কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
জয় জয় শ্রীহরিরাম আচার্য্য বর্য্য
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চদশ তরঙ্গ, ১০৬১-পৃষ্ঠা।

॥ গীতে যথা পৌরবী॥

জয় জয় শ্রীহরিরাম আচার্য্যবর্য্য, আশ্চর্য্য চরিত চিতহারী।
গুণগণ বিশদ, বিপদ্ মদমর্দ্দন, মধুর মুরতি মুদবর্দ্ধনকারী॥
পহু-পদ-বিমুখ, অসুর দুর্জ্জয় জয়, কারক কীর্ত্তি জগত পরাচর।
পরমসুধীর, ধীর ধৃতি হারক, করুণাময় মতি, অতি হি উদার॥
অনুখন গৌর, প্রেমভরে উনমত, মত্ত করীন্দ্র নিন্দী গতি জোর।
সংকীর্ত্তন-রস, লম্পট পটু বৈষ্ণব-সেবা-সুখ কো কহু ওর॥
শ্রীমদ্ভাগবতাদিক, গ্রন্থ কথন, অনুপম বরষত অমৃতধার।
শ্রীশ্রীকৃষ্ণরায় যজ্জীবন, ভণব কি নরহরি মহিম অপার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।
ভক্তিরত্নাকর গ্রন্থের পদ!

॥ পূরবি॥

জয় জয় হরি-                                রাম আচার্য্যবর্য্য
আশ্চর্য্য চরিত চিতহারী।
গুণগণ বিশদ                                    বিপদমদমর্দ্দন
মধুর মূরতি মুদবর্দ্ধনকারী॥
পহু-পদ-বিমুখ                                অসুর-দুর্জ্জয়জয়-
কারক কীর্ত্তি জগত প্রচার।
পরম সুধীর                                       ধীরধৃতিহারক
করুণাময় মতি অতিহুঁ উদার॥
অনুখন গৌর-                                প্রেমভরে উনমত
মত্ত করীন্দ্র নিন্দি গতি জোর।
সংকীর্ত্তনরস-                                        লম্পট পটু
বৈষ্ণব-সেবা-সুখ কো কহুঁ ওর॥
শ্রীমদ্ভাগবতাদিক                                      গ্রন্থকথন
অনুপম বরষত অমৃতধার।
শ্রীশ্রীকৃষ্ণ রায়                                          যজ্জীবন
ভণব কি নরহরি মহিমা অপার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় জয় রামকৃষ্ণ আচার্য্য সুধীর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চদশ
তরঙ্গ, ১০৬২-পৃষ্ঠা।

॥ গীতে যথা গৌরী॥

জয় জয় রামকৃষ্ণ আচার্য্য সুধীর, মহাশয় সুখদ উদার।
ভাবাবেশ নিরন্তর, কীর্ত্তন লম্পট, অতিশয় সুঘর প্রচার॥
সুখময় রসিক, জন মন রঞ্জন, তাপ পুঞ্জতম ভঞ্জনকারী।
দ্বিজকুল মণ্ডল, গুণগন মণ্ডিত, পণ্ডিতবর দুর্ম্মুখ মদহারী॥
শ্রীমন্মোহন,-রায় সুবিগ্রহ সেবা, সতত নিযুক্ত প্রধান।
অদ্ভুত রতি, উল্লসিত দিবানিশি, গৌরচন্দ্রচরিতামৃত পান॥
পরমদয়াল, নরোত্তম পদযুগ, যছু সর্ব্বস্ব ন জানত অন্য।
কো সমুঝব উহ,-রীত রুচির যশ, গায়ত নরহরি মানত ধন্য॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। ভক্তিরত্নাকর গ্রন্থের পদ!

॥ গৌরী॥

জয় জয় রামকৃষ্ণ আচার্য্য সুধীর মহাশয় সুখদ উদার।
ভাবাবেশে নিরন্তর কীর্ত্তন লম্পট, অতিশয় সুঘড় প্রচার॥
সুখময় রসিকজন-মনরঞ্জন, তাপপুঞ্জতম-ভঞ্জনকারী।
দ্বিজকুল মণ্ডল গুণগনমণ্ডিত বড় দুর্ম্মুখ-মদহারী॥
শ্রীমন্মোহন রায়, সুবিগ্রহ সেবা, সতত নিযুক্ত প্রধান।
অদ্ভুতারতি উলসিতা দিবানিশি, গৌরচন্দ্র চরিতামৃতপান॥
পরম দয়াল নরোত্তমপদযুগ, যদু-সর্ব্বস্ব ন জানত অন্য।
কো সমুঝব উহ রীত, রুচির যশ-গায়ত, নরহরি মানত ধন্য॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
এ মোর জীবন প্রাণ পরমকরুণাবান্
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, চতুর্দশ
তরঙ্গ, ১০৪৮-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥

এ মোর জীবন প্রাণ, পরমকরুণাবান্, আচার্য্য-ঠাকুর শ্রীনিবাস।
জিনিয়া কাঞ্চনদেহ, জগতে বিদিত যেহ, শ্রীচৈতন্য প্রেমের প্রকাশ॥
চৈতন্যের প্রিয় যত, করে স্নেহ অবিরত, কহিতে কি জানি গুণগণ।
অলপ বয়স্ হৈতে, বিদ্যায় নিপুণ চিতে, চিন্তে সদা চৈতন্যচরণ॥
একদিন রাত্রিশেষে, শ্রীচৈতন্য-স্নেহাবেশে, নিতাইচাঁদেরে সঙ্গে লৈয়া।
স্রীনিবাস পাশে আসি, স্বপ্নচ্ছলে হাসি হাসি, কহে শ্রীনিবাস-মুখ চা’ঞা॥
যাবে শীঘ্র বৃন্দাবন, তথা রূপ সনাতন, রচিল বিচিত্র গ্রন্থগণ।
বিতরিব তোমাদ্বারে, এত কহি বারে বারে, নিত্যানন্দ কৈল সমর্পণ॥
হেনকালে স্বপ্নভঙ্গ, ধরিতে নারয়ে অঙ্গ, শ্রীনিবাস ব্যাকুল হইলা।
নীলাচল গৌড়দেশে, ভ্রমিয়া সে প্রেমাবেশে, বৃন্দাবনে গমন করিলা॥
কত অভিলাষ মনে, উল্লাসে অলপ দিনে, মথুরানগরে প্রবেশিল।
শ্রীরূপ শ্রীসনাতন, এ দোঁহার অদর্শন, শুনি তথা মূর্চ্ছিত হইল॥
কান্দয়ে চেতন পাঞা, কহে ভূমে লোটাইয়া, হা হা প্রভু রূপ সনাতন।
কি লাগি বঞ্চিত কৈলা, না বুঝি এ সব খেলা, কি লাগিয়া রাখিলা জীবন॥
ঐছে খেদমুক্ত মন, জানি রূপ সনাতন, স্বপ্নচ্ছলে আসি প্রেমাবেশে।
শ্রীনিবাসে কোলে লৈয়া, নেত্রবারি নিবারিয়া, কহে অতি সুমধুর ভাসে॥
শীঘ্র গিয়া বৃন্দাবন, কর আত্মসমর্পণ, শ্রীগোপালভট্টের চরণে।
না ভাবিবে কোন দুঃখ, পাইবে পরমসুখ, ঐছে দেখা দিব দুইজনে॥
এত কহি অদর্শন, হৈল রূপ সনাতন, শ্রীনিবাস প্রবাতে উঠিয়া।
প্রবেশয়ে বৃন্দাবনে, প্রেমধারা দু’নয়নে, বৃন্দাবন শোভা নিরখিয়া॥
শ্রীজীব শ্রীশ্রীনিবাসে, পাইলা আনন্দাবেশে, গোস্বামীগণেরে মিলাইলা।
শ্রীরূপের স্বপ্নাদেশে, অতি স্নেহে শ্রীনিবাসে, শ্রীগোপালভট্ট-শিষ্য কৈলা॥
শ্রীজীব গোসাঞির যত, স্নেহ কে কহিবে কত, করাইলা শাস্ত্রে বিচক্ষণ।
শ্রীবাস আনন্দমনে, প্রিয়-নরোত্তম-সনে, কিছু দিনে হইল মিলন॥
নরোত্তমে লৈয়া সঙ্গে, ব্রজে ভ্রমিলেন রঙ্গে, গোবিন্দের আজ্ঞামালা পাঞা।
গোস্বামীর গ্রন্থগণ, করিলেন বিতরণ, স্রীগৌড়মণ্ডলে স্থির হৈঞা॥
গৌরপ্রেম-সুধাপানে, সদা মত্ত সঙ্কীর্ত্তনে, জগতে ঘোষয়ে যশঃ যার।
কহে নরহরি দীনে, উদ্ধারে আপনা গুণে, এমন দয়ালু নাহি আর॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় শ্রী নরোত্তম পরম উদার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, চতুর্দশ তরঙ্গ, ১০৪০-পৃষ্ঠা।

॥ গীতে যথা---বেলাবলী॥

জয় শ্রী নরোত্তম পরম উদার।
জগজন রঞ্জন, কনক কঞ্জ রুচি, জনু মকরন্দ বরিষে অনিবার॥ ধ্রু॥
ঝলমল বিপুল, পুলক কুলমণ্ডিত, নিরুপম বদনে নিরত মৃদুহাস।
টলমল নয়ন, করুণরস রঞ্জিত, হরই শ্রবণ মন রচন বিলাস॥
নিরুপম তিলক, ললাট মধুরতর, তুলসীমালকুল কণ্ঠ উজোর।
সুবলনী বাহু, ললিতকর পল্লব, পরিসর উর উপমা নহু থোর॥
কটিতট ক্ষণ, নীল নব অম্বর, পীন প্রবর উরু গঢ়ল সুঢার।
কোমল চরণ, যুগল অতিশীতল, বিলসত নরহরি হৃদয় মাঝার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বেলাবলী॥

জয় শ্রী নরোত্তম পরম উদার।
জগজনরঞ্জন                                   কনক কঞ্জরুচি
জনু মকরন্দ বরিষে অনিবার॥ ধ্রু॥
ঝলমল বিপুল                                পুলককুলমণ্ডিত
নিরুপম বদনে নিরত মৃদুহাস।
টলমল নয়ন                                  করুণ রসরঞ্জিত
হরই শ্রবণ মন বচনবিলাস॥
নিরুপম তিলক                                ললাট মধুরতর
তুলসী মাল কুল কণ্ঠ উজোর।
সুবলনী বাহু                                 ললিত কর পল্লব
পরিসর উর উপমা নহ থোর॥
কটিতট ক্ষীণ                                   নীল নব অম্বর
পীন প্রবর উরু গঢ়ল সুঘার।
কোমল চরণ                                যুগল অতি শীতল
বিলসত নরহরি হৃদয় মাঝার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় শ্রীনিবাস আচার্য্য জগত-জন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, চতুর্দশ তরঙ্গ, ১০৩৯-পৃষ্ঠা।

॥ পুনঃ বেলাবলী॥

জয় শ্রীনিবাস আচার্য্য জগত-জন, -জীবন পরমরসিক গুণধাম।
পামর অগতি, পতিত গতি দায়ক, দীনবন্ধু বর চরিত ললাম॥
সুললিত ভাব, -ভূষণে অতি ভূষিত, চম্পক শোণ কুসুম সম দেহ।
নিরুপম গৌর, -চন্দ্র প্রিয় পরিকর, যাহে হেরি হিয় না বাঁধই থেহ॥
ভুবন সুবিদিত, প্রেমরসবাদর, সুখদ নরোত্তম পহু জছু প্রাণ।
নিরবধি যুগল, কেলি অমিয়া পিবি, মাতি বিলসে কি রচব কবি আন॥
মরি মরি যাক, চরণ কিঙ্কর,  করুণাময় রামচন্দ্র কবিরাজ।
কি কহব কি এ নব, ভকতি কলপতরু, নরহরি লাগি রোপল মহীমাঝ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বেলাবলী॥

জয় জয় শ্রীনিবাস                        আচার্য্য জগত-জন-
জীবন পরম রসিক গুণধাম।
পামর অগতি                                পতিত গতিদায়ক
দীনবন্ধু বর চরিত ললাম॥
সুললিত ভাব                              ভূষণে অতি ভূষিত
চম্পক শোণ কুসুম সম দেহ।
নিরুপম গৌর-                                চন্দ্র প্রিয় পরিকর
যাহে হেরি হিয় না বাঁধয়ে থেহ॥
ভুবন-সুবিদিত                                    প্রেমরস বাদর
সুখদ নরোত্তম পহুঁ জছু প্রাণ।
নিরবধি যুগল                               কেলি অমিঞা পীবি
মাতি বিলসে কি রচব করি আন॥
মরি মরি যাক                                       চরণকিঙ্কর
করুণাময় রামচন্দ্র কবিরাজ।
কহব কি এ নব                                ভকতিকলপতরু
নরহরি লাগি রোপল মহী মাঝ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
জয় গোবিন্দ বিদিত মহী-মাঝ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, চতুর্দশ
তরঙ্গ, ১০৩৭-পৃষ্ঠা।

॥ তথাহি গীতে॥

জয় গোবিন্দ বিদিত মহী-মাঝ।
প্রেমরতন ধন, বিতরণ পণ্ডিত, নিরুপম মধুর চরিত কবিরাজ॥ ধ্রু॥
পরম বিচিত্র, কাব্য বিন্যাস কি, রচব সুকৌশল নহু অবগাহ।
তিখিনবাণ সম, বেধই হিয় শির, ঘুমই রসিকগণ শুনই উচ্ছাহ॥
বৃন্দাবিপিন সমাজ রাজতহি, শ্রীমজ্জীব জগত-জন প্রাণ।
প্রমুদিত চিতপর, শংসি পরস্পর, কারু নিত্য গীত অমিয়া রসপান॥
শ্রীল নরোত্তম, রামচন্দ্র সহ, উমড়ই হিয়া সুখ কহই না যায়।
গায়ই অখিল, লোক অতি উনমত, নরহরি কুমতি বিমুখ ভেল তায়॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
আজু কি মঙ্গল অভিষেক শুভ ক্ষণে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, ত্রয়োদশ
তরঙ্গ, ১০২৭-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥

আজু কি মঙ্গল অভিষেক শুভ ক্ষণে। বিলসয়ে রাধিকারতন সিংহাসনে॥
দেখ দেখ ওনা রূপ নয়ন ভরিয়া। কুন বিধি নিরমিল কি মাধুরী দিয়া॥
কনক-দামিনী-দাম রূপে কি উপমা। চাঁদের গরব হরে ও মুখচন্দ্রমা॥
কি মধুর মধুর মধুর মৃদু হাসি। বরষিয়ে সদাই অমিয়া রাশি রাশি॥
ভুবন মোহন মন মোহন চাহনি। নয়ন নিছনি মীন খঞ্জন হরিণী॥
জগত আঁধার করে কালকেশ-ছটা। বিজুরী শিখরে যেন জলদের ঘটা॥
অধর পরশে নাসা বেশর সুভাঁতি। ভুরু ভুজঙ্গিনী কিয়ে ভ্রমরের পাঁতি॥
মদন মুরুছে হেরি চিকুরের১ আভা। কনক মৃণাল জিনি ভুজযুগ শোভা॥
ঝলকে অঙ্গুলি গুলি চাঁপার কলিকা। রাঙ্গা করতল নখে ফুটিল মল্লিকা॥
কি মধুর গ্রীবার ভঙ্গিমা বক্ষ পীন। মৃগপতি নিন্দি মাজা খানি অতি ক্ষীণ॥
নিরুপম ললিত নিতম্ব পরিসর। উলট কদলী উরু পরম সুন্দর॥
চরণকমল-তলে অরুণ উদয়। নরহরি হিয়ার মাঝারে বিলসয়॥

১। চিকুর = চিবুকের এইটী পাঠান্তর।

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
আজু কি মঙ্গল অভিষেক শোতময়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, ত্রয়োদশ
তরঙ্গ, ১০২৭-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥

আজু কি মঙ্গল অভিষেক শোতময়। রাধিকা-রতন সিংহাসনে বিলসয়॥
জিনি কাঁচা সোনা রূপ ঝলমল করে। মুলচাঁদে কত-না চাঁদের মদ হরে॥
নিরুপম নয়ন চাহনি চারু শোভা। প্রতি অঙ্গ বলনি ভুবন মন-লোভা॥
কেবা না আইসে এ না শোভা নিরখিতে। ফিরাইতে নারে আঁখি বারেক চাহিতে॥
জয় জয় ধ্বনি সবে করে চারি পাশে। বিয়াপে বাদ্যের ধ্বনি এ ভূমি আকাশে॥
নাচে কত সাধে লোক দেখা নাই তার। দধি দুধ হলদি ছড়ায় ভারে ভার॥
উপজয়ে পরম কৌতুক তিলে তিলে। এ হেন আনন্দে কার হিয়া না উথলে॥
আইল য়াচক যত তোষয়ে সভায়। ভুবন ভরিল যশে নরহরি গায়॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
কৃষ্ণের জনম তিথি দিনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, ত্রয়োদশ
তরঙ্গ, ১০২৪-পৃষ্ঠা।

॥ পুনর্ধানশী॥

কৃষ্ণের জনম তিথি দিনে।
আগা মরি কি আনন্দ নন্দের ভবনে॥
রাধিকা-বদন দূরে দেখি।
অনিমিখ কৃষ্ণের ঝরয়ে দুটি আঁখি॥
রাধিকা ধৈরয নাই বাঁধে।
অলখিত চাহিয়া শ্যামের মুখচাঁদে॥
আঁখি কোণে সখীরে জানায়।
গুরুজন মাঝে এবে কি হবে উপায়॥
ভাবিতে ভাবিতে বিনোদিনী।
হইলা বিরস ঘামে তিতে তনু খানি॥
ললিতা রাঈরে সেই ক্ষণে।
বিরচিয়া ছলে লৈয়া গেলা নিরজনে॥
নয়নইঙ্গিতে কুন্দলতা।
পাঠাইলা কাণুরে আছয়ে রাই যথা॥
দোঁহার মিলনে মহারঙ্গ।
নরহরি দেখে দূরে রহি সখী-সঙ্গ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   

মিলনসাগর
*
রাধিকার জন্মতিথি দিন জানি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, ত্রয়োদশ
তরঙ্গ, ১০২৩-পৃষ্ঠা।

॥ গীতে যথা---তোড়ী॥

রাধিকার জন্ম, -তিথি দিন জানি, ব্রজে কেহো ধৃতি ধরিতে নারে।
নন্দ যশোদাদি, অধিক উলাসে, আইসেন বৃষভানুর ঘরে॥
বৃষভানু নন্দে, আগুসরি ঘরে, আসে যশোদায় কৃত্তিকা লৈয়া।
দধি হরিদ্রাদি, ছড়া’য়া অঙ্গণে, নাচে গোপগণ হরষ হৈয়া॥
বাজে কত ভাঁতি, বাদ্য কোলাহলে, কেহো কারু কথা না শুনে কাণে।
পাইয়া সময়, কাল অলখিত, চাহি রহে নারে ফিরা’তে আঁখি।
নরহরি ভণে, না জানি কি রস, প্রকাশয়ে দুহুঁ দোঁহারে দেখি॥