুন্দর নটবর নন্দতনুজ নব নব তরুণী নয়নাঞ্জুনু আ॥
সরি গম গম পম মম্মম গরিস তেন্না তেন্নাতি অতি অই ইয়া।
অই নরহরি মুদবর্দ্ধন ঐ ঐ আই অতি অই তিয়া॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নদীয়া বিনোদ গোরা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৫-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা রাগঃ॥

নদীয়া বিনোদ গোরা।
প্রবেশে বাসর,-ঘরে নব নব, তরুণিগণের পরাণ চোরা॥ ধ্রু॥
কুলবধূগণ, মনের উল্লাসে, বিশ্বম্ভরে বিষ্ণুপ্রিয়ায় লইয়া।
সুমধুর ছান্দে, বসায় বাসরে, অনিমিখ আঁখে, ও মুখ চা’য়া॥
কেহ পরশের, সাধে হাঁসি হাঁসি, সুগন্ধি চন্দন মাখায় অঙ্গে।
কেহ সাজাইয়া, তাম্বূল বীটিকা, সম্পুট সম্মুখে, রাখয়ে রঙ্গে॥
কেহ করে কত, কৌতুক ছলেতে, ঢলি পড়ে গায়, পুলক হিয়া।
নরহরিনাথ, আগে রহে কহে, ভঙ্গীতে কুসুম, অঞ্জলি দিয়া॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭০-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস”
ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত
হয়েছে।

॥ যথারাগ॥        

.                নদীয়া-বিনোদ গোরা ।
প্রবেশে বাসর ঘরে নব নব তরুণীগণের পরাণ-চোরা ॥ ধ্রু ॥
কুলবধূগণ মনের উল্লাসে বিশ্বম্ভর বিষ্ণুপ্রিয়ায় লৈয়া ।
সুমধুর ছাঁদে বসায় বাসরে অনিমিখ আঁখে ও মুখ চাঞা ॥
কেহ পরশের সাধে হাসি হাসি সুগন্ধি চন্দন মাখায় অঙ্গে ।
কেহ সাজাইয়া তাম্বুল-বীটিকা সম্পুট সম্মুখে রাখয়ে রঙ্গে ॥
কেহ করে কত কৌতুক ছলেতে ঢলি পড়ি গায় পুলক হিয়া ।
নরহরিনাথ আগে রহে কেহ ভঙ্গীতে কুসুম অঞ্জলি দিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নদীয়ার শশী রঙ্গে রাজপথে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৭০-পৃষ্ঠা।

॥ ধানশী॥

নদীয়ার শশী, রঙ্গে রাজপথে, হিলি দুলি চলে পুলক হিয়া।
অলখিত যত, যুবতি অথির, সাধে আধ দিঠি সে অঙ্গে দিয়া॥
কেহ কেহ দেখ, দেখ সখী এই, গোরারূপ কিয়ে অমিয়া রাশি।
তাম্বূলের রাগে, অধর উজ্জ্বল, তাহে কিবা মন্দ মধুর হাসি॥
রঙ্গণফুলের, মালা দোলে কিবা, আঁখের ভঙ্গিতে ভুবন মোহে।
চাঁচর চিকুর,-চয় চারু কিবা, কপালে চন্দন তিলক শোহে॥
কিবা জানু ভুজ, যুগের বলনি, পরিসর বুকে কেবা না ভুলে।
নরহরি পহুঁ, রসে মু মজিলু, দিলু তিলাঞ্জলি এ লাজ কুলে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী॥

নদীয়ার শশী, রঙ্গে রাজপথে, হিলি দুলি চলে পুলক হিয়া।
অলখিত যত, যুবতী অথির, সাধে আধ দিঠি সে অঙ্গে দিয়া॥
কেহ কেহ দেখ, দেখ সখী এই, গোরারূপ কিয়ে অমিয়ারাশি।
তাম্বূলের রাগে, অধর উজ্জ্বল, তাহে কিবা মন্দ মধুর হাসি॥
রঙ্গণফুলের, মালা দোলে কিবা, আঁখের ভঙ্গীতে ভুবন মোহে।
চাঁচর চিকুরচয় চারু কিবা, কপালে চন্দন তিলক শোহে॥
কিবা জানু ভুজযুগের বলনি, পরিসর বুকে কেবা না ভুলে।
নরহরি পহুঁ রসে মু মজিনু, দিনু তিলাঞ্জলি এ লাজ কুলে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
নাচত গৌরাঙ্গচাঁদ বিভোর ভাবেতে
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৭-পৃষ্ঠা। জগবন্ধু ভদ্র,
এই পদটিকে ভক্তিরত্নাকর গ্রন্থের পদ বলে উল্লেখ করেছেন। আমরা, ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থে এই পদটি পাইনি। তাই
এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নরহরি
সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে
বলতে পারে!

॥ পঠমঞ্জরী॥

নাচত গৌরাঙ্গচাঁদ বিভোর ভাবেতে।
সেইভাবে গদাধর নাচয়ে বামেতে॥
ভায়ার সোনার অঙ্গ ভূমে পড়ে পাছে।
তাই সে নিতাইচাঁদ ফিরে পাছে পাছে॥
নাচে রে গৌরাঙ্গ আমার হেলিয়া দুলিয়া।
বাজে খোল করতাল তাধিয়া তাধিয়া॥
দুরগত পতিত ধরিয়া করু কোর।
পামর এ নরহরি ও না রসে ভোর॥